মামু, ধর্মের কল বাতাসে নড়ে!
২৫ শে এপ্রিল, ২০১১ বিকাল ৩:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ভদ্রমহিলা ও ভদ্রমহোদয়গণের ভুল অনেক, সমস্যাও অনেক। ২৪ ঘন্টা মুখোশ পরে থাকলে যা হয় আরকি! মাঝে মাঝে মুখোশটা সরে যায় আর আসল রূপ বেরিয়ে পড়ে। ভদ্রমহোদয়গণের সমস্যাগুলো নিম্নরূপ-
১. ভদ্রলোকেরা মনে করেন তারা চিরনবীন। তাই হাঁটুর বয়েসীদের কাঁধে হাত রেখে সিগারেট টানা যায়। কিন্তু ইচড়েঁ পাকা পোলাপাইন মজা করে চাটি মারলেই বিপদ। তখুনিই শকুনে মেজাজটা বেরিয়ে পড়ে।
২. ভদ্রলোকেরা বিশেষ চেতনার ধ্বজ্জ্বাধারী। তাঁরা বিশেষ চেতনার আড়ালে দাঁড়িয়ে বিপরীত মতাবলম্বীদের চৌদ্দপুরুষ তুলে গালাগালি করা জায়েজ করে নিয়েছেন। কিন্তু ভদ্রমহোদয়গণ ভুলে গেছেন, তাদের চেতনা গুরুরা শেষ পর্যন্ত পাল্টা হামলার চোটে টিকতে না পেরে লেজ তুলে কলিকাতায় দেশান্তরী হয়েছেন। ক্ষয়িষ্ণু মস্তিস্কের এন্টেনায় পরিবর্তনটা ধরা পড়ে নাই।
৩. ভদ্রমহোদয়গণ অর্থ গরিমায় ভুগছেন। কিন্তু সবাই যে হা-ভাতে নয় সেটা ভদ্রমহোদয়গণ অনুধাবনে ব্যর্থ হয়েছেন। ব্যাংকক-বেইজিং-কুয়ালালামপুরের গল্প করেন- শেষ পর্যন্ত ভুরুঙ্গামারীতে ছাগল চুরি করতে গিয়ে নাজেহাল হওয়ার কাহিনী বেরিয়ে পড়ে। তখন কাকে বাপ ডাকবেন আর কাকে মা ডাকবেন সেই দিশা থাকে না।
সো, মাই ডিয়ার লেডিস এন্ড জেন্টলম্যান- মুখোশটা চিরতরে সরিয়ে ভাল মানুষ হওয়ার চেষ্টা করেন। কোকিলের পুচ্ছ দিয়ে কাকের কোকিল হওয়ার চেষ্টা বৃথা!
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে...
...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুনবাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?
কর্মসংস্থান? না।
বিনিয়োগ? না।
ডলার সংকট? না।
গার্মেন্টস খাতে ছাঁটাই? না।
ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।
সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।...
...বাকিটুকু পড়ুন
এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা...
...বাকিটুকু পড়ুন