ব্লগে আজই নতুন আসলাম। প্রথম প্রথম কিছুই বুঝছিলাম না। এক ব্লগার বন্ধুকে ফোন দিলাম,সে সব বুঝিয়ে বলল। সে বলল পোস্ট করতে, কিন্তু আমি কি লিখব বুঝছিনা! আমার মাথায় এখন কিচ্ছু আসছেনা। মাঝে ডায়েরী লেখা শুরু করেছিলাম। ওখানে কিছু অখাদ্য লিখেছি। এখানেতো আর অখাদ্য দেয়া যাবেনা।
ডায়েরীতে আপনি যা খুশি তা লিখতে পারবেন যদি না সেটা অন্য কারো হাতে যাওয়ার সম্ভাবনা থাকে।
এখানে আমার গল্পগুলো পড়তেই ভাল লাগছে। কিন্তু আমি কোন কমেন্ট করতে পারছিনা! -_- লেখা যে দিব তাও মাথায় আসছেনা। মাথা পুরা খালি।
ভাবছি এটাকে ভারচুয়াল ডায়েরী বানিয়ে ফেলব। এই ডায়েরী সবার জন্য উন্মুক্ত। সবাইই পড়তে পারবে। মানে এখানেও আমি অখাদ্যই লিখব। হাহাহাহা। কিচ্ছু করার নেই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



