তোমার সাথে এই পরিচয় হোক না তা অন্য সময়। সময় তখন স্লোগান আর মিছিল ঘেরা। স্লোগান বলছে “ আমার মাটি আমার মা, নাইজেরিয়া হবে না”।স্লোগানে স্লোগানে ভালোবাসার এই যে মিলন, তাই আমাদের সম্পর্ক। যদি বলো প্রেম তবে মিথ্যে বলা, যদি বন্ধুত্ব তাও।এ শুধু সম্পর্ক আর কিছু না। যে চুম্বনে শুধু কামনা, দিও না আমায়।পাশাপাশি বসা, গল্প, একসাথে নিকোটিন ভাগাভাগি।এ শুধু প্রেম নয় অন্য কিছু। ছেলেটার তলি ছেড়া জিস্ন, হাটুর উপর পাঞ্জাবী। মেয়েটা “ তোমার আমার এই পরিচয় শুধু সম্পর্ক, এর কোন নাম নেই”। ছেলেটা ছবি আকে, মেয়েটা উচ্ছল, গানের ফাকে হঠাৎ এসে বসে। গান তখন “এই ভিটা ছাড়বো না, এই মাটি ছাড়বো না, ছাড়তে বলো ছেড়ে দেব তাগরা জানের মায়া”।মেয়েটার চোখে অশ্রু, সে বলে, “আমার কাছে ভালোবাসা মানে দ্বিগন্ত ছেড়া আকাশ”। চারিদিকে স্লোগান, মিছিলের লহরে নাচে সময়। মেয়েটার দুদিন বাদে বিয়ে, ছেলেটা একটা ছবি আকার অতৃপ্তি। এর পর অনেক কাগজ, কালি, পেন্সিল শহীদ হয় জীবনের আন্দোলনে। আর সম্পর্ক, “বন্ধু আমার জন্য একটা লাল রং ঘুড়ি………………….”। ট্রেনটা ছুটে চলে, দিগন্তে অস্ত যাওয়া লাল টকটকে সূর্যের সাথে লাল রং ঘুড়ি মেয়েটার বাড়ির পথে, যদি সে অর্ঘ হয় তার ছেলের ।
আলোচিত ব্লগ
তাসালসুল (অনন্ত পশ্চাদগমন), প্রথম সৃষ্টি ও ‘আকল’: কুরআন-সুন্নাহর আলোকে একটি সতর্ক অনুসন্ধান


ভূমিকা
সৃষ্টিজগতের অস্তিত্ব নিয়ে মানুষের অন্যতম প্রাচীন প্রশ্ন হলো,সবকিছুর শুরু কোথায়? যদি প্রতিটি সৃষ্ট বস্তুর অস্তিত্বের জন্য তার আগে আরেকটি সৃষ্ট বস্তুর প্রয়োজন হয়, এবং সেই নির্ভরতার ধারা কখনো শেষ... ...বাকিটুকু পড়ুন
মরিয়ম খাতুন জীবন থেকে ছুটি নিয়েছে

মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯... ...বাকিটুকু পড়ুন
⌛️ সক্রেটিসের আত্মানুসন্ধান

প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও... ...বাকিটুকু পড়ুন
জ্বালানি তেলের দাম বাড়লো, পকেট খালি হলো সাধারণ মানুষের!

জীবনটা আজকাল বড় অদ্ভুত নিয়মে চলছে। রাতে ঘুমাতে যাওয়ার সময় এক রকম থাকে, আর সকালে ঘুম থেকে উঠে দেখি দুনিয়াটা সম্পূর্ণ বদলে গেছে। গতকাল রাত বারোটা এক মিনিট থেকে জ্বালানি... ...বাকিটুকু পড়ুন
ফ্যামিলি কার্ডের স্বার্থে তেলের দাম বৃদ্ধি মেনে নিতে হবে

দীর্ঘ সতেরো বছর পর আমরা পেয়েছি একটি নির্বাচিত সরকার । অনেকে ভালোবেসে ইহাকে জনগণের সরকার বলে থাকেন । জনগণের সরকারের উপর একটু আস্থা রাখুন । সরকারকে সময় দিন ;... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।