somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অ আ আজকের লেখালেখি - ২০৪ (শুভ নববর্ষ)

০১ লা জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার শৈশবের পুরোটাই ছিল গোপিবাগে, আমার জন্ম, আমার বেড়ে উঠা, আমার খেলাধূলা, আমার সবকিছু আমার ছাপোষা মধ্যবিত্ত মহল্লা গোপিবাগে। আমি এখন আর গোপিবাগে থাকি না। আমার এখন স্থায়ী আবাস হয়েছে সেগুনবাগিচাতে। বিগত বছরগুলোতে কখনো সেইভাবে নববর্ষ পালন করা হয় না।

আমার সবচেয়ে প্রিয় মানুষ আপিন মারা যাওয়ার পর আমার নানা মারা যান ১৯৯৯ সালের ৩১শে ডিসেম্বর। আমার সবচেয়ে প্রিয় মানুষকে বিদায় দেওয়ার পর আমার তেমন নববর্ষ উৎসব করতে ভালো লাগে না। কেননা, নিজের ভিতরের কিছু আনন্দ তারা আমাকে দিয়েছিলেন। তারা আমাকে আনন্দ করতে শিখিয়েছিলেন। তারা আমাকে এও শিখিয়েছিলেন যে জীবনে এগিয়ে যাওয়ার তাগিদে উচ্ছ্বাসের কোন বিকল্প নেই।

বহুদিন পর আমার এক প্রিয় বন্ধু টিটুর একক প্রচেষ্টায় আয়োজিত নববর্ষবরণ উৎসবে গোপিবাগে ওদের বাড়ী গিয়েছিলাম। দারুন এক অভিজ্ঞতা। শুরুতে মুগ্ধ হলাম আন্তরিকতায় পরিপূর্ণ উৎসবে। যদিও ওদের বাড়ীতে কোনদিন আন্তরিকতার অভাব ছিল না। আমাদের এক বন্ধু অঞ্জন দারুন তবলাবাদক, পাঁচ বছর পর কাতার থেকে দেশে ফিরলো। সে ও টিটু আমাদের জন্যে গানের আয়োজন করেছিল। দারুন ম্যাজিক পেলাম বহুদিন পর অঞ্জনের তবলার সুর ঝংকারে। আমরা সবাই পুরানো দিনগুলোতে ফিরে গিয়েছিলাম। সবাই মিলে গান গাইছিলাম যেমনটা আমরা দূরে কোথাও গেলে গাইতাম," আবার এলো যে সন্ধ্যা, শুধু দু'জনে, চলো না ঘুরে আসি অজানাতে, যেখানে নদী এসে থেমে গেছে"। একসময় রাত বারটা বেজে গেল। সারাটা মহল্লা পটকার আওয়াজে কেঁপে উঠল। আমরা সবাই সবাইকে জড়িয়ে ধরে অভিনন্দন জানালাম। রাত দেড়'টায় একা আমি রিকসা চড়ে বাড়ী ফিরলাম। দারুন একটা সুখ অনুভূতি দিয়ে শুরু হল নতুন একটা বছর।

১লা জানুয়ারী,২০১৩
--------------------------------------------------------------------------------
লেখালেখি ৩৬৫ প্রজেক্ট ২০৪/৩৬৫
সর্বশেষ এডিট : ০১ লা জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৯
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রাজা যায়, রাজা আসে!!!!

লিখেছেন ভুয়া মফিজ, ১৯ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:৫৭




হিন্দিতে বহুল প্রচলিত একটা কথা আছে, ''ওউকাত মে আ গায়া''। এর বাংলা মানে হলো "নিজের সীমার মধ্যে চলে এসেছে" বা "নিজের আসল অবস্থান বুঝতে পেরেছে"। অর্থাৎ কেউ যখন নিজের ক্ষমতা... ...বাকিটুকু পড়ুন

ইতিহাস বারে বারে, আসে ফিরে

লিখেছেন সামিউল ইসলাম বাবু, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২২


ইতিহাসের শিক্ষা জীবনের সর্বক্ষেত্রে প্রযোজ্য। সমাজ রাষ্ট্র বা পরিবার। হয়তো সময় ও ব্যক্তি পরিবর্তন হয়। কিন্তু ঘটনা শিক্ষার কোন পরিবর্তন হয় না।

ইতিহাস পড়ুন, বুঝুন এবং বাস্তব জীবন ও... ...বাকিটুকু পড়ুন

অন্তহীন অপেক্ষা (ছোটগল্প)

লিখেছেন স্বাধীন আকন্দ, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৩১


অপেক্ষা। অপেক্ষা করতে আমার ভাল লাগে না। গত দশটি বছর ধরে অপেক্ষা করছি। ট্রেনের জন্য। প্রত্যেকটা দিন। স্টেশনে বসে থাকি। কখনো লালমনিরহাটে। কখনো গাইবান্ধায় কখনো বা সান্তাহারে। আজ বসে আছি... ...বাকিটুকু পড়ুন

আনুগত্যের রাজনীতি: আওয়ামী লীগ ও বিএনপির ব্যবধান কোথায়?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৫

আনুগত্যের রাজনীতি: আওয়ামী লীগ ও বিএনপির ব্যবধান কোথায়?

গোপালগঞ্জের প্রসঙ্গ উঠলেই সরকারের মধ্যে এক ধরনের অস্বস্তি বা ভয় কাজ করে- এমন ধারণা অনেকের। কেন? গোপালগঞ্জ কি শুধু আওয়ামী লীগের ঘাঁটি... ...বাকিটুকু পড়ুন

=১৬ বছর ধরিয়া যাহারা সহ্য করিয়াছেন তাহাদিগকে ধইন্যবাদ=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:১৯



আসেন আমার ব্লগে, কমেন্ট লাইক নিয়া ঝাঁপাইয়া পড়েন। খাওন দাওনের ব্যবস্থা আছে মিয়ারা। ভুয়া মফিজ ভাই আন্নেরও দাওয়াত। সাড়ে চুয়াত্তর ভাই আইসেন কিন্তু।

দেখতে দেখতে প্রিয় ব্লগে ১৬ বছর কাটিয়ে... ...বাকিটুকু পড়ুন

×