somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

অয়ন আহমেদ
শখ : লেখালেখি, ফটোগ্রাফি। প্রথম বই : বন্ধু মানে বোধহয়, প্রকাশকাল : ১৯৯৯। দ্বিতীয় বই : বৃষ্টি রেখেছে জলজ স্মৃতি, প্রকাশকাল : ২০১০।

অ আ আজকের লেখালেখি - ২১৬ (আন্তরিকতা ও শ্রদ্ধা)

১৪ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

" ব্যবহারেই বংশের পরিচয় " - এই মহামূল্যবান বাণী আজ মূল্যহীন হয়ে গেছে। আজকাল বৃদ্ধ রিকসাওয়ালাকে অল্পবয়স্ক যাত্রীরা সম্বোধন করছে, "এই তুই যাবি"? "আপনি" শব্দটির ব্যবহার শুধু মাত্র গুটিসংখ্যক পরিচিত মানুষের ভিতর সীমাবদ্ধ করে রেখেছে।

যারা অপরিচিত, স্বল্প আয় সম্পন্ন ব্যাক্তিবর্গকে সম্মান দিতে আমাদের ধনী সম্প্রদায়ের লোকজনের আত্মসম্মানবোধে লাগছে। আজকের সীমাহীন দুর্নীতির সুবাদে টাকার মূ্ল্যায়নটা অনেকটা লাগামহীন ঘোড়া হয়ে গেছে। যার জন্যে যোগ্যতার ভিত্তিতে আয়ের রূপরেখাটা বদলে গেছে। তাই যে মানুষটা হাজার টাকা সৎভাবে আয় করত সে এখন কোটিপতি। টাকা বাড়ছে কিন্তু সম্মান বাড়ে নি, স্বভাব বদলায় নি। তাই টাকা দিয়ে মানুষকে যাচাই করার অভ্যাসটা বেড়ে গেছে।

একটা সময় ছিল ভালো চারিত্রিক বৈশিষ্ট্যের একটা বড় অংশ জুড়ে ছিল শিক্ষা ও শিষ্টাচার। যে যত বেশী শিক্ষিত সে ছিল তত বেশী ধনী এবং শিষ্টাচার যার যত বেশী ছিল তার বংশ ছিল তত উঁচূ শ্রেনী। বংশ শ্রেনী বিন্যাস ছিল এক সময়কার রীতিনীতি। আজ আধুনিক সময়ের দাবীতে বংশভিত্তিক শ্রেনী বিন্যাস প্রথা উঠে গেছে। শিক্ষার হার বাড়ছে ঠিকই তবে গুনগতমান সম্পন্ন শিক্ষা বাড়ছে না। এজন্য একটা এমবিএ পাস করা ছেলে একটা চাকরি দরখাস্ত লিখতে পারছে না। এজন্য দায়ী আমাদের পঙ্গু শিক্ষা ব্যবস্থা। তারাই শিক্ষাটাকে পঙ্গু করে রেখেছে যারা অশিক্ষিত।

আমাদেরকে ছোটবেলা থেকে শিখানো হয়েছে আন্তরিকতা , শ্রদ্ধা ও সৌহার্য্যপূর্ণ আচরন। তাই নিজের এপার্টমেন্ট এ প্রতিবেশীর সাথে দেখা হলে প্রায়ই গল্প করি আন্তরিকতায়। আমি প্রায়ই রিকসা দিয়ে ফিরি রিকসাওয়ালার সাথে গল্প করতে করতে," ভাই,বাড়ী কই আপনার"? আমি সকল রিকসাওয়ালা, ফকিরকে আপনি বলি। ভুলবশঃত কারোর সাথে ধাক্কা লেগে গেলে, "সরি" বলি। ভিড় বাসে বয়স্ক কাউকে দাড়িয়ে থাকতে দেখে নিজের থেকে সীট ছেড়ে দেই। মহিলা লেখা সীটে আড়মোর ভেঙ্গে বসে থাকি না। আমাদের অফিসের পিয়ন, ড্রাইভার সবার আত্মসম্মানবোধকে সম্মান দেওয়া আমার দায়িত্বের ভিতর পড়ে যায়। যার নাম শ্রদ্ধা । বহুদিন পর পরিচিতদের দেখা হলে হাসি দিয়ে কুশলাদি জিজ্ঞেস করি। কখনো না চেনার ভান করি না। চিনতে না পারলে স্বীকার করি, চিনতে পারলাম না। আমাকে না চেনার কারনে কাউকে দোষারোপ করি না। খোঁচা দিয়ে বলি না," খুব পার্ট বেড়েছে তাই না" !

১৩ই জানুয়ারী,২০১৩
--------------------------------------------------------------------------------
লেখালেখি ৩৬৫ প্রজেক্ট ২১৬/৩৬৫

(বিলম্বে আপলোডের জন্যে দুঃখিত)
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

পথ চলতে – ১

লিখেছেন আরমান আরজু, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:২৫



গত দুদিন ধরে সর্দি কাশি আর জ্বরে ভুগছি। নাসিকা দিয়ে অনবরত জল গড়াচ্ছে! খেতে বসলে সেই জল আবার খাবারের সাথে পেটে ঢুকে যাচ্ছে! কী যে একটা অবস্থা! এত জল নাসা... ...বাকিটুকু পড়ুন

কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

লিখেছেন নাহল তরকারি, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৩৯




কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

*২০১০ সালের কোনো এক শীতের সন্ধ্যা থেকে ফিরে দেখা ২০০৯-এর নভেম্বর।*

কিছু গান আছে, যেগুলো শুধু গান নয়; একেকটা সময়ের দরজা।... ...বাকিটুকু পড়ুন

হুমায়ূন আহমেদ: আন্ডাররেটেড (পর্ব ০১ )

লিখেছেন চারাগাছ, ১৮ ই নভেম্বর, ২০২৬ ভোর ৪:০৮

.


হুমায়ূন আহমেদ আমার প্রিয় লেখকদের একজন। তাঁর জনপ্রিয় উপন্যাসগুলোর কথা আমরা অনেকেই জানি, অনেক আলোচনা হয়েছে সেগুলো নিয়ে। কিন্তু তাঁর কিছু উপন্যাস আছে, যেগুলো আমার কাছে... ...বাকিটুকু পড়ুন

কি মানুষ বানাইলা

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৪৯


কি মানুষ বানাইলা
ও আল্লাহ, আল্লাহ-----
আমি তো খুঁজে পাই না
মানুষের মন চেহারা;
রহস্যের চিন্তায় মরি
বাঁচায় না কেউ জানি,
কি রূপের মানুষ আমি
আপন চিন্তায় রাত কানা;
নামের মধ্যে যত সোনা,
এতো স্বার্থের স্বাদ নোনা
পথে ঘাটে যায়... ...বাকিটুকু পড়ুন

×