আমি আমাদের সার্কভুক্ত দেশগুলোর বিভিন্ন কর্মকান্ডগুলো মাঝে মাঝে পড়ি এবং বিশ্লেষন করার চেষ্টা করি। সম্প্রতি পাকিস্তান প্রধানমন্ত্রীকে দুর্নীতির দায়ে সর্বোচ্চ আদালত গ্রেফতার পরোয়ানা জারী করেছে। এরকম ভালো কিছু পড়ি আর ভাবি, ইস! আমাদের দেশে যদি এমন পরিবর্তন আনা যেত দারুন হত।
প্রতিবার আমরা আমাদের মূল্যবান ভোট দিয়ে একজন নেতা যাকে মূল্য দিয়ে সরকারপ্রধান করতে সাহায্য করি। আমাদের তখন অনেকগুলো স্বপ্ন থাকে। তবুও সব স্বপ্নকে ছাপিয়ে যায় আমাদের ভালো থাকার স্বপ্ন। আমরা যারা মধ্যবিত্ত যারা রোজ বাসে অফিস যাই পিষ্ট হয়ে, ভাবি ইস! একটা সুন্দর বাসে যদি আরাম করে ঘুমিয়ে ঘুমিয়ে যেতে পারতাম। বাড়ী ফেরার সময় একটু রাতে ট্যাক্সিওয়ালা আমাকে নির্দিষ্ট ভাড়ায় নিতে রাজী হবে। পুলিশ আমাকে প্রশান্তি দিবে তাই আমার রাতে ভয় থাকবে না মরে যাওয়ার। আমার বুকে ব্যথ্যা হলে অন্তত ভাবতে হবে না আমার আশে পাশে ভালো কোন ডাক্তার নেই। আমি স্বাস্থ্য উদ্ধারে আপেল খেতে খেতে ভাববো না এটি কি ফরমালিনমুক্ত। একদিন পেপার খুলে দেখব দুর্নীতির দায়ে আমাদের দেশের সকল বাঘা বাঘা নেতাগুলো চ্যাংদোলা করে হাজতে ভরছে। আমরা তখন বেঁচে যাব বলা না কওয়া হুট করে গুম হয়ে যাওয়ার আশংকা থেকে। আমাদের প্রাথমিক স্কুলের শিক্ষকরা এমপিওর জন্যে না খেয়ে মরে যাবে না প্রতিবাদ করতে এসে। পুলিশ তাদের কোন দিন বুকে পা চালাবে না। আমাদের ফুটপাথে আমরা থাকব রাজার হালে আমাদের দিকে তেড়ে আসবে না হকার, হোন্ডাওয়ালা আরো অনেকে। আমরা হাঁটবো নিশ্চিন্ত মনে।
এতক্ষন যেগুলো বললাম, সেগুলো আমার আগামী দিনের স্বপ্ন। এ সুস্বপ্ন দেখতে খুব একটা সাহস পাই না যদি গুম হয়ে যাই এই ভয়ে। তবুও আশা আছি, হয়ত স্বপ্ন দেখতে হবে না চিরকাল।
(সূত্রঃ Click This Link)
১৫ই জানুয়ারী,২০১৩
--------------------------------------------------------------------------------
লেখালেখি ৩৬৫ প্রজেক্ট ২১৮/৩৬৫
(বিলম্বে আপলোডের জন্যে দুঃখিত)
সর্বশেষ এডিট : ১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



