আমরা বিশ্বের একমাত্র জাতি যারা ভাষার জন্যে আন্দোলন করেছিল। নিজের মাতৃভাষাকে সুউচ্চ মাথা উঁচু করে দাঁড়ানোর স্থানে মর্যাদা দিতে শহীদ হয়েছিলেন সালাম, রফিক, বরকত আরো অনেকে।
কিন্তু দুঃখের বিষয়, আজও আমাদের দেশে বাংলার স্থান খুবই দুর্বল। বয়স্করা দেদারসে ভুল বাংলা বলছে, লিখছে আর তাই ছোট্ট মানুষগুলোকে পরিপূর্ণ বাংলা জানাতে পারছে না, শিখাতে চেষ্টা করছে না। গুটি কিছু সাহিত্য চর্চা ক্লাবের ভিতর বাংলা সাহিত্য চর্চা হচ্ছে। ঘরে ঘরে কখনো শুনি নি বাংলা গানের আসর বসেছে কিংবা কবিতার। ছোট ছোট ছেলে মেয়েগুলো বাংলা গান, কবিতা, গল্প না পারলেও হিন্দিটা তারা খুবই পারদর্শী। তারা প্রতিটি গানের তালে নাচতেও পারে। অথচ বাংলা যুক্তাক্ষর বানানগুলো শুদ্ধ লিখতে পারে না, বলতেও পারে না। এ জন্য আমরা দায়ী করি আমাদের পূর্ববংশধরদের যারা আজও প্রতিবাদ করে নি বিদেশী সংস্কৃতির আগ্রাসনের বিরূদ্ধে। কিছু কিছু ছেলে মেয়েরা বাংলা ভাষার জন্যে লড়ছে। ভালো গান গাইছে, ছায়ানটে প্রতি বৈশাখে আমাদের মুগ্ধ করে রাখছে।
তাই একদিন আমাদের ছোট ছোট ছেলে মেয়েরা আমাদের থেকে ভালো বাংলা বলবে, আমাদেরকে তাক লাগিয়ে দিবে দারুন কিছু সৃষ্টি করে যা আমাদের কাছে এখন স্বপ্নময়।
১৭ই জানুয়ারী,২০১৩
--------------------------------------------------------------------------------
লেখালেখি ৩৬৫ প্রজেক্ট ২২০/৩৬৫
(বিলম্বে আপলোডের জন্যে দুঃখিত)
সর্বশেষ এডিট : ১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



