ক'দিন ধরে আমি খুব বিমর্ষ। আমাদের দেশে মহামারীর মতন ছেঁয়ে গেছে ধর্ষন। কোন মেয়ে শিশু রেহাই পাচ্ছে না। দেদারসে ধর্ষিত হচ্ছে। রোজ রোজ লম্বা হচ্ছে ধর্ষনের তালিকা। কোনভাবে ঠেকানো যাচ্ছে না। গুলি করে শিশু মেরে ফেলা হচ্ছে। আজও খবর পেলাম প্রতিবন্ধী একটা মেয়েকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে। সাধারন মানুষ হিংস্র হয়ে গেছে। মনুষত্ব পশুতে রূপান্তরিত হয়েছে।
দেশে হচ্ছে তা কি? কোথায় কোন নারীবাদী সংগঠনকে মানববন্ধন করতে দেখছি না। কোন সাংবাদিকদের দেখছি না, তাদের পক্ষে সোরগোল তুলতে, তারা কি শুধু সাগর-রুনি হত্যার বিচার চান সমগোত্রীয় বলে। কোথায় এখন বিরোধী দল? কোথায় তারা আছেন যখন সরকার পৌষ ছাত্রলীগের সোনার ছেলেরা শিশু মেরে ফেলছে। কোথায় আমাদের আইন? সবাই টিভির দিকে চোখ বড় করে তাকিয়ে আছে রাজাকার বাচ্চুর ফাঁসির আদেশ শুনতে। অথচ বাচ্চু কোথায় কেউ জানে না। বাচ্চু পালাবি কোথায়? সকল ৭১'এর পশুদের ফাঁসি হবেই। আগামীতে যত পশু জন্মাবে সকল পশুর ফাঁসি হবে, তারা যেই দলেরই হোক।
জয় বাংলা। এইটা আমার মনের শ্লোগান। আমার দেশের শ্লোগান। এইটা কারোর একক সম্পত্তি না। এটি আমার মতন মুক্তিকামী জনগনের অহংকার। আমি উল্লাসিত একটি রাজাকারের রায় হল এবং এখন অপেক্ষাতে আছি রায় কার্যকরের জন্যে।
২১ই জানুয়ারী,২০১৩
--------------------------------------------------------------------------------
লেখালেখি ৩৬৫ প্রজেক্ট ২২৪/৩৬৫
সর্বশেষ এডিট : ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



