somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

অয়ন আহমেদ
শখ : লেখালেখি, ফটোগ্রাফি। প্রথম বই : বন্ধু মানে বোধহয়, প্রকাশকাল : ১৯৯৯। দ্বিতীয় বই : বৃষ্টি রেখেছে জলজ স্মৃতি, প্রকাশকাল : ২০১০।

অ আ আজকের লেখালেখি - ২২৫ (একটি ফটোগ্রাফার ও একটি ছবি প্রদশর্নীর গল্প)

২২ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




আমি একটা এসএলআর ক্যামেরা দিয়ে ছবি তুলতে পারি, এই তুলতে পারাটা অনেকের কাছে আহামরী কিছু না । তবুও আশার কথা আমি একটা ছবি তুলতে পারি তবে যতটা নির্ভুল পারা যায়। আমার ছবি তোলা শেখার এবং ছবি তোলার পিছনে গাদাগাদা অর্থ ব্যয়ের সার্মথ্য নেই। তাই আমি অতি কষ্টে ধারকর্জ করে ২৮ হাজার টাকা ব্যবস্থা করে আমার এক বন্ধুর বড় ভাইয়ের কাছ থেকে একটা ক্যানন এক্সটিআই (৪০০ডি)। আমি এই ক্যামেরাটা ক্রয়ের বহু আগে থেকে ফটোগ্রাফি করতাম। তবে সেটা ছিল, পুরোপুরি মিস্ত্রির মত কার্যকলাপ। এখন আমি দু'বছর এসএলআর ঘাটিয়ে, আমার কিছু দারুন ফটোগ্রাফার এবং ইন্টারনেট ও বই পত্র সংগ্রহ করে ফটোগ্রাফিকে আয়ত্বে আনার অপ্রান চেষ্টা চালিয়ে যাচ্ছি।
আমার ছবি তোলার আগ্রহের পিছনে কতগুলো ইতিহাস মনে করার চেষ্টা করছি।

আশির দশকে আমার বাবা আমার পোট্রেট তুলতেন এবং আমাকে দেখাতেন আমি তখন সবে চার বছরে পা দিয়েছি । তখন থেকে আমার হুশ হল ফটোগ্রাফ ব্যাপারটা। তখন আমি ফ্লাশ দেখে বুঝতে পারতাম আমার ছবি বলে কিছু একটা হচ্ছে । কিছু দিন বাদে বাবা আমাকে ক্যামেরা ধরতে শেখালেন। ক্লিক শব্দটা শুনে অন্যরকম আনন্দবোধ হত। এই শব্দটা পেলে বুঝে ফেলতাম একটা ছবি তুলে ফেললাম।

নব্বই দশকে আমার বাবা আমাকে জন্মদিনে একটা 'ইয়াসিকা' উপহার দিলেন। আমি মহাসাড়ম্বে শুরু করলাম প্রিয় পোষা কুকুরের ছবি তোলা, কাক,মুরগী,কবুতর ছিল আমার মডেল। বাবা একবার শ্রীমঙ্গলে কাজ শেষে ফেরার পথিমধ্যে একদল মানুষকে অজগর মারতে দেখে বাঁধা দিলেন এবং সেটি বাক্সতে ভরে আমাদের বাড়ি ঢাকায় নিয়ে এলেন। আমার আনন্দ দ্বিগুন হল আর আমার মা'র আতংক দ্বিগুন হল। আমার নতুন গবেষনা শুরু হল অজগরের ছবি তোলা। কিন্তু মা'র কঠিন আদেশের মুখে আমার বারান্দায় আনাগোনা কমে গেল। অবশেষে পারবারিক মিটিং-এ সিদ্ধান্ত হল এই অজগরের জায়গা হবে ঢাকা চিড়িয়াখানায়। আমরা ফুফাত, খালাত সব ভাই বোনেরা মিলে চলে গেলাম অজগর দিয়ে আসতে। সেখানে শেষবারের মতন অজগর সাপকে দেখে চলে আসলাম।

অতঃপর ২০০০ সাল অব্দি ফটোগ্রাফি থেকে বিচ্ছিন্ন হয়ে যাই। লেখালেখির প্রেমে বিভোর থেকে ফটোগ্রাফি পুরাপুরি বন্ধ হয়ে যায়। পরবর্তীতে আমার ফুফাত বোন আমার জন্য একটা অলিম্পাস ডিজিটাল ক্যামেরা নিয়ে আসে আমি পুরোদমে নেমে যাই ফটোগ্রাফিতে। ফ্লিম ক্যামেরা দিয়ে ফটো তুলতে একসময় দেউলিয়া হয়ে গিয়েছিলাম। তাই ডিজিটাল ক্যামেরার কল্যানে আবার ফটোগ্রাফির আগ্রহ ফিরে পাই।

২০০৯ সালে আমি ফুজিফ্লিম ক্যামেরা কিনি যা এখনও আমাকে দারুন সার্ভিস দিয়ে যাচ্ছে। পরবর্তীতে আমি উপলব্ধি করলাম, আমি অনেক ভালো কিছু রাতের মুহূর্ত মিস করে ফেলছি। তখন আমি ২০১১ সালের দিকে ক্যানন এসএলআর ক্রয় করি যা এখন আমার প্রিয় সময়ের সঙ্গী।

অতঃপর ২০১১ প্রথম দিকে আমার বন্ধু মুনীম প্রথম টিটিএলের কথা বলে। পরবর্তীতে কিছু গ্রুপের খোঁজ পেয়ে যাই। যারা আমাকে হাতে ধরে ধরে ফটোগ্রাফি শিখিয়েছে। কিছু ভালো ফটোবন্ধু পেয়ে যাই যারা আমাকে ছবির নিয়মগুলো বুঝতে সহায়তা করে। বেশীরভাগ ফটোগ্রাফি গ্রুপগুলোতে পরচর্চা বেশী হয় বিধায় অনেক পুরানো শৌখিন দক্ষ ফটোগ্রাফার মৌনতা অবলম্বন করতে বাধ্য হয়। একসময় হাসিন ভাই , আমি, শাহাদাত, আরো অনেকে মিলে ফটোগ্রাফি গ্রুপ খুলে ফেলি যেখানে নিদর্লীয়, মুক্তমনা ফটো চর্চা থাকবে। আমাদের একটাই স্বপ্ন, ফটোগ্রাফরা একপ্রকার স্বাধীন হয়ে চলবে কোন গ্রুপের একক সম্পত্তি হবে না। ফটোগ্রাফাররা নিজের পরিচয়ে পরিচিত হবে।

আমাদের গ্রাসহপার্স ফটোগ্রাফার্স কমুনিটি গ্রুপটি সামনে মাসে একবছরে পা দিবে। সেই দারুন মুহূর্তটা আমরা উপভোগ করবো আমাদের নিজেদের ছবি প্রদর্শনীতে লাইফ এরাউন্ড ইউ - ১ । ছবির এক্সিবিশান চলবে ফ্রেবুয়ারী ১৪-১৬,২০১৩।

আমাদের ছোট ছোট পথ চলার প্রথম প্রয়াস আমাদের প্রথম এই ছবি প্রদশর্নী। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আপনাদের আন্তরিক উপস্থিতি আমাদের সাহস জোগাবে।
আমাদের গ্রুপে জয়েন করতে পারেন যারা ছবিকে ভালবাসে:
Click This Link
http://www.flickr.com/groups/grass-hoppers/

২২ই জানুয়ারী,২০১৩
--------------------------------------------------------------------------------
লেখালেখি ৩৬৫ প্রজেক্ট ২২৫/৩৬৫
সর্বশেষ এডিট : ২৩ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৪:৫৯
৫টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চিবিয়ে চিবিয়ে খুন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৭


পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

লিখেছেন নাহল তরকারি, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৩৯




কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

*২০১০ সালের কোনো এক শীতের সন্ধ্যা থেকে ফিরে দেখা ২০০৯-এর নভেম্বর।*

কিছু গান আছে, যেগুলো শুধু গান নয়; একেকটা সময়ের দরজা।... ...বাকিটুকু পড়ুন

হুমায়ূন আহমেদ: আন্ডাররেটেড (পর্ব ০১ )

লিখেছেন চারাগাছ, ১৮ ই নভেম্বর, ২০২৬ ভোর ৪:০৮

.


হুমায়ূন আহমেদ আমার প্রিয় লেখকদের একজন। তাঁর জনপ্রিয় উপন্যাসগুলোর কথা আমরা অনেকেই জানি, অনেক আলোচনা হয়েছে সেগুলো নিয়ে। কিন্তু তাঁর কিছু উপন্যাস আছে, যেগুলো আমার কাছে... ...বাকিটুকু পড়ুন

×