somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

অয়ন আহমেদ
শখ : লেখালেখি, ফটোগ্রাফি। প্রথম বই : বন্ধু মানে বোধহয়, প্রকাশকাল : ১৯৯৯। দ্বিতীয় বই : বৃষ্টি রেখেছে জলজ স্মৃতি, প্রকাশকাল : ২০১০।

অ আ আজকের লেখালেখি - ২২৭ (সরকারী মানববন্ধন ও সাধারন মানুষের মানববন্ধন)

২৪ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যখন এমপিও দাবীতে আমাদের গুরু আমাদের শিক্ষক-শিক্ষিকারা মানববন্ধন করে তখন আমাদের অল্পশিক্ষিত মন্ত্রী মহোদয় তাদের পৌষ্য বাহিনী পুলিশ নতুন খেলনা মরিচ স্প্রে দিয়ে অন্ধ করে দেয় কিংবা মেরে ফেলে। হলদে রংয়ের গরম পানির ট্রাক দরকার হলে সেটা ব্যবহার করে। সভ্য দেশে এরকম অসভ্য আচরন খুবই বিরল। আমাদের দেশ পরিচালনায় যারা রয়েছে তারা তাদের কাজের ভিতর দিয়ে প্রমান করে চলেছেন, তারা একটি সুন্দর দেশের অসভ্য শাসনকর্তা। কেননা, তারা আদেশ দেয় বলে সরকারী কর্মী পুলিশ ছাত্রলীগকে সকল অপকর্মে সহায়তা করে। তাই পুলিশী নিস্ক্রিয়তার সুযোগে প্রতিটা টেন্ডার তারা ছিনিয়ে নিতে সক্ষম হয়েছে। ছাত্র রাজনীতি করার কথা শিক্ষার মান উন্নোয়নের কথা ভেবে কিন্তু যে দল ক্ষমতায় আসছে সে দল ছাত্রদেরকে বাধ্য করছে রাজনীতি করতে এবং টাকার গন্ধ শুকিয়ে ক্ষ্যাপা কুকুর বানিয়ে তুলছে। তাই কোমলমতির ছাত্ররা আজকে সাড়ম্বরে মানুষ হত্যা করে। যে যত ভয়ঙ্কর সে আগামী দিনের গলায় ফুল সমৃদ্ধ মন্ত্রী।

আজ অফিস যাওয়ার পথে যথারীতি জ্যামে পড়লাম। দেখলাম একদল মানবন্ধন করছে। তাদের ব্যানার চোখে পড়লো তাদের দাবী যুদ্ধাপরাধীদের বিচার তরান্বিত করা এবং নিচের দিকে ছোট্ট করে লেখা আওয়ামী লীগ সুপ্রিম কোর্ট আইনজীবি সমিতি। আমি খুব অবাক হলাম সরকার যদি নিজেই দাঁড়িয়ে যায় নিজের দাবীর জন্যে তাহলে সাধারন জনগন ভরসা করবে কি কার উপরে। তাদের মানববন্ধনে সহায়তা করছে পুলিশ। পুলিশের দৌরাত্মে তাদের আশেপাশে একটা কাক, কুকুর, সাধারন পথচারী কেউ নেই। নেই কোন জলকামানের ব্যবস্থা। তাদেরকে থামানোর জন্যে জল কামান দিয়ে গরম পানি ছুঁড়বে এই অলীক স্বপ্ন আমরা দেখি না।

আরেকটু এগিয়ে গেলাম, ব্যানারের দিকে তাকালাম, গাজীপুরের প্রতিবন্ধী মেয়ে হত্যার প্রতিবাদে মানববন্ধন করছে সাধারন স্তরের মানুষজন, তাদের ব্যানারে আমি কিছু নাম দেখলাম প্রতিবন্ধী কল্যান সমিতি। তবে ওখানে পেলাম না বিএনপি, আওয়ামী লীগ, জাসদ, জাপা,বিকল্পধারা, উভয় দলের অঙ্গসংগঠন যারা প্রত্যক্ষভাবে এই জঘন্যতম হত্যার প্রতিবাদ করে মানববন্ধন করতে। অথচ সেই সাধারন মানুষের মানববন্ধনের পাশে একগাদা দাঙ্গা পুলিশ, জল কামান, হয়তো অবৈধ মরিচ স্প্রে আছে লুকানো।

আজ সারাদেশে ১৪ দলের মানববন্ধন হচ্ছে। কিন্তু কোনটাই সাধারন মানুষের মনের দাবীর সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। কেননা, তাদের বেশীরভাগ মানববন্ধন তাদের উপরওয়ালাকে খুশী করার জন্যে কোন হত্যা বিচারের দাবী তারা করতে দ্বিধাবোধ করছে। তারা খুব হাস্যোজ্জ্বল মুখ নিয়ে মানববন্ধন করছে এবং মন্ত্রীর মহোদয়ের নিদের্শে তাদের ধারে কাছে কোথাও পুলিশ নেই তাই তারা নির্ভার।

২৪ই জানুয়ারী , ২০১৩
--------------------------------------------------------------------------------
লেখালেখি ৩৬৫ প্রজেক্ট ২২৭/৩৬৫
সর্বশেষ এডিট : ২৪ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫১
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রেড ভ্যানিশ: দ্য কেমিস্টস কেস

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪



চৌত্রিশ সেকেন্ড

দামেস্কের সকালটা সেদিন অন্য দিনের মতোই শুরু হয়েছিল।

কূটনৈতিক এলাকার রাস্তার দুপাশে সারি সারি গাছ। পাতায় জমে থাকা শিশিরের ওপর শীতের রোদ তখনো ঠিকমতো পড়েনি।... ...বাকিটুকু পড়ুন

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চিবিয়ে চিবিয়ে খুন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৭


পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

লিখেছেন নাহল তরকারি, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৩৯




কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

*২০১০ সালের কোনো এক শীতের সন্ধ্যা থেকে ফিরে দেখা ২০০৯-এর নভেম্বর।*

কিছু গান আছে, যেগুলো শুধু গান নয়; একেকটা সময়ের দরজা।... ...বাকিটুকু পড়ুন

×