somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

অয়ন আহমেদ
শখ : লেখালেখি, ফটোগ্রাফি। প্রথম বই : বন্ধু মানে বোধহয়, প্রকাশকাল : ১৯৯৯। দ্বিতীয় বই : বৃষ্টি রেখেছে জলজ স্মৃতি, প্রকাশকাল : ২০১০।

অ আ আজকের লেখালেখি - ২৩২ (অ আ বিষয়ক আমার ভাবনাগুলো)

৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার লেখালেখির বয়স ফটোগ্রাফির বয়সের থেকে অনেক বেশী। তাই লেখালেখির তুলনায় আমার ফটোগ্রাফির অভিজ্ঞতার বয়স নেহাত সদ্যপ্রসূত শিশু। আমি লিখছি কবিতা দিয়ে আমার সাহিত্য চর্চা শুরু। একদল ভালোবাসার মানুষের সীমাহীন যন্ত্রনায় বেরিয়েছে দু'টো কবিতার বই। প্রকাশক আমার মতন অপরিচিতি নতুন লেখকের লেখা নিয়ে সাহস করেন নি বিধায় আমার নিজের চাকরীর পয়সা বিকিয়ে বই প্রকাশ ফটোগ্রাফির ক্ষেত্রে আজ পর্যন্ত এক্সিবিশানে অল্প স্বল্প সুযোগ পেয়েছি। সেখানেও টাকা দিতে হয়েছে। নিজেরা এক্সিবিশান করছি, স্পনসর পাই নি তাই ফটোগ্রাফারদের কাছে হাত পেতে এক্সিবিশান করছি। তবুও হেরে যাই নি। কোনভাবে দাঁড়িয়ে গিয়েছি। এ হলো আমার নিজের শখের ছোটখাটো গল্প।

অনেক দিন ধরে শখের এই সব পাগলামীপনা শেষে ভাবলাম। আমার এই পাগলামীপনার একটা নতুন নামকরন করা দরকার। ইষ্টওয়েস্টে এমবিএ করার সময় আমার প্রিয় শিক্ষক মুশতাক স্যার 'ব্র্যান্ড ম্যানেজমেন্ট' বিষয়ে ক্লাস নেওয়ার সময় একটা দারুন কথা বলেছিলেন ," সবকিছুর একটা আলাদা বৈশিষ্ট্য থাকে, যেগুলো দেখে অন্যগুলো থেকে আলাদা করা হয়। তেমনি প্রতিটি মানুষ নিজে একটা ব্র্যান্ড হতে পারে তবে নিজের ব্যক্তিগত গুণে, ভালো কিছু চর্চার ভিতর দিয়ে এবং অন্য মানুষ তাকে মনে রাখবে। আমার এই কথাটা এমন মনে ধরলো আমি ঠিক করলাম নিজের এই সব সাহিত্যচর্চা এবং ফটোগ্রাফির একটা ব্র্যান্ড নাম থাকা জরুরী। অনেক ভেবে চিন্তা করে বের করে ফেললাম। লেখালেখির ক্ষেত্রে 'অ আ লেখালেখি' এবং ফটোগ্রাফি ক্ষেত্রে ' অ আ ফটোগ্রাফি' নাম দিলাম এবং আমার পুরো নাম অয়ন আহমেদ এর সংক্ষিপ্ত রূপ 'অ আ'। আমি নিজেকে ব্র্যান্ডিং করে ফেললাম 'অ আ' এবং যার ধারবাহিক প্রজেক্ট হচ্ছে অ আ আজকের লেখালেখি। আগামীতে হয়ত আরো কিছু যুক্ত হবে নতুন কোন শব্দ অ আ'র সাথে।

২৯ই জানুয়ারী , ২০১৩
--------------------------------------------------------------------------------
লেখালেখি ৩৬৫ প্রজেক্ট ২৩২/৩৬৫
(বিলম্বে আপলোডের জন্যে দুঃখিত।)
সর্বশেষ এডিট : ৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৭
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রেড ভ্যানিশ: দ্য কেমিস্টস কেস

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪



চৌত্রিশ সেকেন্ড

দামেস্কের সকালটা সেদিন অন্য দিনের মতোই শুরু হয়েছিল।

কূটনৈতিক এলাকার রাস্তার দুপাশে সারি সারি গাছ। পাতায় জমে থাকা শিশিরের ওপর শীতের রোদ তখনো ঠিকমতো পড়েনি।... ...বাকিটুকু পড়ুন

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চিবিয়ে চিবিয়ে খুন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৭


পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

পথ চলতে – ১

লিখেছেন আরমান আরজু, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:২৫



গত দুদিন ধরে সর্দি কাশি আর জ্বরে ভুগছি। নাসিকা দিয়ে অনবরত জল গড়াচ্ছে! খেতে বসলে সেই জল আবার খাবারের সাথে পেটে ঢুকে যাচ্ছে! কী যে একটা অবস্থা! এত জল নাসা... ...বাকিটুকু পড়ুন

×