somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

অয়ন আহমেদ
শখ : লেখালেখি, ফটোগ্রাফি। প্রথম বই : বন্ধু মানে বোধহয়, প্রকাশকাল : ১৯৯৯। দ্বিতীয় বই : বৃষ্টি রেখেছে জলজ স্মৃতি, প্রকাশকাল : ২০১০।

অ আ আজকের লেখালেখি - ২৩৪ (ওয়াশিংটনে খালেদার জিয়ার নালিশ ও বাংলাদেশে সরকারের অস্থিরতা এবং জামাতের শক্তি বৃদ্ধি )

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সম্প্রতি আমাদের বিরোধী দলের নেত্রী খালেদা জিয়া টাইমস্ ওয়াশিংটনে বাংলাদেশের গনতন্ত্র ও অন্যান্য নিয়ে নালিশ করেছেন এবং হাসিনা সরকার তেলে বেগুনে জ্বলে উঠেছেন। গতকাল (৩০.০১.২০১৩ তারিখে) টাইমস্ ওয়াশিংটনে আমাদের বিরোধী দলের নেত্রী বেগম খালেদা জিয়া প্রতিবেদনটি লিখেছেন বলে জানা গেছে। আমি মুগ্ধ হয়েছি যে, ক্লাস এইট পাস হয়েও এমন অসাধারন প্রতিবেদনে লেখা যায়। তবে আমার কাছে খুব অবাক লেগেছে, খুব গুছিয়ে লেখার ধরন।

যাই হোক, আসল কথায় আসি, যুক্তরাষ্ট্র কেন বাংলাদেশকে সহায়তা করছে না সেটা নিয়ে শুরু হয়েছে লেখা। কেন গ্রামীন ব্যাংক থেকে ডঃ ইউনুসকে সরানো হলো সেটার কথা রয়েছে। পদ্মা সেতু অর্থায়নের বিষয় বিশ্বব্যাংক কেন সরে আসলো সেটির কথা জানানো হয়েছে। আইন শৃঙ্খলাবাহিনী কর্তৃক নিরীহ মানুষ হত্যার প্রসংগ উঠে এসেছে।
শান্তির মডেল নিয়ে প্রধান মন্ত্রী হাসিনা যুক্তরাষ্ট্র গিয়ে নোবেল পুরস্কারের ব্যাপারে অনেক দৌড়ঝাপ করেছেন। কিন্তু নোবেল পাওয়া যায় নি। প্রধানমন্ত্রীর আস্থাভাজন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছিলেন, বাংলাদেশে কারোর যদি নোবেল পুরস্কার পাওয়ার অধিকার থাকে সেটি হবে শেখ হাসিনার। পরবর্তীতে মায়ানমারের নেত্রী আং সুচি শান্তির জন্যে নোবেল পুরুস্কার পান এবং হাসিনা সরকারের পক্ষে বেগম মতিয়া চৌধুরী আং সুচিকে অভিনন্দন জানিয়ে বলেন, তাদের নেত্রীও তার মতন কারাবন্দি ছিলেন।

৯০ সালের দিকে গনতন্ত্র পাওয়ার জন্যে দুই নেত্রী অনেক মিছিল মিটিং করেছেন। তাদের সাথে ছিল জামায়াত। তখন কেউ জামায়াতকে নিয়ে প্রশ্ন তুলে নি। বিএনপি বিগত বছরে যখন জয়লাভ করেছিল তখন জামায়াত ১২% ভোট পেয়েছিল। এখানে বোঝা যায় বিএনপির জন্যে জামায়তের ভোট কতটা গুরুত্বপূর্ণ। অথচ জাসদ,আরো ছোট ছোট দল মিলে জামায়তের কাছাকাছি ভোট পাচ্ছে না। তাই তারা উঠে পড়া লেগেছে জামায়াতের শীর্ষ স্থানীয় নেতাদেরকে গ্রেফতার করা। তাদের ভিতর যারা বয়স্ক তারা কয়েকজন চিহ্নিত রাজাকার। সেটা আমজনতা সবাই জানে। তাই বিএনপি জোকের মতন পড়ে আছে তাদের সাথে। তাই আওয়ামী লীগ তাদেরকে দূর্বল করতে জামায়াত রাজনীতি কিভাবে বন্ধ করা যায় সেটি নিয়ে নতুন নতুন গবেষনা চালাচ্ছে।

এতগুলো বছর ধরে জামায়াত নির্বাচিত হয়ে আসছে এবং তারা নিজেরা দল ভারী করে ফেলছে। আওয়ামী-বিএনপি দু'দল নিজেদের ভিতর মারামারি করে জামায়াতকে ভিতরে ভিতরে শক্তিশালী করে ফেলছে। জামায়াত সমর্থক বাড়ছে দ্বিগুন হারে, শক্তিশালী হচ্ছে ক'দিন ধরে। তারা সরকারকে বিপদে ফেলে দিচ্ছে। হাজার ধরপাকড়ে বিএনপির প্রতিবাদী কন্ঠ ঝিমিয়ে গেছে। কিন্তু জামায়াত পার্টি দিনের পর দিন শক্তিশালী হয়ে গেছে। যা সত্যি শংকার বিষয়। আমরা চাই সকল রাজাকারের ফাঁসি। কিন্তু রাজনীতির হাজার গ্যারকলে পড়ে ফাঁসি কার্যকর হবে কিনা সেটি নিয়েও আমাদের সবার ভিতর সংশয়। কেননা, এ বিষয়ে আওয়ামী-বিএনপি কেউ নিজেদের ভিতর সমঝোতায় পৌছাবে না।

সূত্র: Click This Link

৩১ই জানুয়ারী , ২০১৩
--------------------------------------------------------------------------------
লেখালেখি ৩৬৫ প্রজেক্ট ২৩৪/৩৬৫
(বিলম্বে আপলোডের জন্যে দুঃখিত।)
সর্বশেষ এডিট : ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০৪
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯


শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

রেড ভ্যানিশ: দ্য কেমিস্টস কেস

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪



চৌত্রিশ সেকেন্ড

দামেস্কের সকালটা সেদিন অন্য দিনের মতোই শুরু হয়েছিল।

কূটনৈতিক এলাকার রাস্তার দুপাশে সারি সারি গাছ। পাতায় জমে থাকা শিশিরের ওপর শীতের রোদ তখনো ঠিকমতো পড়েনি।... ...বাকিটুকু পড়ুন

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চিবিয়ে চিবিয়ে খুন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৭


পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

×