গেলবার ২১ ফেব্রুয়ারী ২০১২ সালে টিভিতে দেখছিলাম মানুষ ভিড় করে বইমেলাতে ঢুকছে। সবাই বেড়াতে গেছে। কেউ বই কিনছে। কেউ এদিক ওদিক দিগ্বিবিদিক ঘুরছে। চ্যানেলের ক্যামেরাম্যানের সামনে কেউ কেউ দাঁড়িয়ে আছে নিজের চেহারাটা যদি রেকর্ড করে নেয়। অতঃপর উপস্থাপিকা একজনকে প্রশ্ন করলেন, আজকের দিনে কি হয়েছিল? যাকে প্রশ্ন করলেন, উনি বেশ কিছুক্ষন সময় নিলেন, তারপর ভাবলেন অতঃপর উত্তর দিলেন, "অনেক যুদ্ধ হয়েছিল, অনেক রক্ত, অনেক বোম", অনেক গোলাগোলি "। উপস্থাপিকা ভাবলেশহীনভাবে শুনলেন। আমিও হতভম্ব। এরকম অনেকে উত্তর দিলেন। কেউ সালাম, রফিক, জব্বারকে মনে করতে পারলে না। কেউ জানে না শহীদ মিনার কোথায়। এ ছিল গতবছরের চিত্র। সেই চিত্রের জন্যে আমি দায়ী করবো সেইসব অভিভাবকদের যারা তাদের সন্তানদের সঠিক ইতিহাস শেখানোর প্রয়োজনবোধ করেন নি। সরকার নিজেও এ ব্যাপারে আগ্রহী নয় কেননা, তাদের বংশের কেউ সেই সময় ছিলেন না।
১ই ফেব্রুয়ারী , ২০১৩
--------------------------------------------------------------------------------
লেখালেখি ৩৬৫ প্রজেক্ট ২৩৫/৩৬৫
(বিলম্বে আপলোডের জন্যে দুঃখিত।)
সর্বশেষ এডিট : ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



