somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

অয়ন আহমেদ
শখ : লেখালেখি, ফটোগ্রাফি। প্রথম বই : বন্ধু মানে বোধহয়, প্রকাশকাল : ১৯৯৯। দ্বিতীয় বই : বৃষ্টি রেখেছে জলজ স্মৃতি, প্রকাশকাল : ২০১০।

অ আ আজকের লেখালেখি - ২৩৫ (পিকনিক)

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ পিকনিকে গেলাম। বহু বছর পরে পিকনিকে যাওয়া। আমার ফাইন্যান্স ডিপার্টমেন্টের সাথে প্রথম পিকনিক। শেষ কবে পিকনিকে গিয়েছিলাম মনে নেই। এই বুড়ো বয়সে পিকনিকের আনন্দ কেমন যেন ফিকে হয়ে গেছে। তাই এ পিকনিকে তেমন একটা আনন্দ পেলাম না।

হঠাৎ মনে পড়ে গেল স্কুল জীবনের পিকনিকের দিনগুলি।
"আবার এলো যে সন্ধ্যা,
শুধু দু'জনে
চলো না ঘুরে আসি
অজানাতে
যেখানে নদী এসে থেমে গেছে"।

এই গান দিয়ে শুরু হতো আমাদের পিকনিক। আমাদের পিকনিক শুরু হতো স্কুল প্রাঙ্গনে। ভোরবেলা থেকে আমরা জড়ো হতাম। আমাদের স্কুলে স্যাররা পুরাপুরি বদলে যেতেন। রোজ আমরা যাদের ভয়ে স্কুলে ঢুকতাম। তারা পিকনিকের দিন অন্য মানুষ। আমাদের তখন আনন্দ দ্বিগুন হতো। বাসের দুই মাথায় দু'টা বড় ইয়া বড় মাইক লাগানো থাকতো গান বাজত। আমরা হৈ চৈ করতে করতে বাসে উঠতাম। বাসে এক গাদা বন্ধুবান্ধব, শিক্ষক শিক্ষিকা, আমাদের স্কুলের পিয়ন প্রিয় আনোয়ার ভাই, আরো অনেকে। সবার ভিতরে অন্যরকম উল্লাস। শীতের কুয়াশাকে সংগে নিয়ে আমরা ছুটে যেতাম। ঢাকার কাছেই সাভারে কোথাও। গান গাইতে পৌছে যেতাম শালবনে। তারপর সেখানে আমাদের খেলার আয়োজন থাকতো। আনোয়ার ভাই বাবুচিদের নিয়ে নেমে পড়তেন আমাদের খাবার তৈরীর কাজে। সারাটা শালবনে পোলাও গন্ধে ভরে যেত। আমরা ক্ষুধার্ত হয়ে ছুটে আসতাম। সবাই মিলে মিশে খেয়ে সাবাড় করে ফেলতাম। তারপর আবার খেলাধূলা পর্ব। তারপর স্যাররা আমাদের সাথে গান পর্ব শুরু করতেন। আমরা গান গাইতে বাসে উঠে পড়তাম। সূর্য ডোবার সাথে সাথে আমরা ঢাকার দিকে রওনা দিতাম।

১লা ফ্রেবুয়ারী , ২০১৩
--------------------------------------------------------------------------------
লেখালেখি ৩৬৫ প্রজেক্ট ২৩৫/৩৬৫
(বিলম্বে আপলোডের জন্যে দুঃখিত)
সর্বশেষ এডিট : ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫৬
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯


শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

রেড ভ্যানিশ: দ্য কেমিস্টস কেস

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪



চৌত্রিশ সেকেন্ড

দামেস্কের সকালটা সেদিন অন্য দিনের মতোই শুরু হয়েছিল।

কূটনৈতিক এলাকার রাস্তার দুপাশে সারি সারি গাছ। পাতায় জমে থাকা শিশিরের ওপর শীতের রোদ তখনো ঠিকমতো পড়েনি।... ...বাকিটুকু পড়ুন

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চিবিয়ে চিবিয়ে খুন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৭


পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

×