somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

অয়ন আহমেদ
শখ : লেখালেখি, ফটোগ্রাফি। প্রথম বই : বন্ধু মানে বোধহয়, প্রকাশকাল : ১৯৯৯। দ্বিতীয় বই : বৃষ্টি রেখেছে জলজ স্মৃতি, প্রকাশকাল : ২০১০।

একটা সম্পর্ক

২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের জীবনটাকে যদি দাবার মতন করে ভাবি সেখানে ৬৪টা ঘর হতে পারে আমাদের জীবনের স্মরণীয় অধ্যায়। প্রতিটি ঘরে থাকা ঘুটিগুলো হতে পারে একেকটা সম্পর্ক ।

আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান সম্পর্কগুলো যেমন অভিভাবকসূত্রে সম্পর্কের কেউ, বৈবাহিকসূত্রে সম্পর্কের কেউ, ভালো বন্ধু। এরা হতে পারে দাবার দামী ঘুটির মতন কেউবা রাণী কিংবা মন্ত্রীর ভূমিকায়, কেউবা নৌকার ভূমিকায়, কেউবা হাতি কিংবা ঘোড়া। শেষ পর্যন্ত যে লড়াই করে যায় সে হচ্ছি আমরা যার নাম রাজা দাবার শেষ ঘুটি। যে শেষ মানে জীবনের সমাপ্তি। কিছু কিছু সম্পর্ক থাকে যারা খুব কম সময়ের জন্যে জীবনে আসে আবার দ্রুত জীবন থেকে চলে যায়। আবার কেউ কেউ অপ্রত্যাশিতভাবে শেষ পর্যন্ত আমাদের হয়ে লড়ে যায় সে হচ্ছে দাবার সবচেয়ে দূর্বল ঘুটি বড়ে কিংবা সৈন্য। এই বড়ের ক্ষমতা সত্যিই বড়ই সীমিত কিন্তু একটা সময় তারা লড়তে লড়তে প্রিয় মানুষ হয়ে যায়। এরকম সম্পর্ক খুবই বিরল।

আমাদের জীবনে এমন অনেক সম্পর্কের মানুষ আসে যায়। কেউবা থেকে যায় কেউবা চলে যায়। তবুও আমাদের জীবন কারোর জন্যে থেমে থাকে না।

আমি মূলত যে কোন সম্পর্ক স্থাপনে খুব বেশী মাত্রায় রক্ষণশীল কেননা, প্রতিটি সম্পর্ক আমার কাছে খুব মূল্যবান হুট করে কাউকে ভুলে যাওয়ার মতন সম্পর্ক আমার নীতিতে পড়ে না। তাই হুট করে কেউ আমার বন্ধু হতে পারে না। আমি যখন কাউকে বন্ধু কিংবা আপন ভাবার মতন মনে করি তখন তাকে কাছে টেনে নেই। আমি বিশ্বাস করি, আমার জীবনে এমন একটা সময় ছিল, সময় যাচ্ছে, সময় আসবে কোন এক সময় সেই বন্ধুটা কিংবা আপন কেউ হঠাৎ পানিতে আমার ডুবে যাওয়া হাতটা ধরে টেনে বাঁচিয়ে তুলেছিল, তুলছে কিংবা তুলবে আমাকে।

একটা সম্পর্ক জীবনের মানে শেখায় তাই একটা সম্পর্ক কখনোই ছেলেখেলা নয়।
৪টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীর ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫৭


আজ দেশজুড়ে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালিত হচ্ছে। ২৪ -এর জুলাই গণ-অভ্যুত্থানের বিভ্ন্নি সময়ে বহু নিরীহ প্রাণ অকালে ঝরেছে। আবু সাঈদ, মুগ্ধ ছাড়াও নাম জানা-অজানা হাজারো ব্যাক্তি তাদের প্রাণ হারিয়েছেন।... ...বাকিটুকু পড়ুন

তেহরানের ছায়া কি এখন ঢাকা সেনানিবাসে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই আগস্ট, ২০২৬ রাত ৩:০১


সোমবার সকালে জলসিঁড়িতে একটা অনুষ্ঠান হলো। ফিতা কাটা, ফুলের তোড়া, বক্তৃতা, ক্যামেরার ফ্ল্যাশ, স্বাভাবিক একটা উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকে সবই ছিল। সেনাপ্রধান ওয়াকার উজ জামান নিজে হাজির, পাশে... ...বাকিটুকু পড়ুন

বাতিঘর (Lighthouse)

লিখেছেন খায়রুল আহসান, ০৬ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৬



বাতিঘর (Lighthouse)

বাতিঘর নিয়ে সেই ছোট্টবেলা থেকেই আমার অনেক কৌতুহল ছিল। কেন ঐ বয়সেই বাতিঘর নিয়ে আমার এতটা আগ্রহ ছিল, তার কারণ আজও খুঁজে পাই না। অথচ আমি নিজ... ...বাকিটুকু পড়ুন

"‘৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে’- একটি বক্তব্যের রাজনৈতিক পাঠ"

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৯



"‘৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে’- একটি বক্তব্যের রাজনৈতিক পাঠ"

"৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে। শেখ হাসিনার প্রয়োজন ছিল বিশ্রাম। আওয়ামী লীগের দরকার ছিল শুদ্ধিকরণ। অন্যান্য দলগুলোরও... ...বাকিটুকু পড়ুন

যে বিষয়ে মজিবর ও হাসিনা এক বিন্দুও ভুল করেনি!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৬ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৫


বাংলাদেশের ইতিহাসে মজিবরের শেষ শাসন কাল ও হাসিনার শেষ শাসন কাল দুটি ভিন্ন সময়ে হলেও গুরুত্বপূর্ণ কাঠামোগত মিল বহন করে। নির্বাচনী বৈধতার নিরিখে ১৯৭৩ সালের নির্বাচনের সংগে ২০১৪, ২০১৮... ...বাকিটুকু পড়ুন

×