কবিতা
২১ শে ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১১:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সবুজ লোনা ঘ্রাণ
আয়শা ঝর্না
সে পড়তে থাকে পবিত্র শ্লোক
যা কেবল মৃতু্তেই পঠিত হয়,
মৃতের জন্য যা যা প্রয়োজন
সবই আজ সাজানো থরে থরে
শোকের পোষাক পরে নারীগণ
হাসতে থাকে যেন এক ঘোর,
এ ঘোরেই কাটিয়ে দেয়
জীবনের সবক'টি বছর।
পুরুষগণ মৃতের জন্য
এনেছে লাল চেলি করা পোষাক,
সমস্বরে চেচিঁয়ে ওঠে নারীগণ
তাদের কন্ঠস্বরের মায়ায়
জড়িয়ে যায় বাকীসব পুরুষ।
এভাবে হল্লার ভেতর মৃতজন
উঠে যায় খাটিয়া থেকে,
আর তার চোখে তখন
দিগন্তের ভোর, অন্ধকার গেছে কেটে -
বাতাসে সবুজ লোনা ঘ্রাণ
যা সে বয়ে এনেছিল
বুকের তাজা শ্বাস থেকে।
সর্বশেষ এডিট : ২১ শে ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১১:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঘন কুয়াশার চাদর আর আঁকাবাঁকা সড়কের আড়ালে ‘
পদ্মাডাঙা’ গ্রামটা দেখতে আর দশটা নীরব, নিরুপদ্রব পল্লীর মতোই। কিন্তু সাইবার অপরাধের মানচিত্রে এই জায়গার পরিচয় ভিন্ন। ফিশিং, ব্যাংক...
...বাকিটুকু পড়ুনকাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

বন্ধু মারফত খবর পেলাম দেশের বাজার নাকি ভারতীয় ইলিশে সয়লাব। পদ্মার ইলিশের দাম কম, তাই নিম্নচাপ উপেক্ষা করে চলে গেলাম ইলিশের বাড়ি চাঁদপুরে। ঘাটে এসে দেখলাম পুরা বাজার...
...বাকিটুকু পড়ুন
ভূমিকাসকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের...
...বাকিটুকু পড়ুন