somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিজ্ঞানময় কোরআন

২৫ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সূচনাঃ-প্রায় ১৪০০ বছর পুর্বে মহান স্রষ্টা আল্লাহ তায়ালা গোটা মানব জাতির দিক নির্দেশনার জন্য পবিত্র কোরআন নাযিল করেন। এটা এমন এক সময় ছিল যখন সমস্ত মানব জাতি এবং আরব সমাজ সম্পুর্ণ রুপে বিশৃংখলা ও অবক্ষয়ের চুড়ান্ত পর্বে উপনিত হয়েছিল। কিন্তু পবিত্র কোরআনের বিশ্বয়কর র্সগিয় আলোয় এই অবস্থার পরিবর্তন হয়েছে। কোরআনের বৈজ্ঞানিক বিস্ময় বুঝতে হলে প্রথমেই আমাদের মনে রাখতে হবে যে সময় কোরআন নাযিল হয়েছিল, তখনকার বিজ্ঞান ছিল একেবারে অনগ্রসর। ইসলামের পুর্বে আরব ছিল এক বর্বর সমাজ। ধর্মীয় ক্ষেত্রে আরবদের অত্যন্ত শোচনীয় ও হতাশাবাঞ্জক দিকগুলো সব ঐতিহাসিকগণকে বিশ্বিত ও আশ্চার্যান্বিত করে। বিকৃত, কৃসংস্কারাচ্ছন্ন, কলোশিত, নীতিগর্হিত ধর্মব্যবস্থাই প্রমান করে যে তৎকালিন আরবগণ কতটুকু ধ্বংশের দ্বারপ্রান্তেছিল। তারা একত্ববাদকে ভুলেগিয়ে ইহুদী, খ্রিষ্টান, জরোয়াষ্ট্রীয়, জড়বাদী, দাহরিয়া, ও ঘোড়পৌত্তলিকতায় নিমজ্জিত হয়ে অনামিশায় দিন যাপন করছিল। ঞযব ঝঢ়রৎরঃ ড়ভ ওংষধস গ্রন্থে উল্লেখ রয়েছে যে তৎকালিন আরবরা অত্বন্ত নিম্নস্তরের জড়বাদের প্রতি আসক্ত ছিল। মুলত তারা নাস্তিকতা, ঘূণ্য ধর্মীয় অনুষ্ঠান, দেবদেবী সহ প্রভিতির প্রতি আসক্ত ছিল। লাত মানাত উয্যা নামক প্রধাণ মুর্তি ৩টিকে মনেকরা হত আল্লহর কন্যা। কাবা শরিফের প্রধাণ দেবতা মনেকরত হোবল বা ভুতপ্রেত। মানষ আকৃতির মুর্তি ওয়াদ, নারী মূর্তি শুয়ার, সিংহ মূর্তি ইয়াওস, অশ্বাকৃতির ইউক এবং শকুনের মূতির্র নাম ছিল নসর। ইতর প্রাণী, দ্রুত সঞ্চ্লনশিল মৃগ, অশ্ব, ইট, খেজুর, গাছ, পর্বত, পাথর, চন্দ্র, সুর্য,তারকারাজী, গ্রহ, ¯¦র্ণ, রৌপ্য, নারী ও পুঃ লিঙ্গের, সহ হাজারো জৌব, অজৌব বস্তু ছিল তাদের উপাষ্য। বিশিষ্ঠ ঐতিহাসিকবীদ ওয়েল হাউসেন বলেন ঞযব ৎবষরমরড়হ ড়ভ ঃযব অৎধনং ধং বিষষ ধং ঃযবৎব ঢ়ড়ষড়ঃরপধষ ষরভব ধিং ড়হ ধ ঃযড়ৎড়ঁমযষু ঢ়ৎরসরঃরাব ষবাবষ.
তৎকালিন যুগে আরবদের বদ্ধমূল ধারণা ছিল দেবদেবীর

১৪শ বছর আগে, আল্লাহ্ তালা এই পবিত্র কুরআন প্রেরণ করেছেন মানবজাতীকে দিক নির্দেশনা দেয়া এবং তা অনুসরনের জন্য। তিনিই মানুষকে এই পবিত্র বই অনুসরনের মাধ্যমে সত্যের পথে পরিচালিত করতে চেয়েছেন। কুরআন নাযিলের প্রথম দিন থেকে শেষ বিচারের দিন পর্যন্ত মানবজাতীকে সত্যের পথে দিক নির্দেশনা দেয়ার জন্যেই এই আসমানী গ্রন্থ পৃথিবীতে থেকে যাবে। কোরআনের বিশেষ প্রজ্ঞাময়তা এবং এর বিশেষ ধরনের ভাষাশালী ও বর্ণনার কৌশলই সার্বিক ভাবে প্রমান করে যে, কুরআন একমাত্র আল্লাহ্ বাণী। এছাড়া কোরআনের অনেক বিস্ময়কর বৈশিষ্টও প্রমাণ করে যে কুরআন আল্লাহ কর্তৃক নাযিল করা হয়েছে। এ সকল অসংখ্য বিস্মর বৈশিষ্টের মধ্যে কিছু সংখ্যক বৈজ্ঞানিক সত্য বিংশ শতাব্দীর প্রযুক্তিগত উৎকর্ষের ফলে মানুষ মাত্র কিছু দিন পূর্বে উদ্ঘাটন করতে সক্ষম হয়েছে অথচ সে সত্য গুলো ১৪শ বছর আগে পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে। অবশ্য কোরআন কোন বৈজ্ঞানিক গ্রন্থ নয়। কিন্তু এতদসত্বেও অনেক বৈজ্ঞানিক সত্যও এ সম্পর্কে বিভিন্ন তথ্য কোরআনের অনেক আয়াতের মধ্যে অত্যন্ত সংক্ষিপ্ত ভাবে এবং গভীর জ্ঞান পূর্ণ ধারাবাহিকতায় এমন ভাবে বর্ণনা করা হয়েছে যা বিংশ শতাব্দীর প্রযুক্তির উৎকর্ষের ফলেই শুধুমাত্র জানা বা উদঘাটন করা সম্ভব হয়েছে। অথচ কোরআন নাযিলের সময় এই সত্য উদঘাটন করা কখনই সম্ভবপর ছিল না । যা প্রমাণ করে যে, কোরআন আল্লাহর বাণী। ইসলামের মাধ্যমে তারা শিখেছিল মানবতা, শ্রদ্ধা, ভালবাসা, মমতা, ন্যায়বিচার ও সভ্যতা। শুধু আরবরাই নয় বরং যে সমাজই এই স্বর্গীয় আলোর ভুবনে প্রবেশ করেছিল ও ইসলাম ধর্ম গ্রহণ করেছিল তাঁরাই অন্ধকার ও অজ্ঞতার যুগের অসভ্যতা থেকে বেরিয়ে এসে আল-কোরআনের স্বর্গীয় জ্ঞানের আলোয় আলোকিত হয়েছিল। আর এই জ্ঞানের মাধ্যমে কোরআন মানুষের মাঝে বৈজ্ঞনিক চিন্তার দরজা খুলে দেয়। বৈজ্ঞনিক চিন্তার ভিত্তিই হচ্ছে কৌতুহল। কারন কীভাবে মহাবিশ্ব ও প্রকৃতি কাজ করে সে সর্ম্পকে বহু কাল পুর্ব থেকেই মানুষের মধ্যে কৌতুহল ছিল। এই অনুসন্ধিতসা থেকেই বিজ্ঞনের জন্ম। কিন্তু বেশীর ভাগ মানুষেরই এই কৌতুহলের অভাব রয়েছে। তাদের কাছে বিশ্ব চরাচরের সৃষ্টির রহস্যের চাইতে ক্ষুদ্র গন্ডিতে আবদ্ধ নিজেদের মুনাফা ও সুখ বেশী গুরুত্বপূর্ণ। যে সমাজে এধরনের লোকেরা নেতৃত্বে থাকে সেখানে বিজ্ঞনের অগ্রগতি হয়না বরং অলসতা প্রধাণ্য বিস্তার করে। কোরআন অবতীর্ণ হবার পুর্বে এমনই একটি অবস্থা বিরাজমান ছিল। কিন্তু প্রথম বারের মত কোরআনের আয়াত গুলো তাদেরকে চিন্তা, গবেষণা এবং তাদের বুদ্ধি ব্যবহার করতে আহবান জানাল। পবিত্র কোরআনের প্রথমদিকে নাজিল হওয়া আয়াত গুলোর একটিতে আল্লাহ তায়ালা মরুভূমির উটগুলো প্রতি দৃষ্টিদিতে আহবান জানালেন। যে উট ছিল আরবের প্রতিদিনকার জীবনের অংশবিশেষ। ( তবে কি তারা উটের দিকে লক্ষ করেনা যে একে কিরূপে সৃষ্টি করা হয়েছে ? আর আকাশের দিকে যে, একে কেমন উঁচু করা হয়েছে ? আর পর্বতমালার দিকে যে, কিভাবে এদেরকে দাঁড় করানো হয়েছে ? আর যমিন, কিভাবে একে সম্প্রসারিত করা হয়েছে ? সুতরাং আপনি উপদেশ দিতে থাকুন। কেননা, আপনিতো, কেবল উপদেষ্টা মাত্র। আলকোরআন- সুরা-৮৮, আয়াত ১৭-২১) কোরআনের বহু আয়াতে মানুষকে বলা হয়েছে যে, প্রকৃতিকে পর্যবেক্ষণ ও তানিয়ে চিন্তাভাবনা করতে। কারণ মানুষ আল্লাহর অস্তিত্ব নিয়ে বুঝতে পারবে তার সৃষ্টি সর্ম্পকে জ্ঞান লাভ করার মাধ্যমে। এই জন্য একটি আয়াতে মুসলিমদের সর্ম্পকে বলা হয়েছে তারা এমন যারা আকাশ ও গ্রহ তারার সৃষ্টি সর্ম্পকে চিন্তা করে। তাদের অবস্থা এরূপ যে, তারা আল্লাহকে স্মরণ করে দাড়িয়ে, বসে ও শয়ণ করে, এবং আকাশ ও পৃথিবীর সৃষ্টির ব্যপারে চিন্তা করে, তারা বলে-হে আমাদের প্রভু, আপনি একে অনর্থক সৃষ্টি করেননি। আমরা আপনাকে পবিত্র মনে করি। সুতরাং আমাদেরকে দোজখের আগুন হতে রক্ষা করুন। আল-কোরআনসুরা-৩, আয়াত-১৯১।)
মহাবিশ্বের সৃষ্টি বা শুরু
মহাবিশ্বের সৃষ্টি সম্পর্কে পবিত্র কোরআনের নিম্নলিখিত আয়াতে বলা হয়েছে ঃ
তিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন শুন্য থেকে। (সূরা আনাম-৬ ঃ ১০১)। সে সময়ে নাযিলকৃত কুরআনে উল্লেখিত এই তথ্য বর্তমান সময়ের বিজ্ঞানের আবিষ্কারের সঙ্গে সম্পূর্ণ সঙ্গতিপূর্ন বা সত্যতা প্রমাণ করে। উপসংহারে বলতে হয় আজকের এই মহাবিশ্ব বা সৌরমন্ডলী এবং এর সঙ্গে সম্পর্কযুক্ত বস্তু ও সময় সৃষ্টি হয়েছে কোন এক মহাবিস্ফোরণের ফলে। যা ঘটেছিল মুহুর্তের মধ্যে কোন এক বিন্দুতে। বিশ্ব সৃষ্টির এই ঘটনা ‘‘বিগ ব্যাং’’ বলে পরিচিত। যা প্রমাণ করে যে, মহা এক বিস্ফোরণের ফলে এই মহাবিশ্ব সৃষ্টি হয়েছে শূন্য থেকে। আধুনিক বিজ্ঞান এ বিষয়ে একমত যে, একমাত্র ‘‘বিগ ব্যাং-ই’’ হচ্ছে এই মহাবিশ্ব সৃষ্টির অধিক যুক্তিযুক্ত এবং সম্ভাব্য কারণ।
‘‘বিগ ব্যাং’’ এর পূর্বে বস্তু বলতে কিছুই ছিলনা। সবকিছুই তখন ছিল শূন্য। ফলে ছিলনা বস্তু, শক্তি এমনকি সময় । এমন কোন উপায় ছিল না যার দ্বারা গাণিতিকভাবে ব্যাখ্যা করা যায় যে, কিভাবে বস্তু, শক্তি ও সময়কে সৃষ্টি করা হয়েছে। যে সত্যটি বর্তমানে আধুনিক পদার্থ বিজ্ঞানের উৎকর্ষের ফলে অতি সাম্প্রতিক সময়ে আমরা জানতে পেরেছি। অথচ এই বিষয়টি সম্পর্কে ১৪শ বছর পূর্বে নাযিলকৃত পবিত্র কুরআনে প্রকাশ করা হয়েছে।
মহাবিশ্বের ক্রমাগত বিস্তার পবিত্র কুরআন যা ১৪শ বছর আগে নাযিল হয়েছিল, তখন জ্যোতির বিদ্যা কোন রকমভাবে ধিকি ধিকি করে জ্বলছিল, ঠিক সে সময়ে মহাবিশ্বের ক্রমাগত বিস্তার সম্পর্কে পবিত্র কুরআনে ব্যাখ্যা করা হয়েছিল এভাবে আর আমি স্বীয় ক্ষমতাবলে আসমানকে সৃষ্টি করেছি এবং আমিই তার সমভাবে বিস্তার ঘটাচ্ছি। (সুরা যারিয়াত-৫১ঃ ৪৭)। উপরে উল্লেখিত আয়াতে ‘‘আসমান’’ শব্দকে কোরআনের বিভিন্ন অংশে উল্লেখ করা হয়েছে সৌরমন্ডল এবং নভোমন্ডলকে বুঝানোর জন্য। এখানেও এই শব্দকে সেই অর্থেই ব্যবহার করা হয়েছে। একই সঙ্গে কুরআনে এই আয়াতে বলা হয়েছে যে, সৌরমন্ডল ক্রমাগতভাবে বিস্তার করে চলেছে। অথচ এ বিষয়ে বর্তমান সময়ে বৈজ্ঞানিক উৎকর্ষের ফলে আমরা সে সম্পর্কে জানতে পেরেছি বা উপলব্ধি করতে পারছি। বিশ শতকের প্রারম্ভিক পর্যায় পর্যন্ত বিশ্ব সম্পর্কে মানুষের এ ধারনাই বদ্ধমূল ছিল যে, অসীম সময় থেকে এই মহাবিশ্ব এভাবেই স্থির আকারে চলে আসছে। আধুনিক প্রযুক্তিগত উন্নতির ফলে যে সমস্ত বিশ্লেষণ, পর্যবেক্ষণ এবং গাণিতিক হিসাব নিকাস করা হয়েছে তাতে এটাই প্রমাণিত হয়েছে যে, প্রকৃতপক্ষে মহাবিশ্বের একটা শুরু ছিল এবং সেই শুরু থেকে আজ অবধি ক্রমাগত ভাবে এই মহাবিশ্ব ক্রমান¦য়ে সমআকারে বিস্তার লাভ করে চলেছে। বিশ শতকের শুরুর দিকে রাশিয়ান পদার্থবিদ আলেকজান্ডার ফ্রিডম্যান এবং বেলজিয়ামের সৌর তারকা বিশেষজ্ঞ জর্জলেমিটায়ার তাত্ত্বিকভাবে হিসাব করে দেখিয়েছেন যে, মহাবিশ্ব ক্রমাগতভাবে গতিশীল এবং ক্রমান¦য়ে এটা বিস্তার লাভ করে চলেছে। এই সত্যতা ১৯২৯ সালের পর্যবেক্ষণ পরিসংখ্যানে পুনরায় প্রমাণিত হয়েছে। আমেরিকার আকাশ বিজ্ঞানী এডুইন হাবেল টেলিস্কোপ দিয়ে আকাশ পর্যবেক্ষণকালে আবিস্কার করেন যে, তারা ও ছায়াপথ সমূহ একে অপর থেকে ক্রমান¦য়ে দূরে সরে যাচ্ছে । মহাবিশ্বের সমস্ত কিছু ক্রমাগতভাবে দূরে সরে যাওয়ার মধ্যে দিয়ে এটাই প্রমান করে যে, মহাবিশ্ব ক্রমাগতভাবে বিস্তার লাভ করছে । পরবর্তী বৎসরেই এই পর্যবেক্ষনে পুনরায় মহাবিশ্বের ক্রমাগত বিস্তার হওয়ার সত্যতার প্রমাণ পাওয়া যায় । অথচ এই সত্যতা কুরআনে প্রকাশ হয়েছে এমন সময়ে যখন এ বিষয়ে মানুষ ছিল সম্পূর্ণভাবে অজ্ঞ । এর কারণ এটাই যে, কোরআন হচ্ছে আল্লাহ্র বাণী। যিনি সৃষ্টিকর্তা এবং শাসক সমস্ত মহাবিশ্বের ।
পৃথিবী এবং আসমানের বিচ্ছিন্ন হয়ে যাওয়া
কোরআনে অন্য একটি আয়াতে আসমান সৃষ্টি সম্পর্কে বলা হয়েছে যে ঃ যারা কুফরী করে তারা কি ভেবে দেখে না যে, আসমান ও জমিন ওতপ্রোতভাবে মিশেছিল, তারপর আমি উভয়কে আলাদা করে দিলাম ; এবং প্রাণবান সবকিছু আমি সৃষ্টি করলাম পানি থেকে । তবুও কি তারা ঈমান আনবে না ? (সূরা আ¤ি¦য়া -২১ ঃ৩০)। আরবী শব্দ ‘‘রাত্ক’’ এর বাংলা অর্থ মিলিত বা একসাথে জড়িত হওয়া । আরবীতে এই শব্দ ব্যবহার করা হয় দুই ধরনের জিনিস একত্রে মিলে এক হওয়া কোন কিছুকে বোঝানোর জন্য । ‘‘তারপর আমি উভয়কে আলাদা করে দিলাম’’ এই বাক্যের আরবী ক্রিয়া শব্দ ‘‘ফাতাকা’’ যার বাংলা আভিধানিক অর্থ বুঝাতে যা বুঝায় তা হলো জড়িত কোন কিছু থেকে বিচ্ছিন্ন হয়ে নতুনভাবে কোন কিছু তৈরী হওয়াকে। এই ধরণের কাজকে সহজে বোঝার জন্য মাটি থেকে বীজ ফেটে বের হওয়ার উদাহরণ উল্লেখ করা যেতে পারে ।
এই জ্ঞানকে মনে রেখে আমরা উক্ত আয়াতের প্রতি যদি দৃষ্টি সন্নিবেশ করি, তবে বুঝতে পারি যে, প্রাথমিক পর্যায়ে আসমান এবং জমিন ‘‘রাত্ক’’ অথাৎ একত্রিত অবস্থায় ছিল । পরবর্তীতে তা একে অপর থেকে আলাদা হয়ে যায় (ফাতাকা) বা বের হয়ে যায় । কৌতুহল বশতঃ যদি আমরা বিগ ব্যাং এর প্রাথমিক মূহুর্তের কথা মনে করি তবে দেখতে পাই যে, এই মহাবিশ্বের সমস্ত বস্তু একটা বিন্দুতে সন্নিবেশিত ছিল। অন্য কথায় বলা যায়, সমস্ত কিছু তথা ‘‘ আসমান এবং জমিন’’ যা তখন সৃষ্টি হয় নাই, সমস্ত কিছুই একত্রে মিলিত ছিল আরবী শব্দ ‘‘রাত্ক’’ রূপে । এই বিন্দুরই অতীতকালে কোন এক সময় মহাবিস্ফোরণ ঘটে । ফলে সমস্ত কিছু আলাদা হয়ে যায় এবং মহাবিশ্বের আকৃতি বা অবকাঠামো তৈরী হয় ।
উপরোল্লিখিত আয়াতের ব্যাখ্যা আমরা যদি বর্তমানে উদ্ঘাটিত তথ্যের সংগে তুলনা করি তবে দেখতে পাই যে, এই আয়াতের ব্যাখ্যা এবং বৈজ্ঞানিক তথ্যের ব্যাখ্যা একই অথ্যাৎ একে অপরের সত্যতা প্রমাণ করে । অপর কথায় বলা যায় এ সম্পর্কে বর্তমান বৈজ্ঞানিক উদ্ঘাটিত তথ্য সম্পূর্ণভাবে উপরোল্লিখিত আয়াতের সত্যতার স¦ীকৃতি দেয় । আশ্চর্যজনক হলেও সত্য যে, বৈজ্ঞানিকরা এই সত্যতা আবিস্কৃত হয় বিংশ শতাব্দীতে অথচ কোরআন নাযিল হয়েছিল ১৪শ’ বছর আগে ।
কক্ষ পথ
কোরআনে সূর্য্য এবং চন্দ্রকে উল্লেখ করার সময় বলা হয়েছে যে, প্রত্যেকে তারা নিজ নিজ কক্ষ পথে পরিভ্রমন করছে । আর তিনিই সৃষ্টি করেছেন রাত ও দিন এবং সূর্য্য ও চন্দ্র । সবাই নিজ নিজ কক্ষপথে বিচরণ করে । (সূরা আ¤ি¦য়া-২১ ঃ৩৩)। অন্য এক আয়াতে উল্লেখ আছে যে, সূর্য্য ¯হীর নয় বরং নির্দিষ্ট এক কক্ষ পথে পরিভ্রমন করছে । আর সূর্য্য স¦ীয় গন্তব্য ¯হানের দিকে চলতে থাকে । এটা পরাক্রমশালী, সর্বজ্ঞের নিয়ন্ত্রণ । (সূরা ইয়াছিন-৩৬ ঃ৩৮)। মাহআকাশ বিজ্ঞানীরা কোরআনের এই সত্য বিংশ শতাব্দীতে তাদের মহাআকাশ গবেষনার মাধ্যমে আবিস্কার করতে সক্ষম হয় । বিজ্ঞানীরা গণনা করে বের করেণ যে, সূর্য্য ৭,২০,০০০ কি ঃ মি ঃ প্রতি ঘন্টায় প্রচন্ড গতিতে ভেগা নামের তারকার দিকে একটা নির্দিষ্ট কক্ষ পথে (যার নাম সৌর এ্যাপেক্স) পরিভ্রমণ করছে । এর অর্থ এই দাঁড়ায় যে, সূর্য্য প্রতিদিন ১৭,২৮০,০০০ হাজার কি ঃ মি ঃ পথ অতিক্রম করছে। সূর্য্যরে সঙ্গে অন্যান্য অসংখ্য গ্রহ এবং উপগ্রহ সমূহ যারা সূর্য্যরে পার্শে¦ অবস্থিত তারাও একই দূরত্বে পরিভ্রমন করছে । একই সঙ্গে সমস্ত মহাবিশ্বের অন্যান্য তারকা সমূহও পরিকল্পিতভাবে পরিভ্রমন করছে । সমস্ত মহাবিশ্ব অসংখ্য পথ ও কক্ষপথে পরিপূর্ণ যা পবিত্র কোরআনে নিম্নলিখিতভাবে উল্লেখ আছে ঃ কসম বহু পথ বিশিষ্ট আসমানের । (সূরা যারিয়াত -৫১ ঃ ৭) । মহাবিশ্বে আনুমানিক দুইশো লক্ষ কোটি ছায়াপথ আছে এবং প্রত্যেকটি ছায়াপথে আবার আনুমানিক দুইশো লক্ষ কোটি নক্ষত্র আছে । অধিকাংশ নক্ষত্রের আবার গ্রহ আছে এবং অধিকাংশ গ্রহেরই আবার উপগ্রহ আছে । এ সকল মহাকাশীয় গ্রহ উপগ্রহ গুলি খুবই সুক্ষ্মভাবে নিজ কক্ষ পথে পরিভ্রমন করছে। দশ লক্ষ বছরের অধিক সময় ধরে উল্লেখিত গ্রহ উপগ্রহ গুলি তাদের নিজ নিজ কক্ষ পথে অত্যান্ত সু-শৃংখলভাবে একে অপরের সঙ্গে কোন ধরনের সংঘর্ষ ব্যতিরেকে সাঁতার কেটে চলেছে বা ভেসে বেড়াচ্ছে । শুধু তাই নয় অনেক নির্দিষ্ট ধুমকেতুও আবার এদের সঙ্গে কক্ষপথে পরিভ্রমন করে চলেছে । মহাবিশ্বের এই কক্ষপথ সমূহ আকাশ সংক্রান্ত গ্রহ উপগ্রহের জন্যই শুধু নির্দিষ্ট নয় । বরং ছায়াপথ সমূহও প্রচন্ড গতিতে এ সমস্ত কক্ষ পথ সমূহে পরিকল্পিতভাবে পরিভ্রমন করে চলেছে। এই পরিভ্রমনের সময় বা কালে মহাআকাশ সংক্রান্ত কোন গ্রহ উপগ্রহ কখনই একে অপরের কক্ষ পথে পরিভ্রমন করেনা বা একে অপরের সাথে সংঘর্ষে লিপ্ত হয় না। এটা নিশ্চিত যে, কোরআন যখন নাযিল হয়েছিল তখনকার মানুষের কাছে আজকের টেলিস্কোপও ছিল না অথবা যান্ত্রিক উৎকর্ষতাও ছিল না । যার ফলে তারা হাজার কিঃ মিঃ দূরের কোন কিছু দেখতে সক্ষম ছিল না, সর্বপরি সে সময়ের মানুষ আধুনিক পদার্থবিদ্যা এবং মহাকাশ বিজ্ঞান সম্পর্কে ছিল সম্পূর্ণ অজ্ঞ । সুতরাং সেই সময়ে এই বৈজ্ঞানিক সিদ্ধান্তে আসাও সম্ভব ছিল যে, মহাকাশ অসংখ্য পথ এবং কক্ষ পথে পরিপূর্ণ। যেমনটি উল্লেখ আছে উপরের আয়াতে । অথচ সেই সময় নাযিলকৃত কোরআনে দ্ব্যার্থহীন ভাবে এই সত্যতা ঘোষণা করা হয়েছে। যা সত্যই বিস্ময়কর ! কারণ কোরআন আল্লাহ বানী এবং আল্লাহ্ই তা নাযিল করেছেন ।
গোলাকৃতি পৃথিবী
তিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন যথাযথভাবে । তিনি রাত দিয়ে দিনকে আচ্ছাদিত করেন এবং দিন দিয়ে রাতকে আচ্ছাদিত করেন। (সুরা যুমার -৩৯ ঃ ৫) । পবিত্র কোরআনে মহাবিশ্বকে ব্যাখ্যা করার জন্য যে সমস্ত শব্দ ব্যবহার করা হয়েছে তা অত্যন্ত প্রাসংগিক বা যথাউপযুক্ত । উপরোল্লেখিত আয়াতে যে আরবী শব্দ ‘তাকভীর’ ব্যবহার করা হয়েছে তার বঙ্গানুবাদ হচ্ছে ‘আচ্ছাদিত’ । বাংলায় যা অর্থ দাঁড়ায় ‘একটার উপরে আর একটা দিয়ে ঢেকে দেওয়া’ অথবা বলা যায় কোন ‘ল¤¦া কাপড় গোল করে ভাজ করে একত্রিত করা’। এটা আরও সহজভাবে বোঝানোর জন্য উদাহারন স¦রূপ বলা যেতে পারে যেভাবে পাগড়ী মাথায় ঘুরিয়ে পরানো হয় । উপরোল্লেখিত আয়াতে রাত এবং দিনের একে অপরকে আচ্ছাদিত করার যে তথ্য দেয়া হয়েছে তার মাধ্যমে পৃথিবীর আকৃতির একটা ধারনা পাওয়া যায় । কেননা এই ধরনের দিন এবং রাত একে অপরকে শুধু তখনই আচ্ছাদন করতে পারে যদি পৃথিবী প্রকৃত পক্ষে গোলাকৃতি হয় । এর অর্থ এই যে, ১৪ শত বছর পূর্বে নাযিলকৃত কোরআন পৃথিবীর গোলাকৃতির প্রতি অঙ্গুলি নির্দেশ করে বা করছে। আমাদের এটা মনে রাখা উচিত যে, সেই ১৪ শত বছর আগে জ্যোতিবিদ্যায় তখনকার মানুষের যে প্রচলিত জ্ঞান ছিল তাতে তারা পৃথিবীর আকৃতি সম্পর্কে ভিন্ন মত পোষন করতো । তারা ধারনা করতো বা চিন্তা করতো যে পৃথিবীর আকৃতি সমতল এবং এই বিশ্বাসের উপর ভিত্তি করেই সে সময় সমস্ত ধরনের গণনা এবং ব্যাখ্যা প্রদান করা হতো । অথচ পবিত্র কোরআনের উপরোল্লেখিত আয়াতে পৃথিবীর আকৃতি সম্পর্কে আমরা যে তথ্য পাই, বিংশ শতাব্দীর মহাকাশ বিজ্ঞানের উৎকর্ষের ফলে কোরআনের ঐ সত্যতার প্রমাণ মেলে। যেহেতু কোরআন হচ্ছে আল্লাহর কথা সুতরাং এই মহাবিশ্ব ব্যাখ্যা করার ক্ষেত্রে অত্যন্ত যথাপোযুক্ত শব্দ আয়াতে ব্যবহার করা হয়েছে ।
সুরক্ষিত ছাদ
পবিত্র কোরআনে আল্লাহ তালা আসমানের কার্যকরীতা সম্পর্কে অত্যন্ত আকর্ষণীয়ভাবে আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন ঃ আর আমি আসমানকে সৃষ্টি করেছি একটি সুরক্ষিত ছাদরূপে, কিন্তু তারা তার নিদর্শনাবলী থেকে মুখ ফিরিয়ে রাখে । (সুরা আ¤ি¦য়া- ২১ ঃ ৩২) । বিশ শতকের বৈজ্ঞানিক বিশ্লেষণের ফলেই আসমানের বিশেষ গুণ সমুহের তথ্য প্রকাশিত হয় । পৃথিবীতে জীবণ বাঁচিয়ে রাখার জন্য এর চারপাশের বায়ুমন্ডলের পরিবেশ বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে । আশ্চর্যজনক হলেও সত্য যে পৃথিবীর চারিপাশের বায়ুমন্ডল ঐ সমস্ত অক্ষতিকারক এবং প্রয়োজনীয় রশ্মি, দৃশ্যমান আলো, অতি বেগুনী রশ্মি এবং বেতার তরঙ্গ সমুহকেই শুধুমাত্র পৃথিবীতে প্রবেশ করতে দেয় । উল্লেখ্য পৃথিবীতে জীবণ বাঁচিয়ে রাখার জন্য এই সমস্ত দ্রব্যগুলির বিকীরণের উপস্থিতি অনস¦ীকার্য। অতি বেগুনী রশ্মি যার আংশিক পৃথিবীর বায়ুমন্ডলে প্রবেশ করতে পারে, এর উপস্থিতি উদ্ভিদের সালোকসংশ্লেষন এবং অন্যান্য জীবণ বেঁচে থাকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুর্য্য থেকে বিকীরিত অতি বেগুনী রশ্মির অধিকাংশ অংশই পৃথিবীর বায়ুমন্ডলের ওজন স্তরের মাধ্যমে পরিশোধিত হয়ে শুধুমাত্র সীমিত এবং জীবনের জন্য প্রয়োজনীয় অতি বেগুনী রশ্মির আংশিক বর্ণচ্ছটা পৃথিবীতে এসে পৌঁছে । বায়ুমন্ডলের রক্ষাকবচ হিসাবে বায়ুমন্ডলের কাজ শুধূমাত্র এখানেই সমাপ্ত হয়নি । বরং একই সংগে পৃথিবীর এই বায়ুমন্ডল পৃথিবীকে মহাশুন্যের শীতলতার কারণে বরফ হয়ে জমে যাওয়ার হাত থেকে রক্ষা করে । কেননা মহাশুন্যের তাপমাত্রা মাইনাস ২৭০ ডিগ্রী সেন্ট্রিগ্রেড। পৃথিবীকে ক্ষতির হাত থেকে বাঁচানোর জন্য শুধুমাত্র এই বায়ুমন্ডলই কাজ করে না । বরং এই বায়ুমন্ডলের সাথে ভ্যান এ্যালেন বেল্ট নামে একটি চু¤¦কীয় ক্ষেত্র রয়েছে । যেটা একই ভাবে সমস্ত ক্ষতিকারক বিকীরণের বিপরীতে রক্ষাকবচ বা ঢাল হিসাবে কাজ করে । বিশেষ করে যে সমস্ত বিকীরণ পৃথিবীর জীবনের জন্য মারাত্মক হুমকী স¦রূপ । এই সমস্ত বিকীরণ যা প্রধানত সুর্য্য এবং বিভিন্ন নক্ষত্র থেকে ক্রমাগত বিকীরিত হচ্ছে তা পৃথিবীর জীবনের জন্য মৃত্যুকুপ স¦রূপ । যদি পৃথিবীর চারপাশে ভ্যান এ্যালেন বেল্ট না থাকত তবে সুর্য্যরে মধ্যে প্রতি মুহুর্তে যে বিভিন্ন রাসায়নিক গ্যাসের মহাবিস্ফোরণ ক্রমাগত ঘটে চলেছে এবং বিভিন্ন শক্তি নির্গত হচ্ছে, তা মূহুর্তেই পৃথিবীর জীবন ধ্বংস করে দিতে পারতো । ডঃ হাগরস্ ভ্যান এ্যালেন বেল্ট সম্পর্কে মন্তব্য করতে যেয়ে বলেছেন যে ঃ ‘প্রকৃতপক্ষে আমাদের পৃথিবীর ঘনত্ব পৃথিবীর সৌরমন্ডলে যে কোন গ্রহ উপগ্রহগুলোর চেয়ে সব থেকে বেশী । পৃথিবীর কেন্দ্রস্থলের বৃহৎ নিকেল ও লৌহ স্তর এই চু¤¦কীয় ক্ষেত্রের জন্যই সৃষ্টি হয় বা হচ্ছে । এই চু¤¦কীয় ক্ষেত্রই ভ্যান এ্যালেন বিকীরণ ঢাল বা রক্ষাকবচ তৈরী করে । যা পৃথিবীকে সমস্ত ধরনের বিস্ফোরনের ক্ষতিকারক বিকীরণের হাত থেকে রক্ষা করে বা করছে । যদি এই ঢাল না থাকত তবে পৃথিবীতে জীবন বেঁচে থাকা অসম্ভব হতো । সৌরমন্ডলে আর শুধূমাত্র একটাই গ্রহ আছে যেখানে এই চু¤¦কীয় ক্ষেত্র বিদ্যমান । আর সেটা হচ্ছে মারকিউরী । তবে সেখানে এই চু¤¦কীয় ক্ষেত্রের শক্তি পৃথিবীর চু¤¦কীয় শক্তির ১০০ গুন কম। এমনকি আমাদের নিকটতম গ্রহ ভেনাসেও কোন চু¤¦কীয় ক্ষেত্র নাই । পৃথিবীর চারিপাশে এই ভ্যান এ্যালেন বিকীরণ ঢালের উপস্থিতি পৃথিবীর জীবন বাঁচিয়ে রাখার জন্য একটা চমকপ্রদ পরিকল্পনা।’সা¤প্রতিক বছরগুলোতে সৌর মন্ডলে এই ধরণের বিস্ফোরনের ফলে যে শক্তি নির্গত হয় তা চিহ্নিত করে পরিমাপ করে দেখা গেছে যে, এর শক্তি জাপানের হিরোশিমাতে বিস্ফোরিত আনবিক বোমার মত ১০০ লক্ষ কোটি আনবিক বোমার এক সাথে বিস্ফোরনের ফলে যে শক্তি নির্গত হয় তার সমান । এ ধরনের এক বিস্ফোরনের ৫৮ ঘন্টা পরে পর্যবেক্ষণ করে দেখা যায় যে কম্পাসের কাঁটা অস¦াভাবিকভাবে নড়ে চলছে এবং পৃথিবী থেকে বায়ুমন্ডলের ২৫০ কিঃমিঃ উপরে তাপমাত্রা হঠাৎ করে অস¦াভাবিকভাবে বৃদ্ধি পেয়ে ২৫০০ ডিগ্রী সেন্ট্রিগ্রেটে দাঁড়িয়েছে । সংক্ষেপে বলা যায় পৃথিবীর উর্দ্ধাকাশে একটা খুব উপযুক্ত পদ্ধতি বা ব্যবস্থা কাজ করছে । যেই ব্যবস্থা আমাদের পৃথিবীর চারিদিকে ঘিরে আছে এবং অত্যন্ত ফলপ্রƒ্রশুভাবে পৃথিবীকে বহিঃশত্রুর হাত থেকে রক্ষা করছে । শুধুমাত্র কয়েক শতক আগে বিজ্ঞানীরা এ বিষয়ে জ্ঞান অর্জন করতে সক্ষম হয়েছেন । অথচ আল্লাহ পবিত্র কোরআনে বহু পূর্বে উল্লেখ করেছেন যে পৃথিবীর বায়ুমন্ডল ঢাল আকারে পৃথিবীকে রক্ষা করছে।
পর্বত সমূহের কাজ
পবিত্র কোরআন পর্বতের ভূ-তাত্ত্বিক অত্যান্ত গুরূত্বপূর্ণ কাজ সম্পর্কে দৃষ্টি আকর্ষন করে উল্লেখ করেছে ঃ আর আমি জমিনের উপর সুদৃঢ় পর্বতমালা সৃষ্টি করেছি যাতে তাদেরকে নিয়ে জমিন ঝুকে না পড়ে (সূরা আ¤ি¦য়া-২১ ঃ ৩১)। উপরোল্লিখিত আয়াতে পর্বতের কাজ সম্পর্কে আমরা জানতে পারছি যে, পর্বত মূলত জমিনকে নড়াচড়ার হাত থেকে রক্ষা করছে । কোরআন যখন নাযিল হয়েছিল । সে সময় এই সত্যটি সম্পর্কে মানুষ সম্পূর্ণ ছিল অজ্ঞ । অথচ আধুনিক ভূ-বিজ্ঞানের উৎকর্ষের ফলে বর্তমানে মানুষ এই সত্যটি সম্পর্কে জানতে পারে । এই আবিস্কার অনুযায়ী দেখা যায় ভূ-আভ্যন্তরীণ বিভিন্ন স্তরের ফলকের ব্যাপক সঞ্চালনের এবং একে অপরের সঙ্গে সংঘর্ষের ফলে পর্বতের সৃষ্টি হয়েছে। যখন ভৃ-আভ্যন্তরে এধরনের দুই ফলক এক অপরের সঙ্গে সংঘর্ষিত হয় তখন অপেক্ষাকৃত শক্ত ফলকটি অপরটির নিচ দিয়ে পিছলিয়ে সঞ্চালিত হয় । ফলে উপরের ফলকটি বেঁকে উঁচু হয়ে যায় এবং পর্বতের সৃষ্টি হয় । অপর দিকে একইভাবে ফলকের আরেকটি স্তর ক্রমান¦য়ে মাটির গভিরে প্রবেশ করে মাটির ভিতরে শক্ত বর্ধিত অংশ তৈরী করে । এর অর্থ এই দাঁড়াচ্ছে যে পর্বত এর যে অংশ আমরা মাটির উপরে উঁচু দেখতে পাই একইভাবে সমপরিমাণ অংশ মাটির গভীরে প্রবেশ করে । বৈজ্ঞানিক ব্যাখায় পর্বতের আকার সম্পর্কে ব্যাখা করতে গিয়ে বলা হয়েছে ঃ যেখানে মহাদেশের স্তর ঘন যেমন পর্বত শ্রেনী সেখানে মাটির বিভিন্ন স্তরের আবরণ মাটির গভীরে প্রবেশ করে । কোরআনে আয়াতে বলা হয়েছে যে, পর্বত সমূহকে পেরেক হিসাবে তুলনা করা হয়েছে ।আমি কি জমিনকে করিনি বিছানা সাদৃশ্য ? এবং পাহাড় সমূহকে পেরেক স¦রূপ (সূরা নাবা -৭৮ ঃ ৬-৭) ।
অন্য দিকে এই পর্বত পৃথিবীর উপরে এবং ভিতরের দিকে বর্ধিত হয়ে ভূ-আভ্যন্তরীন ফলক সমূহের সংযোগ স্থলে আঁকড়িয়ে ধরে রাখে। এই ভাবে পর্বত পৃথিবীর আবরণকে নড়াচড়ার হাত থেকে রক্ষা করে । আমরা উদাহরণ হিসাবে পর্বত সমূহকে পেরেকের সঙ্গে তুলনা করতে পারি । সংক্ষেপে বলা যায় পেরেক বিভিন্ন কাঠের টুকরাকে এক সঙ্গে যেমন শক্তভাবে ধরে রাখে ঠিক তেমনি পর্বত পৃথিবীর ভূ-আভ্যন্তরীন আবরণ সমূহকে একসঙ্গে ধরে রাখে । আধুনিক ভূ-তাত্ত্বিক বিজ্ঞান ও ভূ-তাত্ত্বিক জরিপের ফলে পর্বতের এই গুরূত্বপূর্ণ কাজ সম্পর্কে অধুনা আমরা এ সম্পর্কে জানতে পারি, অথচ শতশত বছর আগে পবিত্র কোরআন এই গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে মানুষকে অবগত করেছে । যা হেকমত ও প্রজ্ঞাময় মহান রাব্বুল আল আমিন আল্লাহ্র বিষ্ময়কর সৃষ্টির অনেক উদাহরণের মধ্যে একটি । আর আমি জমিনের উপর সুদৃঢ় পর্বতমালা সৃষ্টি করেছি যাতে তাদের কে নিয়ে জমিন ঝুঁকে না পড়ে । (সূরা আ¤ি¦য়া-২১ ঃ৩১) ।
পর্বতের সঞ্চালন
কোরআনের এক আয়াতের মাধ্যমে আমরা জানতে পারি পর্বত সমূহ ক্রমাগতভাবে সঞ্চালন করে চলেছে অথ্যাৎ পর্বত সমূহ গতিহীন নয়। আর তুমি পর্বত সমূহকে দেখে অটল-অচল মনে কর, অথচ এগুলো সেদিন মেঘরাশির ন্যায় চলমান হবে । (সূরা নাম্ল্-২৭ ঃ৮৮)। পৃথিবীর আবরনের সঞ্চালনই পর্বত সমূহের সঞ্চালনের কারণ । কেননা পৃথিবীর আবরণের উপরই পর্বত সমূহ অবস্থিত । পৃথিবীর আবরণ ভূ-গর্ভস্থ লাভার উপরে ভাসছে । বিশ শতকের প্রথম দিকে আলফ্রেড ওয়েগনার নামে একজন জার্মান বিজ্ঞানী ইতিহাসে সর্বপ্রথম আবিস্কার করেন যে, পৃথিবীর সকল মহাদেশ সমূহ পৃথিবী সৃষ্টির প্রাথমিক পর্যায়ে একত্রে সংযুক্ত ছিল। কিন্তু পরবর্তীতে এগুলো ধীরে ধীরে বিভিন্ন দিকে সরে যায় এবং এই সরে যাওয়ার ফলে একে অপরের থেকে পৃথক হয়ে গিয়েছে । ভূ-তত্ত্ব বিজ্ঞানীরা ১৯৮০ সালে আলফ্রেড ওয়েগনারের মৃত্যুর ৫০ বছর পর প্রমাণ পান যে, আলফ্রেড এর তথ্য সঠিক । ওয়েগনার ১৯১৫ সালে তার লিখিত একটা কলামে অবগত করেন যে, পৃথিবীর ভূ-ভাগ ্৫০০ মিলিয়ন বছর আগে একত্রে সংযুক্ত ছিল । ওয়েগনারের ১৯১৫ সালের লিখিত এই বক্তব্য অনুযায়ী সেই সংযুক্ত ভূ-ভাগ ‘প্যানগিয়া’ নামে পরিচিত ছিল এবং যা ছিল দক্ষিণ গোলার্ধে অব¯িহত । আনুমানিক ১৮০ মিলিয়ন বছর পূর্বে ‘প্যানগিয়া’ দুইভাগে বিভক্ত হয়ে যায় । যা পরবর্তীতে ধীরে ধীরে বিভিন্ন দিকে বিচ্ছিন্ন হয়ে সরে যায় । এ রকম একটা বৃহৎ মহাদেশ হচ্ছে গন্ডোওয়ানা, যা আফ্রিকা, অষ্ট্রেলিয়া, এ্যানটাকটিকা এবং ইন্ডিয়াকে একত্র করে রেখেছিল এবং দ্বিতীয় মহাদেশটি ছিল লাওরেশিয়া, যা ইউরোপ, উত্তর আমেরিকা এবং ইন্ডিয়া ব্যতীত এশিয়া নিয়ে গঠিত ছিল । পরবর্তী ১৫০ মিলিয়ন বছর পরে গন্ডোওয়ানা এবং লাওরেশিয়া আবার ক্ষুদ্র অংশে বিভক্ত হয়ে যায় । ‘প্যানগিয়া’ বিভক্ত হওয়ার পরে সৃষ্ট এই মহাদেশ সমূহ ক্রমাগতভাবে পৃথিবীর উপরিভাগে বিভিন্ন শতক পর পর ক্রমান¦য়ে সঞ্চালন করে চলেছে । ফলশ্রুতিতে জল ও ভূ-ভাগের আনুপাতিক হারের পরিবর্তন হয়ে চলেছে । বিশ শতকের শুরুর দিকে ভূ-তাত্ত্বিক গবেষনার ফলে পৃথিবীর সঞ্চালনের এই বিষয়টি বের হয়ে আসে যা বিজ্ঞানীরা নিম¥লিখিতভাবে বর্ণনা করেছেন ঃ পৃথিবীর আবরণী এবং ভূ-আভ্যন্তরীণ লাভার উপরীভাগের গভীরতা প্রায় ১০০ কিঃ মিঃ এবং এই গভীরতা বিভিন্ন স্তরে বিভক্ত। যা ফলক হিসাবে পরিচিত। এই স্তরগুলোর মধ্যে ৬টি প্রধান ফলকসহ আরও অন্যান্য ফলক রয়েছে। প্লেটটেক্টোনিক্স সূত্র অনুযায়ী এই ফলক গুলি সমুদ্র তলদেশসহ মহাদেশ গুলোকে নিয়ে সঞ্চালন করে। প্রতি বছরে এই ধরনের সঞ্চলের পরিমাপ করে দেখা যায় যে, ১-৫ সেঃ সিঃ দুরত্ব অতিক্রম করে । যেহেতু এই সঞ্চালন ক্রমাগতভাবে হয়ে চলেছে, তাই পৃথিবীর ধীর ভৌগলিক পরিবর্তন হচ্ছে । উদাহরণ স¦রূপ প্রশান্ত মহাসাগর প্রতি বছরই আরও প্রশস্ত হয়ে চলেছে । এখানে একটা খুব গুরূত্বপূর্ণ বিষয় উল্লেখ করা প্রয়োজন যে, পবিত্র কোরআনের আয়াতে আল্লাহ্ তায়ালা পর্বতের সঞ্চালন উল্লেখ করার সময় বলেছেন যে, পবর্ত সমূহ ক্রমান¦য়ে স¤প্রসারিত হচ্ছে । আধুনিক বিজ্ঞান মহাদেশের এই সঞ্চালনকে একইভাবে মহাদেশীয় স¤প্রসারণ হিসাবে উল্লেখ করেছেন । প্রশ্নাতীত ভাবে বলা যায় যে, এই বিষয়টি পবিত্র কোরআনের একটি বিষ্ময় যে, এই বৈজ্ঞানিক সত্য যা বিংশ শতাব্দীতে আবিস্কার হয়েছে অথচ ১৪শ’ বছর আগে কোরআনে তা উল্লেখ করা হয়েছে।
বৃষ্টির আনুপাতিকতা
পবিত্র কুরআনে বৃষ্টির বিষয়ে যে তথ্য দেয়া হয়েছে, তাতে বলা হয়েছে যে পরিমাণ বৃষ্টি পৃথিবীতে প্রেরণ করা হয় তা পরিমাপকৃত। এ বিষয়ে সংশ্লিষ্ট আয়াত নিম্নরূপ ঃ আর যিনি আসমান থেকে পানি বর্ষণ করেন নির্দিষ্ট পরিমাণে। তারপর আমি সে পানির সাহায্যে মৃত জমিনকে সঞ্জীবিত করি। এরূপেই তোমাদেরকে বের করে আনা হবে। (সূরা যুখরুফ-৪৩ ঃ ১১)।আধুনিক গবেষনায় বৃষ্টির এই নির্দিষ্ট পরিমাণের বিষয়টির সত্যতা প্রমাণিত হয়েছে। গবেষনায় দেখা যায় যে, প্রতি সেকেন্ডে ১৬০ লক্ষ টন পানি পৃথিবী থেকে বাষ্প হয়ে উড়ে যায়। এই হিসাবে বছরে ৫১৩ ট্রিলিয়ন টন পানি বাষ্পীভূত হয়। এই সংখ্যা প্রতি বছরে পৃথিবীতে যে পরিমান বৃষ্টি হয় তার সমান। এর অর্থ দাড়াচ্ছে যে, ক্রমাগতভাবে সমপরিমাণ পানি চক্রাকারে বাষ্পীভূত হচ্ছে এবং বৃষ্টি হিসাবে পৃথিবীতে বর্ষিত হচ্ছে। অর্থাৎ বৃষ্টি ‘‘পরিমাণকৃত’’। আর পৃথিবীর জীব বৈচিত্র এই পানি চক্রের উপর নির্ভর করেই বেঁচে থাকে। এখানে বিশেষভাবে উল্লেখ করা যায় যে, মানুষ যদি পৃথিবীর সমস্ত প্রযুক্তি ব্যবহার করে বা নিযুক্ত করে তার পরেও এই ধরনের কৃত্রিম পানি চক্র তৈরী করতে ব্যর্থ হবে। এই পানি চক্র কার্যক্রমের কোন এক ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশেও যদি কোন ধরনের ভিন্নতা কখনও ঘটে বা ঘটে যায়, তবে সমস্ত জীব বৈচিত্রের উপর খুব শীঘ্রই অত্যন্ত ঋণাত্মক প্রভাব পড়বে এবং যা পৃথিবীতে জীবন অবসান ঘটানোর জন্য যথেষ্ট। কিন্তুর সৃষ্টির শুরূ থেকে আজ অবোধী এত সময় অক্রিান্ত হলেও আল্লাহ্র সৃষ্টি এই পানি চক্র প্রতি বছরই যথাযথভাবে কাজ করে যাচ্ছে এবং প্রতি বছরই যথাযথ বৃষ্টি বর্ষিত হতে থাকে যেভাবে পবিত্র কোরআনে উল্লেখ আছে।
বৃষ্টির সৃষ্টি
বৃষ্টি কিভাবে সৃষ্টি হয় ? এ সম্পর্কে অনেক দিন পর্যন্ত মানুষ রহস্যাবৃত ছিল। এ বিষয়ে মানুষ শুধুমাত্র কিছু শতক আগে রাডার আবিষ্কারের ফলে জানতে পারে যে, বৃষ্টি কয়েক স্তরের মাধ্যমে সৃষ্টি হয়। এ আবিষ্কার অনুযায়ী বৃষ্টি সৃষ্টি হতে তিন স্তরের প্রয়োজন হয়। প্রথমতঃ ‘‘বৃষ্টির কাঁচামাল’’ (ধূলা ও জলীয় বাষ্প) বাতাসের মাধ্যমে উপরে উঠে যায়। অতঃপর মেঘের সৃষ্টি হয় এবং এরপর বৃষ্টিবিন্দু পড়তে থাকে। পবিত্র কুরআনে ঠিক একই ভাবে বৃষ্টি সৃষ্টির বিষয়ে উল্লেখ করা হয়েছে। কোরআনের এক আয়াতে বৃষ্টি স¤পর্কে বলা হয়েছে ঃ আল্লাহ্ এমন সত্তা যে, তিনি বায়ু প্রেরণ করেন, অতঃপর বায়ু মেঘরাশিকে সঞ্চালিত করে ; তারপর তিনি মেঘরাশিকে যেমন ইচ্ছে আসমানের শূন্য মন্ডলের মধ্যে ইতস্তত ছড়িয়ে দেন, এবং কখনও তা খন্ড বিখন্ড করে দেন ; অতঃপর তুমি দেখতে পাও তার মধ্য থেকে বের হয়ে আসে বৃষ্টিধারা। তিনি যখন তাঁর বান্দাদের মধ্যে যাদেরকে ইচ্ছে তা পে ৗঁছে দেন, তখন তারা আনন্দ করতে থাকে। (সূরা-রূম-৩০ ঃ ৪৮)। কোরআনের বিভিন্ন আয়াতে উল্লেখিত তিন স্তরের বিষয় নিয়ে বিস্তারিতভাবে পর্যবেক্ষণ করে দেখা যায় ঃ ১ম স্তর ঃ ‘‘আল্লাহ্ বায়ু প্রেরণ করেন--- ’’ বাতাসের ফলে সমুদ্রের পানির উপরীভাগে ফেনার সৃষ্টি হয় । যেখানে ক্রমাগতভাবে অসংখ্য বাতাসের বুদ্ বুদ্ী তৈরী হয় এবং যা ক্রমাগত স¦য়ংক্রিয়ভাবেই ফেটে যায় । ফলে এই সমস্ত পানির কনা বা ক্ষুদ্র ক্ষুদ্র অংশ উপরের আকাশের দিকে নিক্ষিপ্ত হয় । উপরে নিক্ষিপ্ত এই সমস্ত পানির অংশে অথবা কনার মধ্যে লবনে পরিপূর্ণ থাকে । যা বাতাসের দ্বারা বাহিত হয়ে আরও উপরের দিকে উঠে যায় এবং এক পর্যায়ে বায়ু স্তরে নিত হয় । এই সমস্ত ক্ষুদ্র ক্ষুদ্র পানির কনা যা এ্যারোসল নামে পরিচিত, পানিকে ধরে রাখার কাজ করে । যা পরবর্তীতে
সর্বশেষ এডিট : ২৬ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ৮:০০
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাদশা: বংশালের গডফাদার

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২১ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৮


পুরান ঢাকার অপরাধজগতের এক উত্থান ও পতনের উপাখ্যান

শেষ রাত

২০০৮ সালের ১৭ নভেম্বর।
রাত ২টা ১৭ মিনিট।


বংশালের একটি পুরোনো বাড়ির দোতলায় তখনও আলো জ্বলছে। বাইরে সরু গলিতে দু-একটি কুকুর... ...বাকিটুকু পড়ুন

আস্থার আড়ালে আতঙ্ক: আবাসিক ধর্মীয় প্রতিষ্ঠানে ধর্ষণ ও বলাৎকারের শিকার শিশুরা, জবাবদিহি কোথায়?

লিখেছেন মুনতাসির রাসেল, ২১ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৯



ঢাকার সাভারের একটি আবাসিক মাদ্রাসায় পড়ত সাত বছরের এক ছেলে। ছুটিতে বাড়ি এলে তাকে চুপচাপ, মনমরা দেখাত। কথাবার্তা কমে গিয়েছিল, খাওয়া-দাওয়াও ঠিকমতো করত না। বাবা-মা প্রথমে ভেবেছিলেন, পড়াশোনার চাপেই হয়তো... ...বাকিটুকু পড়ুন

জন্মগত জারজ বনাম স্বঘোষিত জারজ...

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২১ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৭

যে “সত্যিকারের জারজ” সে কিন্তু ভিকটিম বা শিকার। দুই প্রাপ্তবয়স্কের বিবাহ বহির্ভূত অনৈতিক সম্পর্কের সে ফলাফল মাত্র এবং সেই অপকর্মে তার কোনো ভূমিকাই নেই এবং সেই অর্থে সে অন্যপক্ষের অপকর্মের... ...বাকিটুকু পড়ুন

টেকনাফ থেকে ঢাকা বারোজন মানুষের পদযাত্রা, জাগুক কোটি মানুষের বিবেক

লিখেছেন ডঃ এম এ আলী, ২২ শে নভেম্বর, ২০২৬ রাত ৩:০৩


টিভির চ্যানেলে চোখ রাখলে , সংবাদপত্রের পতার উপর দিয়ে হেটে গেলে ,ইন্টার নেটের পাতায় ফেবু কিংবা ই্উটিবে বিচরণ করলে দেখা যায় সারা দেশ জুরে এদের ওদের লাগানো আগুনের... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে?

লিখেছেন রাবব১৯৭১, ২২ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৫

বাংলাদেশ কি গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে?

দেশের বর্তমান পরিস্থিতি দেখে গভীর উদ্বেগ তৈরি হচ্ছে। নিজ দেশের ভিন্নমতাবলম্বীদের প্রথমে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করা, এরপর তাদের বাড়িঘরে হামলা, লুটপাট, অগ্নিসংযোগ এবং বুলডোজার দিয়ে বসতবাড়ি... ...বাকিটুকু পড়ুন

×