somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

প্রীতম
একটা সময় হয়তো আসবে যখন আমি সত্যি সত্যিই ভালো কিছু লেখতে পারবো। আর অপেক্ষা কিভাবে করতে হয় আমি জানি।

কল্যাণীর মৃত্যু এবং অত:পর

০২ রা মার্চ, ২০১৬ দুপুর ১২:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মুর্ছা যাইবার ঠিক পুর্বে কল্যানী চিনচিন স্বরে বলিয়া উঠিল-
“আমায় ক্ষমা করো।‍”
উপস্থিত সকলে তাহাকে সমস্বরে ক্ষমা করিবার প্রতিজ্ঞা করিল।
শুধু দক্ষিণ পাড়ার কানা সবুর মা দীর্ঘস্বাস ফেলিয়া কহিল-
“আমার পাওনা ষোল টাকা হারাইলাম।“

চিৎকার চেচামেচির মাঝে কল্যানীর নিথর দেহ ঘরের বাহিরের মাটিতে পড়িয়া রহিল।
কল্যাণীর স্বামী দিবাশংকর তাহার নিজ মাথায় থাবড়াইয়া যথা সম্ভব সবাইকে জানাইতে লাগিল কি ভালোইনা সে তাহার বউকে বাসিত।
অথচ: ভালো করিয়া লক্ষ করিলে ঠিকই গোচর হইবে যে তাহার চক্ষুতে একটি আনন্দের ছটা অতি সংগোপনে প্রস্ফুটিত হইতেছে। যাহা তাহার অনাগত আনন্দময় দিনের বারতা বহন করিতেছে। বিগত কয়েক মাস ঠাকুর পাড়ার বিধবা ও আকর্ষনীয়া প্রেমবালার সহিত তাহার যে অবৈধ লিলা-খেলা চলিতেছিল তাহা কল্যাণীর মৃত্যুর সাথে সাথে একটি অপুর্ব পরিনতি এবং প্রাপ্তির দোড়ে পৌছাইল।


দিবাশংকরের মুহুর্মুহু আর্ত চিৎকারে আকাশ-বাতাস প্রকম্পিত হইলো। পাড়ার সকলে তাহাকে সান্তনা দেবার প্রয়াস পাইল কিন্তু তাহার কান্না তথা আর্ত চিৎকার থামার সহসা কোন সম্ভাবনা দেখা গেলনা। থামিবেইবা কিভাবে, পাছে তাহার নাকাঁদা মুখ দেখিয়া কেউ আচ করিয়া ফেলে যে কিটনাষক খাইয়া কল্যানী মরিল তাহা দিবাশংকরেরই কেনা এবং তাহার প্রচেষ্টাই কল্যানী মারা গিয়াছে।

দিবাশংকর কল্যানীকে এমনভাবে জাবড়াইয়া ধরিয়া রহিয়াছে যে দেখিলে মনে হয় এ যেন দুটি দেহ কিন্তু একটি প্রান। অথচ দিবাশংকর বিরক্তির সহিত মনে মনে এই ভাবিতেছে যে, কেন সকলে মিলিয়া জোর করিয়া কল্যানীর শব দেহটাকে শ্বশান ঘাটে নিয়ে পুড়াইয়া ছাড়খাড় করিয়া দিতেছেনা। বার বার শুধু প্রেমবালার কামনাময় দেহটা চোখের সামনে ভাসিয়া উঠিতেছে। অতিরিক্ত আবেগের যাতনায় দিবাশংকর উপর্যপরি আছাড় খাইয়া মেঝেতে পড়িল।
তাৎক্ষনিক সুহৃদগণ তাহাকে ধরিয়া হেচড়াইয়া ঘরের ভেতরে নিয়া বিছানায় শোয়াইয়া বাতাস করিতে লাগিল। দিবাশংকর মৃদু মন্থর আবেশে চোখ বন্ধ করিয়া অজ্ঞানের ন্যায় পড়িয়া রহিল এবং দ্রুত আপদ বিদায়ের অপেক্ষায় থাকিল। এবং ঘুমাইয়া পড়িল। ঘুমোর ঘোরে স্বপ্নে সে প্রেমবালার সহিত মধুর মিলনের রতি শিল্প দেখিতে লাগিল।
………. দিবাশংকরের ঘুম ভাংগিল। কানে আসিল, কে যেনো কহিতেছে- “ভগবানের অশেষ কৃপা যে ঔষধে ভেজাল ছিল, এ যাত্রায় কল্যানী মরিলনা।“
দিবাশংকর এবার সত্যই মুর্ছা যাইলো।
সর্বশেষ এডিট : ০২ রা মার্চ, ২০১৬ দুপুর ১২:৪৮
৮টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তবু একদিন হেমন্ত এলে অবকাশ পাওয়া যাবে

লিখেছেন অধীতি, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ ভোর ৫:২০

“সুজাতাকে ভালোবাসতাম আমি-
এখনো কি ভালোবাসি?
সেটা অবসরে ভাববার কথা,
অবসর তবু নেই;
তবু একদিন হেমন্ত এলে অবসর পাওয়া যাবে
এখন শেলফে চার্বাক ফ্রয়েড প্লেটো পাভলভ ভাবে
সুজাতাকে আমি ভালোবাসতাম কি না।”


তবুও একদিন হেমন্ত আসে কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ -৯ নিশীথে ফুটেছে ফুল

লিখেছেন হুমায়রা হারুন, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ সকাল ৯:২৪

বাইরের জানালার পাশে গভীর রাতে ফুটে ওঠা ফুলের সৌন্দর্য রহস্যময়, আকর্ষণীয় মনে হলো বলেই থমকে দাঁড়ালাম। ক্যামেরায় ধরলাম। ফুল আর কলি যেন কথা বলে উঠলো।... ...বাকিটুকু পড়ুন

আমেরিকার মধ্যবর্তী নির্বাচনের ফলাফলে ট্রাম্প চাচা ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৫


সকালবেলা ঘুম থেকে উঠে ভোট দিয়ে এসে অনেকক্ষণ ধরেই অপক্ষো করছিলাম কখন সন্ধ্যা হবে সে প্রত্যাশায়। সন্ধ্যার পর মোটামুটি বসে গিয়েছিলাম ফলাফলের উপর টেলিভিশনে বিশেষ আলোচনা দেখার জন্য।... ...বাকিটুকু পড়ুন

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২০

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................



কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,
নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ... ...বাকিটুকু পড়ুন

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

লিখেছেন জুল ভার্ন, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ৮:৫৮



পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,... ...বাকিটুকু পড়ুন

×