somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হারামী তোর লগে ব্রেকাপ । ওকে ফাইন আমিও ব্রেকাপ ॥

২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



হারামী তোর লগে ব্রেকাপ

ওকে ফাইন আমিও ব্রেকাপ।

তুই আর আমারে জীবনেও ফোন দিবি না

আমার কি বালের ঠেকা তোরে ফোন দিমু?

কি কইলি তুই? আমারে গালি দিলি?!

কই গালি দিলাম?

এই কুত্তা ছেলে তুই গালি দিস নাই আমাকে একটু আগে?

ওইডা গালি হইলো নাকি? সামান্য মুখ খারাপ করাও যাইবো না ঝগড়ার সময়?
. ..........মেয়েটার ফিচফিচ কান্না.......

এই কান্দিস ক্যান তুই?

তোর কি হারামী? আমার মন চাইসে বলে কান্দি? তোর সমস্যা কি?

তোর কান্না আমার কানে আসে ক্যা?

একশোবার আসবো, হাজারবার আসবো।

এই

কি?

কান্দিস না।

ক্যান কাদবো না?

তুই কাদলে ভাল্লাগে না। বুকের মধ্যে হাসফাস লাগে

তো তুই বকা দিলি ক্যান?

আহ... কপাল। এইডা কোনো বকা না। এইডা জাস্ট এক্সপ্রেশন। বিরক্ত হইলে এইসব বলাই যায়।

তুই আমার উপর বিরক্ত!!

আহ, আমি কি সেইডা কইসি?

সেইডাইতো কইলি!

উফফফফ!

এই যে বিরক্ত হইলি!

ধুর্বাল!

আবার! আবার তুই.....! দাড়া আমি এখনই ছাদ থেকে লাফ দিমু।

তুই ছাদে উঠবি ক্যামনে? তোগো না ছাদের গেটে তালা দেওয়া?

আম্মার কাছ থেকে চাবি নিয়া যামু।

কি কইয়া চাবি নিবি? বলবি আমি আত্মহত্যা করমু আম্মা,চাবি দাও?

আমার যেমনে ইচ্ছা তেমনে চামু। এইসব বইলা দেওয়ার তুই কে কুত্তা ছেলে!

কইতে তো হইবোই। তুই মরলে আমি প্যাড়া থিকা বাচুম। তাই হেল্প করতেছি। খ্যাক খ্যাক খ্যাক....

এতো মজা,না? আমি মরলে আরেক মাইয়ার লগে ঢিস্টিং ঢিস্টিং করবা? সেইটা আর আমি হইতে দিতেছি না সোনা। যা আমি আত্মহত্যা করলাম না। আমি তোরে আরো প্যাড়া দিমু। তোর জীবনডা জ্বালায়া অঙ্গার কইরা দিমু কুত্তা। আমি তোরেই বিয়া করমু। বিয়া কইরা চব্বিশ ঘন্টা আমি তোরে জ্বালামু। তোরে আমি ছাড়খার কইরা দিমু। তুই কই এখন হারামজাদা?

হোস্টেলে

আধঘন্টার মধ্যে কাজী অফিসের সামনে আসবি। না আসলে গুন্ডা দিয়া তোর হাত পা আমি ভাঙ্গামু। বুঝছোস?

বুঝলাম।

তো বুঝলে চুপ কইরা আছোস ক্যান? তাড়াতাড়ি আয় ।

এহ! আমার বালের ঠেকা পড়ছে তোর মতো মাইয়ারে বিয়া করতে! যা হালা!

কি!!!!......এই কুত্তা,এই কুত্তা,এই কুত্তা! দাড়া কুত্তা আমিই আসতেছি তোর হোস্টেলে... আজকে তোর একদিন কি আমার একদিন।
*******
.
একঘন্টা পর তাদেরকে কাজী অফিসে দেখা গেলো। কাজী সাহেব যুগলটিকে দেখে অবাক হলেন। মেয়েটা ফিসফিস করে অনবরত বলছে, ' তোরে আমি জন্মের শিক্ষা দিয়া ছাড়মু হারামী...কি পাইসিস তুই আমাকে... '
কাজী সাহেব লক্ষ করলেন ছেলেটি মুচকি মুচকি হাসছে।ছোট কোনো বাচ্চা মেয়ের রাগকে প্রশ্রয় দেয়া হাসি ।
সর্বশেষ এডিট : ২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:৫৬
২০টি মন্তব্য ২০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

হাসিনা কে রাখলে এমনি হবে...দাদা, যতদিন পারেন রাখেন

লিখেছেন অপলক , ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৩২



২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে বাংলাদেশ ছাড়ার পর শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ বিমানটি ভারতের দিল্লির উপকণ্ঠে উত্তর প্রদেশের গাজিয়াবাদের হিন্ডন বিমানঘাঁটিতে (Hindon Air... ...বাকিটুকু পড়ুন

খারাপটা কোথায়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩৪


বিশ্বখাতায় নাম লিখিলাম পাগল
কবিতারা হেসেই মাঠে হয়ে যায় ছাগল;
ঘাস খাওয়া আনন্দটা অন্যরকম
তবু পাগল বলে কথা, পূর্ণিমায় যুগল;
আজ কাল হাঁটবাজারে হিংসাটা
কম মূ্ল্যেই বিক্রয় হচ্ছে! যোগোপযোগি
সময়টা পাগল ছাড়া চলেই না
লেখার খাতার দামটাও... ...বাকিটুকু পড়ুন

আম্লিগ যদি আসে তাহলে ....... :(

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৬



বিএনপি। আপনারা ১৭ বছর ঘরে থাকতে পারেন নাই কিন্তু এখন যদি আবার আম্লিগ ফিরে আনেন তাহলে আপনারা তো দূরের কথা আপনার বাড়ির মাটিও থাকবে না। আপনার ঘর-দরজা থাকবেনা। শুধু... ...বাকিটুকু পড়ুন

মাঝে মাঝে তব দেখা পাই, চিরকাল কেন পাই না?

লিখেছেন ঋণাত্মক শূণ্য, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৫২

বিল গেটস এর নামে একটা কথা প্রচলতি আছে; জানি না কথাটা বিল বলেছে কি না, তবে আমার কাছে মাঝে মাঝে কথাটা সত্য মনে হয়। কথাটা এমনঃ আমি কোন কাজ করবার... ...বাকিটুকু পড়ুন

দেশের দুর্নীতি প্রতিরোধের জন্য একটি কাকতাড়ুয়া মডেল–২০২৬ নীতিপত্র প্রস্তাবনা দৃশ্যমান জবাবদিহি, নাগরিক নজরদারি ও AI প্রযুক্তিনির্ভর অনিয়ম প্রতিরোধ ব্যবস্থা

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:০৮


বাংলাদেশে দুর্নীতি ও অনিয়ম মোকাবিলায় প্রচলিত ব্যবস্থার একটি বড় অংশ হলো অপরাধ সংঘটিত হওয়ার পরে তদন্ত ও শাস্তি।
কাকতাড়ুয়া মডেল–২০২৬-এর দর্শন হবে তার পাশাপাশি অপরাধ সংঘটিত হওয়ার আগেই প্রতিরোধমূলক... ...বাকিটুকু পড়ুন

×