somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ছাত্রলীগ রম্য

১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সোনার বাংলার দামাল ছেলে বলতে আমরা সবাই বাংলাদেশের ক্রিকেটারদের বুঝি। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে কিছু দুর্দান্ত ও মেধাবী ছাত্র আছেন যাদের কেউ দামাল ছেলে বলেন না। এরা হচ্ছেন আমাদের ছাত্রলীগ। ব্যাপারটা মোটেই অবহেলার নয়।

এত কষ্ট করে ছাত্রলীগের ছেলেরা প্রতিপক্ষের মাথা ফাটাচ্ছে, হাত পা ভেঙে দিচ্ছে, মায়া লাগলে প্রতিপক্ষকে তিন তলা বা তারও উপর থেকে ফেলে দিচ্ছে। টেন্ডারবাজি, চাঁদাবাজি তো আছেই। এগুলু তো শিল্পের পর্যায়ে পড়ে। এত সব সুকীর্তির পরও তাদেরকে আপনারা দামাল ছেলে বলবেন না! তা কি করে হয়।

শুধু কি প্রতিপক্ষ? সময় সময় তো নিজের দলের লোকদেরও তারা খুন বা জখম করছে। দেখুন তারা কতটা নিঃস্বার্থ ও কর্মঠ । অত্যন্ত উপহাসের বিষয় এসব খুনের কোন বিচার হয় না। হবে কি করে, যে খুন করেছে সে তো আর খুন হয় নি বরং সে হয়েছে শহীদ। আর যে খুন করেছে সে তো বীর। একই ঘটনায় একজন শহীদ অন্যজন বীর। এখানে খুন হলটা কই?

আজকের পত্রিকা থেকে আপনাদের একটি আনন্দ সংবাদ দিই। ঘটনাটি পুলিশের অস্ত্র কেড়ে নেয়া বিষয়ক। পুলিশকে অস্ত্র দেয়া হয়েছে আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য এবং অপরাধীকে গ্রেফতার করার জন্য। আজ আরও একটি বিষয় আবিষ্কার করা গেল যে, সময় সময় সেই অস্ত্র ছাত্রলীগও ব্যবহার করতে পারবে। ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা মোঃ সজিবুল ইসলাম পুলিশের শটগান কেড়ে নিয়ে ছাত্রদল কর্মীদের গুলি করেছে(প্রথম আলো)। অথচ ছাত্রদল ক্যাম্পাসে শিক্ষকদের উপর হামলার প্রতিবাদে মিছিল করছিল। ছাত্রদলের কতবড় দুঃসাহস দেখুন, দামাল ছেলেরা ক্যাম্পাসে আছে জেনেও তারা যৌক্তিক কর্মসূচী পালন করতে চেয়েছিল। আর ছাত্রলীগ অত্যন্ত বৈধভাবে নিজেদের অস্ত্র দিয়ে গুলি করার পরও পুলিশের শটগান দিয়ে গুলি করেছে।

এতটুকু পড়ার পর আপনি বোধয় ভাবছেন পুলিশের অস্ত্র কেড়ে নেয়ার অপরাধে মোঃ সজিবুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে এবং তার কয়েক বছরের সাজা হয়ে যেতে পারে। আসলে এমন কিছু হয় নি এবং হবেও না। দেশটা তো গোল্লায় যায় নি ! গোল্লায় গেলে নাহয় ছাত্রদলের বদলে গ্রেফতার হত ছাত্রলীগ ও মোঃ
সজিবুল ইসলামকে।

এতসব যুক্তির পর নিশ্চয় আপনি ছাত্রলীগকে ‘বাংলার অস্ত্রধারী দামাল ছেলে’ বলতে কার্পণ্য করবেন না।


সর্বশেষ এডিট : ১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৭
৫টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চিবিয়ে চিবিয়ে খুন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৭


পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

লিখেছেন নাহল তরকারি, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৩৯




কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

*২০১০ সালের কোনো এক শীতের সন্ধ্যা থেকে ফিরে দেখা ২০০৯-এর নভেম্বর।*

কিছু গান আছে, যেগুলো শুধু গান নয়; একেকটা সময়ের দরজা।... ...বাকিটুকু পড়ুন

হুমায়ূন আহমেদ: আন্ডাররেটেড (পর্ব ০১ )

লিখেছেন চারাগাছ, ১৮ ই নভেম্বর, ২০২৬ ভোর ৪:০৮

.


হুমায়ূন আহমেদ আমার প্রিয় লেখকদের একজন। তাঁর জনপ্রিয় উপন্যাসগুলোর কথা আমরা অনেকেই জানি, অনেক আলোচনা হয়েছে সেগুলো নিয়ে। কিন্তু তাঁর কিছু উপন্যাস আছে, যেগুলো আমার কাছে... ...বাকিটুকু পড়ুন

×