টাকার জন্য সারা বিশ্বের খেলোয়াড়রা বিভিন্ন T২০ লীগ খেলছেন। কিন্তু বাংলাদেশে এসে তারা পাচ্ছেন পরম আতিথেয়তা। আমাদের দেশের সবাই বিদেশী খেলোয়াড়দের সম্মানের চোখে দেখে। অথচ এই খেলোয়াড়রাই অন্যান্য লীগে অপমানের স্বীকার হচ্ছেন। ওয়েস্ট ইন্ডিজের মারলন স্যামুয়েলস যার উৎকৃষ্ট উদাহরন।
স্লেজিংযের জন্য অস্ট্রেলিয়ার খ্যাতি জগৎবিখ্যাত। সব ধরণের খেলায় তারা স্লেজিং করে। বিগ ব্যাশের খেলায়ও তারা স্লেজিং করবে এটাই স্বাভাবিক। কিন্তু স্যামুয়েলসয়ের সাথে যা করা হয়েছে তা অপরাধ তুল্য।
শেন ওয়ার্নের সাথে কথা কাটাকাটির পরে মালিঙ্গার বল এসে লাগে স্যামুয়েলসের চোখে। সাথে সাথে ব্যাথায় কাতরাতে থাকেন স্যামুয়েলস। কেবল মাত্র মালিঙ্গা এগিয়ে আসেন স্যামুয়েলসের সাহায্যে। তার এই অসহায় অবস্থা দেখেও কোন অস্ট্রেলিয়ান এগিয়ে আসেন নি। এটাই কি অস্ট্রেলিয়ানদের আতিথেয়তা?
মারলন স্যামুয়েলসের মাধ্যমে সারা বিশ্বের ক্রিকেটারদের বলতে চাই। স্যামুয়েলসের মত কেউ মাঠে আহত হলে তার সাহায্যে মাঠের সব বাংলাদেশীরাই এগিয়ে আসতেন। সারা দেশের মানুষ সেই আহত ক্রিকেটারের জন্য দোয়া করতেন।
শুধু টাকা দিয়ে তো মনে শান্তি আসে না। আমাদের বিপিএলে টাকার ছড়াছড়ি কম হলেও এখানে ক্রিকেটাররা তাদের ন্যায্য সম্মান পান। তাই সারা বিশ্বের ক্রিকেটারদের আমাদের আতিথেয়তা গ্রহন করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি।
সর্বশেষ এডিট : ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



