বছর গড়িয়ে আবার চলে এল মার্চ, আমাদের গর্বের মাস, স্বাধীনতার মাস। 36টি বছর কাটিয়ে দেশ আজ মধ্য যৌবনে। এতটি বছর কাটিয়ে এসে এই পরিণত বয়সে দেশ কি সত্যিই পেয়েছে কষ্টার্জিত স্বাধীনতার সুফল। ভন্ড রাজনীতি, দুনর্ীতিপরায়ণ আমলা, প্রতিহিংসার রাজনীতি, দারিদ্্রসীমার নিচের এক বিশাল জনগোষ্ঠী- এসব ছাড়া আর কি আছে আমাদের অর্জন?
ক্ষমতার মোহে মিথ্যেই অতীতকে আকড়ে ধরে আর কতদিন চলবে আমাদের নষ্ট রাজনীতি? আমরা কি পারি না সব কিছু ভুলে আবার এক হয়ে যেতে? সামনেই আসছে নির্বাচন। এখনই সময় আমাদের ভুল সুধরে নেওয়ার। পুরনো অতীত না ঘেটে আমাদের কি উচিত না এখন যোগ্য প্রতিনিধি বেছে নেওয়ার? দেশের জন্য এখন প্রেয়াজন এমন প্রতিনিধির যারা ক্ষুদ্্র স্বার্থ ভুলে কাধে কাধ মিলিয়ে কাজ করবে বৃহত্তর উন্নয়নের স্বার্থে।
আসুন না, সবাই মিলে একবার দেখি, সব সম্ভবের এই দেশে এই অসম্ভবকে সম্ভব করা যায় কি না। দল, মত, ধর্ম, বিশ্বাস নির্বিশেষে সবাই এক হয়ে যাই একবার। ভুলে যাই পুরনো অভিমান, শুরু করি নতুন দিনের পথের নব যাত্রা।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


