সর্বশেষ এডিট : ০৪ ঠা নভেম্বর, ২০১৩ সকাল ১০:৪৪
আসল না ভৌতিক (বাস্তব ঘটনা)
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
ঘটনাটি ২০১১ সালের মাঝামাঝি সময়ে। আমি গ্রামে থাকি। একটি বেসরকারী বিশ্ববিদ্যালয়ে এম বি এ করতাম । ক্লাস করে বাসায় পিরতে রাত ১১টা আবার কোন সময় বাস না পেলে ১২ টা বেজে যেত। আমাকে শহর থেকে ইজ্ঞিল চালিত নৌকা করে নদী পার হতে হতো। গ্রামে যখন পৌছতাম তখন মাঝ রাত রাস্তায় তেমন লোকজন থাকত না। তাছাড়া রাস্তার দুই ধারে ছিল শিম গাছ। যেদিন ঘটনাটি ঘটে সে দিন সামান্য চাঁদের আলো ছিল এবং চার পাশে কুয়াশা ঢাকা ছিল। খালি চোখে বেশি দুরে দেখা যায়নি। আমি নদী পার হয়ে একা একা রাস্তা দিয়ে আসতে ছিলাম। কিছু দুর আসার পর হঠাৎ জমি থেকে রাস্তায় এক মেয়ে উঠে আসল। আমিও হঠাৎ চমকে গেলাম। কারণ আশেপাশে কেউ ছিল না। মেয়েটি ওঠে বলল আমাকে কয় একজন ছেলে তাড়া করেছে। আমি যতো দুর চোখ যায় দেখলাম কিন্তু কাউকে দেখলাম না। আর মেয়েটা যে দৌড়াছে সে রকম কিছু মনে হয়নি। আমি সাহস করে মেয়েটিকে বললাম ভয় নেই আর কেউ আসবে না। আমার সামনে চলো। চাঁদের আলো ভালো না থাকার কারণে চেহারাটা দেখা যায়নি। মেয়েটি আমার সামনে সামনে চলতে চলেতে কিছু দুর যাওয়ার পর হঠাৎ রাস্তার অন্যপাশে নেমে গেল। কুয়াশার মধ্যে হঠাৎ চোখের পলকে মিলিয়ে গেল। আর দেখা যায়নি। আমার ভয়টা ও কেটে গেল। আমি দ্রুত পায়ে বাসায় পৌছলাম। সে দিন থেকে যখন ওই পথদিয়ে আসি সে দিনের ঘটনার কথা মনে পড়ে। এখনো বুঝতে পারিনি এইটা কি আসলে মেয়ে ছিল না কি অন্য কিছু।
৬টি মন্তব্য ৫টি উত্তর
আলোচিত ব্লগ
যেখানে খোদা নেই; সেই ঠিকানার সন্ধানে( একটি দীর্ঘ সুফি দার্শনিক আত্মজিজ্ঞাসা)

প্রথমেই জানাই আমার এই লেখাটি ব্লগার মরুভুমির জলদস্যুর লেখা “শরাব পিনে দে”
হতে উৎসারিত, তাই তাঁর প্রতি জানাই কৃতজ্ঞতা ।
সেই লেখাটিতে তিনি মির্জা গালিব এর বিখ্যাত শেরটি... ...বাকিটুকু পড়ুন
পুলিশ বদলাবেন, নাকি পুলিশ সংস্কার করবেন?
পুলিশ বদলাবেন, নাকি পুলিশ সংস্কার করবেন?
ফ্যাসিস্ট আমলে পুলিশকে দলীয় ক্যাডার বাহিনীতে পরিণত করা হয়েছিল- এ অভিযোগ শুধু রাজনৈতিক নয়, দীর্ঘদিনের অভিজ্ঞতার অংশ।
জুলাইয়ের পর- সেই পুলিশ কি সত্যিই বদলেছে, নাকি শুধু... ...বাকিটুকু পড়ুন
২৮ বছর পর ঋণের খোঁজে সন্তান বনাম হাজার কোটি টাকার খেলাপি: আমাদের ব্যাংকিং ও শেয়ারবাজারের ট্র্যাজেডি
সংবাদের পাতার দুটি বিপরীতমুখী ছবি সাম্প্রতিক সময়ে আমাদের চরম এক সামাজিক ও অর্থনৈতিক বৈপরীত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়।
একদিকে আমরা দেখি, ২৮ বছর আগে বাবার নেওয়া মাত্র ১০ হাজার টাকার দাদন... ...বাকিটুকু পড়ুন
এই ধরণের মানুষগুলোই বি,এন,পি-কে আবারও ডোবাবে!

পড়ালেখার পিছনে টাকা খরচ করা 'টাকা পাচার'?
যারা বিদেশে পড়ালেখা করতে যান, তাঁরা কি দেশের টাকা লুট করে নিয়ে যান, নাকি নিজের বাপের টাকায় পড়ালেখা করেন?
পড়ালেখার... ...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম কি?

প্রায় বিশ কোটি মানুষের এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটারের দেশ বাংলাদেশ। আর বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম মাত্র: - রেমিট্যান্স আর পণ্য রপ্তানি।
রেমিট্যান্স: সাধারণত কোনো ব্যক্তি যখন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।