অপু আমার সবচেয়ে কাছের বন্ধু। যে সব কিছু আমার কাছে শেয়ার করে। যার ফলে ওর সর্ম্পকে আমি সব কিছু জানতে পারি। অপু একটু ছোটবেলা থেকে একটু রোগাটে, দূর্বলচিত্তের মানুষ। মা-বাবা সবাই ওকে নিয়ে খুব চিন্তা করত। ছেলেটা নরম সরম মানুষ কি করে খাবে। তাই সবাই চাইত যদি একটু পড়ালেখা করে মোটামুটিভাবে একটি চাকরি-বাকরি করে খেতে পারে। সেজন্যই মা-বাবা ওকে পড়ার সুয়োগ দেয়। পড়ার সময় আর কিছু করতে বলে না। কিন্তু অপু যখন একটু বড় হল তখন থেকেই নিজের কিছু একটা করা দরকার ভেবে বন্ধু-বান্থধবের মাধ্যমে কয়েকটি টিউশনি যোগাড় করল। কারন দরিদ্র মা-বাবার আর ক্ষমতা নেই তার পড়াশুনা চালনা করার। আর তাছাড়া টিউশনি করলে ভাল সম্মান পাওয়া যায়। এবং ভাল আয়-ইনকামও হয়। আর তাছাড়া অনেক দরিদ্র মানুষ আছেন যারা বেশী টাকা দিয়ে ঘরে ভাল মাস্টার রেখে তাদের ছেলেমেয়েদের পড়াতে পারেন না। তাদের জন্য যদি একটু উপকার করা যায়। এভাবনা থেকেই অপুর টিউশনিতে গুরুত্বটা দিয়েছে। আর নিজের পড়াশুনায় অবহেলা করেছে। যার ফলে আজ সে বিভিন্ন জায়গায়, বিভিন্ন আলোচনায় নিজেকে লুকিয়ে রাখে। যাহোক অনেক সুখে দুখে অনেক পথ পাড়ি দিয়ে আজ এইখানে। যেখানে সে একজন সম্মানী ছেলে, সম্মানী ছোট ভাই, সম্মানী বড় ভাই, সম্মানী মামা এবং একজন সম্মানী জামাই ইত্যাদি। কখনো কখনো অপুর মনে হয় ঐকাজটা না করলে বোধহয় এমন হত না। আবার ঐ সিদ্ধান্তটা হয়ত ভুল ছিল।আবার পরক্ষনে ভাবে নাহ্ ভাগ্যে যা ছিল তাই হয়েছে। কারন একজন মুসলমান হিসেবে ভাগ্যে বিশ্বাস করতে হবে। ভাগ্যের বেশী কেউ দিতে পারে না। কেউ কিছু করতেও পারে না। তাই অপু যা আছে যেমন আছে ভালই আছে। শুকুর আলহামদুলিল্লাহ।
আলোচিত ব্লগ
ক্যায়া হুয়া ? হুক্কা হুয়া; হুক্কা হুক্কা হুক্কা হুয়া

২৪ বছর ধরে ঢাবিতে অনার্স পড়ছে; তা-ও নাকি ভাষা শিক্ষা বিভাগে উর্দূ নিয়ে !!! আজতক তার পড়া শেষ হয় নাই !!! এ ভার্সিটিতে নাম লিখালে পন্ডিত মশাই'রা কি কোনও... ...বাকিটুকু পড়ুন
দুঃখ খচিত পতাকা আমার
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পবিত্র প্রাঙ্গণে
আজ হঠাৎ কার ছায়া নামে?
কার দুঃসাহসী কালো হাত
ইতিহাসের বুকের ওপর আঁকে পরাধীনতার নাম?
যে নাম একদিন ভাষার কণ্ঠ রুদ্ধ করতে চেয়েছিল,
যে শাসন একাত্তরে ছড়িয়েছিল মৃত্যুর অন্ধকার
আজ কেন তার... ...বাকিটুকু পড়ুন
বাংলাদেশ হতো হায়দ্রাবাদ

১৯৪৭ সাল ভারতবর্ষের মুসলমানরা যখন নির্যাতনের শিকার অনেকগুলো গণহত্যা হয়েছিল দাঙ্গা হয়েছিল। ১৯৪৬ সালে বা তারও আগে এই মোহাম্মদ আলী জিন্নাহ রাজনীতি শুরু করেছিল কংগ্রেসের রাজনীতি দিয়ে তিনি কংগ্রেসের... ...বাকিটুকু পড়ুন
বৃষ্টির ডায়েরি: অধ্যায় শূন্য

বৃষ্টির ডায়েরি: অধ্যায় শূন্য
আজকের বৃষ্টিটার কোনো ছন্দ নেই। কোনো ব্যাকরণ নেই। স্রেফ আকাশ ভাঙা জল, যা এই শহরের বুকে সশব্দে আছড়ে পড়ছে। মানুষজন তাড়াহুড়ো করে ছাতা মেলছে, আশ্রয়ের খোঁজে... ...বাকিটুকু পড়ুন
ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেলো

বাংলাদেশে ডাক্তারদের অবহেলায় কি পরিমাণ প্রাণ অকালে ঝরে গিয়েছে তা কল্পনাতীত। এবং আমাদের দেশের ডাক্তার এই অপরাধে নূন্যতম অনুশোচনা বোধ করে না।
ডাক্তারদের অবহেলার কারণে দেশের পাঠ্য বই ইংরেজি... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।