মাঝে মাঝে নিজের উপর খুব রাগ উঠে। কেন আমি বাকি সবার মত ঠান্ডা মাথায় কোন কাজ সুন্দরভাবে, সচেতনভাবে, দক্ষতার সাথে করতে পারি না। সবাই যেমন করে সুন্দরভাবে পড়ে সুন্দর একটা পরীক্ষা দেয়, আমি কেন তা পারি না। কোন কাজ হাতে আসলে উত্তেজনায়, আনন্দে, তাড়াহুড়ায়, ভয়ে ভুল করে ফেলি। এসব চিন্তার কোন ফলাফল নেই। অনেকদিন ভেবেছি। কিন্তু ভেবেও কোন কিছু বের করতে পারিনি। আবারও ভুল করেছি। আবারও বসের বকা খেয়েছি। আবারও আমাকে লজ্জা পেতে হয়েছে।
অনেকবার চিন্তা করেছি পরবর্তী সময়ে খুব ভাল করে কাজটি করব। যাতে আর ভুল না হয়। যাতে আর কারও কাছে ছোট হতে না হয়। চিন্তা করেছি কাল থেকে মাথা ঠান্ডা রেখে কাজ করব, পড়াশুনা করব। যাতে সুন্দরভাবে মনে রাখতে পারি। যাতে এই কাজ থেকে কিছু শিখতে পারি।
অনেক লেখায় পড়েছি মেধা বলতে তেমন কিছু নেই। যা আছে তা শুধু অধ্যবসায় আর অনুশীলন। কিন্তু আমি দেখতে পাচ্ছি। মেধা আর ভাগ্য ভাল না থাকলে কোন কাজে সফলতা আসে না। তারপর অধ্যবসায় কাজ করে। আমি পুরোপুরিভাবে এককভাবে মেধাকে সকল কৃতিত্বের অধিকারী করছিনা। অধ্যবসায়ও লাগে কোন কাজে সফলতা পাওয়ার জন্য। কিন্তু মেধা আর ভাগ্য ভাল ছাড়া কোন কাজে সফলতার খুবই কমই আসে।
অনেক ছোটবেলা থেকে হালকা পাতলা নামাজ রোজা শুরু করি। যদিও মাঝে মাঝে অনেক সময় মিস করে ফেলি। সেই ছোট বেলা থেকে আল্লাহর কাছে মোনাজাত করে আসছি- আল্রাহ যেন আমাকে জ্ঞান দান করেন। যে জ্ঞান দিয়ে আমি আরও জ্ঞান আহরন করতে পারি আর জ্ঞানকে ব্যবহার করে জ্ঞানীদের মত কাজকর্ম করতে পারি। কিন্তু এখন কতটুকু জ্ঞান অর্জন করছি তা বুঝতে পারছি না। কেননা এখনও দেখি অনেক কাজে, চলার পথে পদে পদে কথাবার্তায় ভুল করে ফেলি। আমার মত অনেক মানুষ একসাথে কত দায়িত্ব্ কত সুন্দরভাবে পালন করে।
এস.এস.সির সময় মোটামুটি ভাল ইংরেজি পারতাম। ইংরেজীতে অফহ্যান্ড লিখতে পারতাম। অনেক নেখা বুঝতাম কিন্তু এখন অনেক ইংরেজী লেখার অর্থ মেলাতে পারি না। অাগে মোটামুটি কিছু পড়ে সুন্দরভাবে লিখতে পারতাম, বুঝতে পারতাম। কিন্তু এখন পড়লেও মনে হয় কিছুই বুঝলাম না।পড়ে মাথায় কিছু ঢুকাতে পারলাম না। মানুষের মাথার নাকি অনেক ক্ষমতা। অনেক লোড নিতে পারে আর দেখিও ব্যাংকে একজন ব্যাংকার কত প্রেসার নিয়ে সারাদিন একটার পর একটা কাজে ব্যস্ত থাকে। কিন্তু আমিও কেন সামান্য কিছু পড়ে, সামান্য কিছু চিন্তা করে ক্লান্ত হয়ে যায়। কেন ভাবি একটু বিশ্রাম নিয়ে নিই। তারপর আবার পড়ব, চিন্তা করব।
মাঝে মাঝে অনেকের উপর রাগ হই।তারপর ভাবি কারও কথা চিন্তা করে মন খারাপ করব। কারও জন্য অপেক্ষা করব না। কেউ না থাকলেও আমি চলতে পারব। বইকে সবার চেয়ে বেশী আপন বানানোর এবং ভাবার চেষ্টা করি। কিন্তু বেশীক্ষন নিজের রাগ ধরে রাখতে পারি না। আবার সবাইকে ফোন দিই, সবাইকে নিয়ে ভাবি। সবার জন্য অপেক্ষা করি। সবার জন্য আবার মন খারাপ করি।
অনেক সময় ভাবি এত পড়ে লাভ কি? যদি কিছু মনে রাখতে না পারি। যদি এই পড়া থেকে আমি কিছু শিখতে না পারি। আবার ভাবি না পড়লে শিখব কোথা থেকে। জানব কোথা থেকে। তারপর আবার পড়ার চেষ্টা করি এবং কিছু শেখার করি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




