somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভূমিকম্প

১৬ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ২:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কয়েকদিন থেকে অপুর খুব ভয় ভয় লাগছে। কয়েকদিন আগে এক ভুমিকম্প হল। তাতে অপুর ২২ তলা অফিস বিল্ডিং অনেক জোরে সোরে দুলেছে। ভূমিকম্প সম্পর্কে অপুর এটাই প্রথম অভিজ্ঞতা। অভিজ্ঞতা এর আগেও হয়েছে। কিন্তু সেটা বাস্তব বা প্রত্যক্ষ অভিজ্ঞতা ছিল না। কারন এর আগে অন্যরা ভুমিকম্প টের পেয়েছে তাই তারা দৌড়ে পালাচ্ছে আর অপু তাদের দৌড় দেখে পালিয়েছে কিন্তু নিজে সরাসরি ভূমিকম্প টের পায়নি। কিন্তু ঐদিন অপুর ডেস্ক পুরোপুরিভাবে দুলেছ এবং অপু সেটা প্রত্যক্ষ করেছে তাই সে এবার বেশী ভয় পেয়েছে। সেই ভয়ে একটা চিন্তা মাথায় ঘুরপাক খাচ্ছে আর সেটা হল এই যে বার বার ভুমিকম্প হচ্ছে হয়ত এখন অল্প অল্প হচ্ছে কিন্তু আল্লাহ না করুক কোন একদিন যদি এটা একটু বেশী মাত্রায় হয় আর সামান্য দীর্ঘস্থায়ী হয় তাহলে অপুদের অবস্থা কি হবে, ঢাকা শহরের অবস্থা কি হবে। কারন ঢাকা শহরে যেভাবে অপরিকল্পিত নগরায়ন, বড় বড় হাইরাইজ বিল্ডিং এবং এতো ঘনবসতি, তাতে কি পরিমাণ ক্ষয়-ক্ষতি হবে আল্লাহই ভাল জানেন।

ঐদিন দৌড়ে ১০ তলা থেকে নেমে কাছের এক বুথ থেকে কিছু টাকা তুলল। কারন যদি কোন ক্ষয়-ক্ষতি হয়, যদি অপু মারা যায় তাহলে এত কষ্ট করে ২/৪ টাকা জমিয়ে লাভ কি, এত কষ্ট করে লাভ কি। তার চেয়ে যদি নিজের মনে চায়, তা খেঁয়ে নেওয়াই ভাল। খাওয়ার জন্য বা ভাঙ্গার জন্য টাকা ঠিকই তুলেছে কিন্তু টাকাটা ঐদিন ভাঙ্গতে পারেনি পরিবারের কথা ভেবে, মা-ভাই বোনের কথা ভেবে।

অপু, টাকা পয়সা জমাতে চায় না। কিন্তু যখন দেখা যায় আশেপাশের সবাই অনেক টাকা পয়সার মালিক হয়েছে, বাড়ী-গাড়ীর মালিক হয়েছে, তখন অপুর খুব ইচ্ছে হয় অনেক টাকার মালিক হতে। আবার যখন দেখে আশে-পাশের মানুষগুলো বিভিন্ন সময়ে বিভিন্নভাবে মানুষদের উপর অন্যায়-অত্যাচার করে, তখন তার অনেক বড় হতে ইচ্ছে করে ঐসব অত্যাচারীদের, অন্যায়কারীদের শাস্তি দেওয়ার জন্য।

দুনিয়াতে মানুষগুলো যদি এতো খাই খাই না করত, এতো বেশী সম্পদের আকাঙ্খা না করত, তাহলে এতো অন্যায়-অবিচার থাকত না। তখন এক বাউল শিল্পীর এক গানের কথা মনে যায়-
হায়রে স্বাদের পৃথিবী, তোর লোভে যারা লোভী, আপনা মাথা খাইল আপনি।।
সর্বশেষ এডিট : ১৬ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ২:৫২
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আকাশের ঠিকানায় চিঠি দিলাম

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুলাই, ২০২৬ দুপুর ১২:৫৬

প্রিয়,
মেঘ বালিকা
(আকাশের ঠিকানায় চিঠি দিলাম ) ।



আজ তোমাকে আমার মনের একটি গোপন ইচ্ছার কথা বলতে ইচ্ছে হলো।
এই বাস্তব পৃথিবীর নিয়ম বড় অদ্ভুত,এখানে সবকিছুর একটা শেষ থাকে।
কিন্তু যখনই... ...বাকিটুকু পড়ুন

পেঁপের বেগুনী, কুমড়োর চপ, কাঁঠালের বার্গার, ডিম সিদ্ধ করে ফ্রিজে ও পেঁয়াজ কুচি করে শুখিয়ে সংরক্ষন!!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৩ ই জুলাই, ২০২৬ বিকাল ৩:৫৯

উহা পলাতক। যাহা কখনো পালায়না উহাই পালিয়েছে। উহা রান্না করা ভাত তরকারী বাস্প উড়ছে খেতে পারেনি কিন্তু তাতে কি উহা প্রতিদিন ১০,০০,০০০ (দশ লক্ষ) টাকা প্রতিদিন খেয়েছে! :B#... ...বাকিটুকু পড়ুন

জীবনের আনন্দের ফুল

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৩ ই জুলাই, ২০২৬ বিকাল ৫:৪৯



প্রেয়সি হে প্রিয়তমা গিয়েছ কোথায়?
হারায় অমৃত ঘুম খোলা আখি পাত
বিবর্ণ অনেক লাগে জোছনার রাত
তোমায় হারিয়ে প্রিয়া আঁধার জীবন।
আসবে কি ফিরে তুমি সুখের প্রভায়
জীবন রাঙ্গিয়ে দিতে? অপেক্ষার হাত
তোমার পরশ... ...বাকিটুকু পড়ুন

অন্ধের হাতি দেখা ও আধুনিক ব্লগারির এক করুণ রম্যকাব্য

লিখেছেন ডঃ এম এ আলী, ১৪ ই জুলাই, ২০২৬ রাত ১:২১


মানুষের জ্ঞানচর্চার ইতিহাসে একটি প্রাচীন উপকথা যুগে যুগে নতুন অর্থে ফিরে এসেছে অন্ধের হাতি দেখা। কয়েকজন অন্ধ মানুষ হাতির ভিন্ন ভিন্ন অঙ্গ স্পর্শ করে প্রত্যেকে নিজেকে সত্যের একমাত্র অধিকারী... ...বাকিটুকু পড়ুন

চাঁদগাজীর বয়ানে সত্যিকারের দেশপ্রেমিক!

লিখেছেন মাথা পাগলা, ১৪ ই জুলাই, ২০২৬ রাত ২:৩৭



গাজী সাহেব বলেছেন, এই ছবির একদম পেছনে যাকে দেখছেন, তিনি ৭১-এর যুদ্ধে শহীদ হয়েছেন। একই পরিবারের আত্নীয়সহ আরও পাঁচজন ৭১-এর যুদ্ধে শহীদ হয়েছেন। পরিবারের যিনি কোনোভাবে বেঁচে আছেন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

×