
বিশূণ্য বিশান্ত বিরক্তিকর
অতিবাহিত একটি দিন
অসম্পূর্ণ কাজ,অজানা গন্তব্য
সারাক্ষণ ব্যস্ততা অ-বিরামহীন...
হটাৎ বৃষ্টি,সংকটে সংকীর্ণ
মুখোশ কালো মুখ অজানা পথের বাঁক
নীরব নিস্তব্ধতা,জনমানব শূন্য
ছিন্ন অভিন্ন সৃতি অতিতের পিছু ডাক...
দ্রুতগামী জীবন, বাধাহীন চেষ্টা
চলন্ত পথ দুরন্ত সপ্নের ভীর
বিরামহীন বিরহ,ভালবাসা সংকট
অদেখা কিছু নদী,অসমাপ্ত তীর...
-আজিজুল হক
সর্বশেষ এডিট : ১৩ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




