
তুমি ভাবছ আমি তোমার প্রতি আসক্ত?
হ্যাঁ আমি আসক্ত, কিন্তু ছিলাম এখন নেই!
যখন দেখলাম তুমি নিজেকে বদলে ফেলেছ
তখন তোমার থেকে নিজের আসক্তিকে নিজের মাঝে ফিরিয়ে এনেছি।
এখন তুমি কাঁদলে আমি কাঁদি না
তুমি হাসলে আমি হাঁসি না।
যখন দেখলাম আমার কথা শুনলে তুমি বিরক্ত হও
তখন থেকে নিজের আসক্তিকে নিজের মাঝেই বন্দী করে রেখেছি।
এখন তোমার কষ্ট দেখে কষ্ট লাগে না
তোমার আঘাতে অশ্রু ঝরে না।
যখন দেখলাম তোমার মাঝে আমি আর নেই
তখন থেকে নিজের আসক্তিকে গলা টিপে হত্যা করেছি।
এখন আর তোমার সৃতি মনের ভেতর ঢুকতে দেই না
তোমার সৃতি মনে করে মনকে আর কাঁদতে দেই না।
যখন দেখলাম আমার প্রয়োজন তোমার কাছে ফুরিয়ে গেছে
তখন থেকে অবশিষ্ট আসক্তি গুলোকে একেবারেই মৃত করে ফেলেছি।
এখন মন তোমার জন্য আঁকড়ে ধরে না
তোমার প্রতি মনে আর আগ্রহ জাগে না।
সর্বশেষ এডিট : ২১ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




