যুক্তরাষ্ট্রের স্কুলপড়ুয়াদের সামাজিক নেটওয়ার্ক ফেসবুকে বেশি মাত্রায় ব্যক্তিগত তথ্য দেয়ার ব্যাপারে হুশিয়ার করে দিয়েছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি বলেছেন, ভবিষ্যতে এটা তাদের জন্য অপ্রীতিকর ঘটনা বয়ে আনতে পারে। বিরোধীদের বিতর্ক উপো করে মঙ্গলবার স্কুলশিশুদের উদ্দেশে বক্তৃতা দিয়েছেন ওবামা। তার বক্তৃতার পুরোটা জুড়েই ছিল নানা উপদেশ। তিনি শিার্থীদের জীবনে চ্যালেঞ্জ গ্রহণ ও সফলতার পথে এগিয়ে যাওয়ার উপদেশ দেন।
সম্প্রতি কয়েকটি গবেষণায় দেখা গেছে, মার্কিন নিয়োগদাতারা চাকরিপ্রার্থীদের অতীত সম্পর্কে খোঁজ নিতে ফেসবুক, মাইস্পেসের মতো সামাজিক নেটওয়ার্কের প্রতি ঝুঁকছে। এর পরই ওবামা তাদের ফেসবুক ব্যবহারে সতর্ক হওয়ার উপদেশ দেন। ১৪ থেকে ১৫ বছরের স্কুলছাত্রদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে এক ছাত্র ওবামাকে প্রেসিডেন্ট হতে হলে কি করা দরকার সেরকম কিছু উপদেশ দিতে বলে। ওবামা বলেন, প্রথমে আমি তোমাদের খুবই বাস্তব কিছু উপদেশ দিচ্ছিÑ ইউ টিউবের এ যুগে ফেসবুকে ব্যক্তিগত তথ্য দেয়ার েেত্র সতর্ক হতে হবে। কেননা এটা ভবিষ্যতে কোন একসময়ে তোমাদের জীবনকে টেনে ধরতে পারে। তিনি আরও বলেন, তোমরা এখনও ছোট এবং তোমরা অনেক ভুল ও বোকামি করে থাক। আমি এমন অনেকের কথা জানি, যারা ফেসবুকে নিজেদের অনেক মতামত প্রকাশ করে থাকে এবং পরে তারা যখন চাকরির জন্য আবেদন করে তখন তাদের সম্পর্কে তথ্য জানার জন্য এসব জায়গায় খোঁজা হয়। ওবামা তার স্কুলজীবনের কথা বলতে গিয়ে বেশ কয়েকবার ‘ভুল করেছিলাম’ বললেও ছাত্রদের তা খুলে বলেননি। এর আগে তিনি তরুণ বয়সে মাদক নেয়ার কথা জানিয়েছিলেন।
গত জুনে ক্যারিয়ারবিল্ডার ডটকম নামে একটি সংস্থা গবেষণার মাধ্যমে জেনেছে, মার্কিন নিয়োগদাতাদের ৪৫ শতাংশই চাকরিপ্রার্থীদের সম্পর্কে খোঁজ নিতে ফেসবুকে তালাশ করে। জরিপে ৩৫ শতাংশ নিয়োগদাতা বলেছেন, এসব নেটওয়ার্কের মাধ্যমে জেনে তারা অনেক প্রার্থীকে প্রত্যাখ্যান করতে উদ্বুদ্ধ হন।
সূত্র : বাল্টিমোর সান ডটকম, রয়টার্স। ১০সেপ্টেম্বর ২০০৯ যুগান্তর খেকে।
আলোচিত ব্লগ
এছাড়া আমার বলার মতো আর কোনো পরিচয় নেই
ফেসবুকের সাম্প্রতিক সময়ের ভাইরাল গল্পগুলি যে এআই দিয়ে, অথবা প্রচণ্ডরকম এআই এর সাহায্য নিয়ে তৈরি, এই কথাটা বলে হুইসেলব্লোয়ারের ভূমিকা মনে হয় আমিই পালন করেছি। শুরুতে একটা হুক। এমন এক... ...বাকিটুকু পড়ুন
বিশ্ববিদ্যালয় বেকার তৈরি করে, সরকার কী তৈরি করে ?

আজ দেখলাম, আমাদের নতুন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন সাহেব ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেকারত্ব নিয়ে বেশ কিছু কথা বলেছেন। তাঁর বক্তব্যের মূল কথা হলো, শিক্ষার পেছনে সরকার... ...বাকিটুকু পড়ুন
পূর্ণিমার চাঁদ যেন

মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা
মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা

মহাকাশের শূন্যে ধনাত্মক আর ঋণাত্মকের খেলা,
ইলেকট্রন আর প্রোটন মিলে গড়ে আলোর মেলা।
কোটি আলোকবর্ষ দূরে জ্বলে উঠে নক্ষত্রের মেলা,
তারাদের ওই মিটিমিটি আলোয় চলে মহাকালের খেলা।
বিপরীতের অদৃশ্য... ...বাকিটুকু পড়ুন
এআই ও আপনার বিশ্বাস

আপনার বিশ্বাস। আপনার বিশ্বাসকে আমি সম্মান করি। এআই সম্পর্কে আমি হয়তো তেমন কিছুই জানি না, আমার জানার আগ্রহও নেই। কারণ এআই আমার কর্মক্ষেত্র, চলার পথ সহ এখন পর্যন্ত কোথাও... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।