somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জীবন

২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



পরিপূর্ণ ইসলামিক জীবন যে কতটা
সুন্দর হতে পারে তা প্রথম উপলব্ধি
করি এক বোনের জীবন দেখে..
বলতে দ্বিধা নেই, সেদিন থেকেই
আমার চিন্তা ভাবনায় আমূল পরিবর্তন
আসে...........
"
যেসব বিষয় গুলোতে দুটানা
মনোভাব কাজ করত সেগুলো তে
স্থায়ী সিদ্ধান্ত নিতে
পেরেছিলাম...
"
কথায় কথায় একদিন অনেক কিছুই
শেয়ার করেছিলেন আপু সাথে,
আপুর হাজব্যান্ড ছিলেন ডাক্তার..
ঢাকা মেডিকেল থেকে গোল্ড
মেডেল পাওয়া দ্বীনদার ছেলেটি
শুধুমাত্র পরিবারের চিন্তা করেই এত
সুবিধা থাকা সত্ত্বেও বিদেশ
গেলনা...
-বলছিলাম,আপনার শ্বশুর শ্বাশুড়ি তো
ঢাকাতেই থাকে, তো আপনারা
আলাদা বাসায় কেন আপু?
আপু বলল, সাজুর আব্বু (সাজু আপুর
বাচ্চা) চায়না আমি আমার দেবরের
সামনে যাই,তাই শ্বশুর শ্বাশুড়ি কে
অনেক বুঝিয়ে আলাদা বাসায় নিয়ে
আসছে আমাকে..
অবশ্য প্রতি শুক্রবার যাই ওখানে..
সারাদিন থেকে আসি..
-স্ত্রীর পর্দার জন্য কেউ এমনটা
করতে পারে সেটাই ছিল আমার
জীবনে প্রথম দেখা....
দ্বীনের প্রতি ভালবাসা টা সেদিন
আরো বেড়ে গিয়েছিল....
"
-আপনার বিয়ের দিনের কথা বলেন
আপু.......
আমার বিয়েতে আমার বাসায় কোন
প্রোগ্রাম হয়নি,আমাকে কোন
শাড়ি দেয়নি তবে দামি
সালোয়ার-কামিজ দিয়েছিল..
-শাড়ি ছাড়া বিয়ে হয় নাকি আপু!
শাড়িতে তো পর্দা ঠিক থাকেনা...
আর এখন তো বাসায় পড়িই...
একদিনের জন্য পর্দা নষ্ট হোক তা
আমিও চাইনি...
-মা শা আল্লাহ...
পাশাপাশি বাসা হওয়ায় সুযোগ
পেলেই গল্প করতে যেতাম
আপুর সাথে... শোকেস এর উপর একটা
ফুলদানিতে প্রায়ই তরতাজা লাল
গোলাপ থাকত..
একদিন জিঙ্গেসই করে ফেললাম-
-আপু কি ঘর সাজানোর জন্য গোলাপ
আনেন?
আরে না... সাজুর আব্বু আমার জন্য
নিয়ে আসে...আমার পছন্দের ফুল
তো!
-বাহহ!! ইন্টারেসটিং তো আপু!!
যেদিন বাসায় থাকে আমাকে ঘরের
কাজেও সাহায্য করে..
-মা শা আল্লাহ..
"
একদিন দেখি কাজী আনোয়ার
হোসেন স্যারের 'মাসুদ রানা' পড়ছে
আপু...
আপুর মত আমিও একসময় খুব পাগল
ছিলাম
মাসুদ রানা,ওয়েস্টার্ন,শার্লক
হোমস,সায়েন্স ফিকশনের.............
-চিৎকার দিয়ে বললাম-
আপুউউউউ...এগুলো আপনি কই পান!!
সাজুর আব্বু এনে দেয়.... নতুন
কোন সিরিজ বের হলে সে ঠিকই
খোঁজ রেখে নিয়ে আসে...
আমি হতবাক!! একজন হাজব্যান্ড
স্ত্রীর এত ছোট ছোট ভাল লাগা
গুলোও খেয়াল রাখে!!!
কিভাবে সম্ভব!!
.
একদিন আপুই আমাদের বাসায় এসে
হাজির!!
হাতে একটা ব্যাগ!
-কি দেখাতে এনেছেন আপু?
দেখনা সাজুর আব্বু আমার জন্য কি
এনেছে!
-খুলে দেখি এত্তগুলা কসমেটিকস!
স্টোনের কিছু অর্নামেন্টস..
আপু আপনি তো পর্দা করেন!
এগুলো কিভাবে ইউজ করবেন?
সাজুর আব্বু তো এসব এনে দেয়
বাসায় সাজুগুজু করার জন্য!
.
(কথা প্রসঙ্গে এক বোন একদিন
আমায়
বলেছিল- বউ তো জীবনেএকদিনই সাজব!
তাই ইচ্ছামত সাজব!বিউটি
পার্লার থেকে সাজব!আমার মন তো
আর তোর মত বুড়া মানুষের মন না!)
>সেদিন এই বোন ও ছিল সামনে..
তাকে উদ্দেশ্য করে বললাম-
দেখেছো আপু! তোমরা তো
জীবনে একদিনই বউ হবা...একদিনই
বউসাজবা!
আর পর্দাশীল রা তার হাজব্যান্ডের
জন্য প্রতিদিনই বউ হয়!
প্রতিদিনই বউ সাজে!
বিশ্বাস না হয় সাজুর আম্মু কে
দেখো.....
"
মাঝে মাঝে অবাক হয়ে ভাবতাম এই
সাজুর আব্বু গুলোকে কোথায়
পাওয়া যায়!
কিভাবে পাওয়া যায়...!!
সাজুর আব্বুদের মত ছেলে না
পেলে আর বিয়ে করে লাভ কি!!
"
উত্তর টাও খুব সহজ........
এই সাজুর আব্বুদের মতস্বামীদের
পাওয়া যায় মাঝ রাতের প্রার্থনায়
দুফোঁটা চোখের পানির বিনিময়ে...
আল্লাহর তায়ালার উপর পূর্ণ আস্থা
রেখে ধৈর্যের বিনিময়ে...
পূর্ণ পর্দার বিনিময়ে...
নিজ সম্ভ্রমের হেফাজতের
বিনিময়ে...
"
রব্বি ইন্নি লিমা আনযালতা ইলাইয়্যা
মিন খাইরিন ফাক্বির..... (হে আমার
প্রতিপালক! আপনি আমার প্রতি যে
অনুগ্রহ করবেন আমি তার কাঙ্গাল)
---সূরা ক্বাসাসঃ২৪
সর্বশেষ এডিট : ২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৪৪
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×