somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এমিগডালা হাইজ্যাকিং

১২ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৮:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঘটনা ১: দুপুরে খেয়ে রিক্সা নিয়ে বেরিয়েছে ছোটখাটো গড়নের জলিল মুন্সি। রাস্তা ফাঁকা। খালি রিক্সা নিয়ে রাস্তার এক পাশ ঘেঁষে সওয়ারির আশায় ধীরে ধীরে রিক্সা টানছে। গলির মুখে কিছু ছেলেপেলে জটলা করছে। ওদের পাশ দিয়ে যাওয়ার সময় কে একজন চিৎকার করে বললো, ‘মোবাইল! মোবাইল!’ অমনি রিক্সা ছুড়ে ফেলে দিয়ে হুঙ্কার দিয়ে ছেলেগুলোর দিকে ছুটলো জলিল মুন্সি। মুখ দিয়ে চলছে গালাগালির ষ্টীম। প্রচণ্ড ক্রোধে মুখ দিয়ে লালা গড়িয়ে পড়ছে। হাতে পাথর নিয়ে এলোমেলো ছুড়ে মারছে।

ঘটনা ২: সবে রান্নাঘরের ফ্লোর মুছে বেরিয়েছে বীথি। খুব কষ্ট হয়েছে। রান্নাঘর ভর্তি জিনিস! কখনো উবু হয়ে বসে, কখনো হামাগুড়ি দিয়ে, সবকিছু গুছিয়ে, সাফ করে, ফ্লোর মুছে যখন বেরিয়েছে, ঠিক তখনই ওর পাঁচ বছর বয়সী বাচ্চাটা এক বাটি দুধ নিয়ে টলমল পায়ে হুমড়ি খেয়ে পড়লো ওখানে। বাটি ভেঙ্গেছে, দুধ ছিটকে রান্নাঘরের প্রতিটা কোনায় ঢুকে পড়েছে। মুহূর্তে মাথায় আগুন ধরে গেলো বীথির। কিছু বোঝার আগেই বাচ্চাটাকে জাপটে ধরে সটাসট মার! ভীষণ ক্রোধে সারা গা কাঁপছে!

ভেবে দেখুন, এরকম নির্দিষ্ট কিছু শব্দ শুনে বা এরকম কিছু কাজের জন্য চট করে রেগে আগুন হয়ে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেন এমন মানুষ আমাদের চারপাশেই আছে। কেবল ‘মোবাইল’ না, মনোবিদগণ বলছেন, শব্দগুলো ইতিহাস নির্ভর কোন শব্দও হতে পারে, রাজনৈতিক হতে পারে, ধর্মীয় কোন শব্দও হতে পারে। একই শব্দ সবাইকে পাগল করে দেবে, হিতাহিত জ্ঞান লোপ পাইয়ে দেবে, এমনটা নয়। আবার একই কাজের প্রতিক্রিয়া সবাই একভাবে করবে তা নয়।

কেনো এমন হয়? আপাত সংসারী, নিরীহ লোকগুলো নির্দিষ্ট কিছু শব্দ শুনে বা দৃশ্যমান কোন কাজের প্রতিক্রিয়া দেখাতে গিয়ে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে কেনো?

সেরিব্রাল কর্টেক্স বা কর্টেক্স হচ্ছে আমাদের মস্তিস্ক বা ব্রেইনের বহিরাংশ যেটা যুক্তি বা বিবেচনাবোধ নিয়ে কাজ করে। মানব মস্তিস্কের এই অংশটা অপেক্ষাকৃত নতুন। আধুনিক। আর মস্তিস্কের যে অংশটা আমাদের আবেগ নিয়ন্ত্রণ করে ওটাকে বলে লিম্বিক সিস্টেম। ওটা ব্রেইনের নিচের স্তর। ব্রেইনের এই অংশটা যুক্তিবাদী অংশের চাইতে পুরাতন, আদিম বা প্রিমিটিভ। তাই, যিনি যুক্তির বাইরে, গায়ের জোরে, রাগের বশে বা উত্তেজিত হয়ে কিছু বলছেন বা করছেন, তিনি মস্তিস্কের আধুনিক অংশ কর্টেক্স ব্যবহার করছেন না, বরং মস্তিস্কের আদিম অংশ লিম্বিক সেন্টার ব্যবহার করছেন। মোদ্দা কথা তিনি পশুর স্তরে আছেন।

আমাদের মস্তিস্কের আবেগ নিয়ন্ত্রণকারী অংশে ‘এমিগডালা’ নামে একটা জায়গা আছে যেখানে আমাদের সব আবেগের স্মৃতিগুলো জমা থাকে। এই এমিগডালা জায়গাটাই কিন্তু আমাদের রাগ বা ক্রোধের আঁতুড়ঘর। কারণ, আমাদের চারপাশ থেকে যে তথ্যগুলো আসে ওগুলোকে শুরুতে এমিগডালা দিয়ে পাস করতে হয়। এমিগডালা সিদ্ধান্ত নেয় তথ্যগুলোকে লিম্বিক সেন্টার বা আবেগের জায়গায় পাঠাবে নাকি কর্টেক্স বা যুক্তির জায়গায় পাঠাবে।

এমিগডালাতে যেহেতু ইমোশনাল স্মৃতিগুলো মজুদ থাকে, বাহির থেকে ঢোকা কোন তথ্য এমিগডালা দিয়ে পাস করার সময় ওখানে আগে থেকে স্টোর করা কোন আবেগি স্মৃতির সাথে সাংঘর্ষিক হয়ে এমিগডালাকে উত্তেজিত করে তুলতে পারে। অনেকটা হিপনোটিক সাজেশানের মতো। উত্তেজিত এমিগডালা তখন তথ্যটা কর্টেক্সকে পাঠাবে না। সোজা লিম্বিক সেন্টারে পাঠিয়ে দেবে। যেটা সে মানুষকে তাৎক্ষণিকভাবে উত্তেজিত করে তুলবে। মানুষটা হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলবে। পরিণতি চিন্তা করবে না। মানুষের মস্তিস্কের এই ঘটনাকে বলে ‘এমিগডালা হাইজ্যাকিং।‘

আর এমিগডালা হাইজ্যাক হলে কি হয়? আমাদের শরীরে অনেকগুলো হরমোন একসাথে বেরিয়ে আসে। শরীরজুড়ে প্রচণ্ড উত্তাপ এবং শক্তির সঞ্চার হয়। আমাদের কর্টেক্স বা যুক্তিবাদী অংশ পুরোপুরি অকেজো হয়ে পড়ে। আমরা মস্তিস্কের আদিম অংশ নিয়ে পশুর মত হুঙ্কার দিয়ে ঝাঁপিয়ে পড়ি।

অবশ্য হাল ছেড়ে দেবার মত কিছু নেই। মস্তিস্কের এই পাগলামো কয়েক সেকেন্ড বা কয়েক মিনিট স্থায়ী। তারপর আবার কর্টেক্স কার্যকর হবে। তখন আমরা আবার যুক্তিবোধ ফিরে পাই। আগের ব্যবহারে লজ্জিত হই।
আমাদের চারপাশে, একটু লক্ষ্য করলেই দেখতে পারেন, আপাত শিক্ষিত অনেক মানুষই এখনো আদিম লিম্বিক সেন্টার নিয়ে কাজ সারেন। যুক্তিবোধ বা কর্টেক্স এর ব্যবহার করেন না। তাঁদের চিকিৎসা দরকার। আর... এই চিকিৎসা আন্তরিকতা নিয়ে, সময় নিয়ে করতে হয়। লিম্বিক সেন্টার ব্যবহারকারি সেসব মানুষদের শুভ বুদ্ধির উদয় হোক। আপাতত এই প্রার্থনা করছি।

সূত্রঃ
Goleman, D. (1995). Emotional intelligence. New York: Bantam Books.
সর্বশেষ এডিট : ১২ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৮:৪৩
৫টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইরান বনাম ইজরাইল আমেরিকা যুদ্ধ; কার কি লাভ?

লিখেছেন খাঁজা বাবা, ২৪ শে মার্চ, ২০২৬ দুপুর ১২:১৮



২০০৬ থেকে আহমাদিনেজাদ ইজরাইলকে বিশ্বের মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দিয়ে আসছে, আমেরিকা ২০০২ থেকে ইরানে হামলার প্ল্যান করছে, নেতানিয়াহু ৪০ বছর ধরে স্বপ্ন দেখছেন ইরানে হামলা করার। তো... ...বাকিটুকু পড়ুন

মিথ্যাবাদী কাউবয় "ট্রাম্প" এবং ইরান যুদ্ধের খবর

লিখেছেন শ্রাবণধারা, ২৪ শে মার্চ, ২০২৬ দুপুর ১:৫৯


দিনের শুরুটা হলো ট্রাম্পের মিথ্যা দিয়ে। তিনি লিখলেন: "ইরানে সামরিক হামলা পাঁচ দিনের জন্য বন্ধ রাখা হচ্ছে, যা আলোচনার সাফল্যের ওপর নির্ভর করবে।" পরে জানা গেলো, ট্রাম্প যথারীতি মিথ্যা... ...বাকিটুকু পড়ুন

আমার হারিয়ে যাবার গল্প

লিখেছেন রানার ব্লগ, ২৪ শে মার্চ, ২০২৬ বিকাল ৫:৩২

তোমাকে আমি কোথায় রাখি বলো,
চোখের ভিতর রাখলে
ঘুম ভেঙে যায় বারবার,
বালিশের নিচে রাখলে
স্বপ্নে এসে কাঁদো।

তুমি কি জানো
আমার এই শরীরটা এখন
পুরোনো বাড়ির মতো,
দরজায় হাত দিলেই কেঁপে ওঠে,
জানালায় হাওয়া লাগলেই
তোমার নাম ধরে ডাকে।

আমি... ...বাকিটুকু পড়ুন

মানব সভ্যতার নতুন অধ্যায়

লিখেছেন হুমায়রা হারুন, ২৫ শে মার্চ, ২০২৬ রাত ৩:০৭


আজ মানব জাতির নতুন অধ্যায়ের সূচনা হলো।
তারিখঃ ২৪ শে মার্চ, ২০২৬
সময়ঃ বিকাল ৪টা, (নর্থ আমেরিকা)
আমেরিকার কংগ্রেস স্বীকার করে নিল ভীন গ্রহের প্রাণীর অস্তিত্ব। স্বীকার করে নিল পৃথিবীর... ...বাকিটুকু পড়ুন

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে মার্চ, ২০২৬ ভোর ৫:৫৫

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।
আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই কালরাতে Operation Searchlight নামের বর্বর অভিযানের মাধ্যমে পাক আর্মি নিরস্ত্র বাঙালির উপর ইতিহাসের জঘন্যতম... ...বাকিটুকু পড়ুন

×