somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হারকিউলিসকে থামাতে হবে

১১ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পত্রিকা খুললেই চোখে ভেসে উঠছে ধর্ষণের খবর এবং কোথাও কোথাও ধর্ষককে হত্যা করে নোট রেখে দেওয়ার ঘটনা। ধর্ষণ ও হত্যা দুটোই মানবতা গর্হিত একটি নিকৃষ্ট কাজ। ধর্ষিতার কষ্ট কেবল ভুক্তভোগী ছাড়া কেউ বুঝেনা এবং যখন বিচারহীনতা যুক্ত হয় তখন ধর্ষিতার শেষ আশাও নিঃশেষ হয়ে যায়। বিচারহীনতার,বিচারের দীর্ঘসূত্রতার সংস্কৃতি এদেশে নিত্যদিন ধর্ষণের সংখ্যা গানিতিক হারে বৃদ্ধি পাচ্ছেই। আর এই বিচার না পাওয়ার কারনে মানুষের ভিতরেও ক্ষোভ গুলো পুঞ্জিভূত হচ্ছে। ধর্ষণের প্রতিবাদে তনু হত্যার পর হতে এদেশের মানুষের সামাজিক প্রচার মাধ্যমে, রাস্তায় নেমে বিচার চাওয়ার একধরনের প্রতিবাদ শুরু। কিন্তু সেই বিচার গুলো বিচারিক দীর্ঘসূত্রতার রেশ ধরে কিছুদিন আগের ধর্ষনের প্রতিবাদে দেশে শুরু হয়েছে ধর্ষকদের গুপ্ত হত্যা। ধর্ষকের শাস্তি হওয়া জরুরি কিন্তু বিচার বহির্ভূত এইসব হত্যাকান্ড সমাজের বিবেকবান মানুষদের আরো আতংকিত করে তুলছে। কাউকে হত্যার পর পর নোট রেখে দেওয়া হচ্ছে "ধর্ষনের শাস্তি"- হারকিউলিস। আর সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ধন্যবাদ,প্রসংশাবানী দিয়ে প্রচার করা হচ্ছে এসব খবর। এ যেন আইনের প্রতি সবার আস্থাহীনতার বহিঃপ্রকাশ। সবাই আইনের বদলে আজ এই হারকিউলিসদেরই আইন মেনে চলছে।

ধর্ষণ যেমন অপরাধ বিনা বিচারে হত্যাও অপরাধ। এই অপরাধের লাগাম টেনে ধরা যাবে কেবলই ন্যায় বিচার প্রতিষ্ঠার মাধ্যমে। সব অপরাধকে অপরাধ বলতে হবে।

এই হারকিউলিসকে যদি না থামানো হয় তবে কাল যে কারো লাশের পিছনে দিয়ে দিবে এই সাইড নোট। তখন অনেক নিরপরাধ ও অন্যায়ের সম্মুখীন হবে। আর এই হারকিউলিস তখন অপ্রতিরোধ্য হয়ে নিজেকে ফ্রাংকেস্টাইনের সেই দানবে রুপান্তর করবে এবং এখন যেমন ছোট হারে আইন, প্রশাসন ও বিচার ব্যবস্থাকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে তখন হয়তো পুরো রাষ্ট্রব্যবস্থাকে দেখাবে।তাই হারকিউলিস ফ্র্যাংকেস্টাইন হওয়ার আগে আগেই এইসব বিনাবিচারে হত্যাকান্ডের জন্য আইনের আওতায় আনতে হবে। এবং এই হারকিউলিসদের আশ্রয় প্রশ্রয় এবং সহায়তাকারীদের ও আইনের আওতায় নিয়ে আসতে হবে। আর এই হারকিউলিসদের তৈরীর পিছনের কারন হিসেবর ধর্ষনের বিচারের দীর্ঘসূত্রতা, বিচারহীনতার প্রবণতাও বন্ধ করার উদ্যোগ নিতে হবে। নাহলে হারকিউলিসকেও আটকানো যাবেনা এবং ধর্ষণ ও বন্ধ করা যাবেনা। তাই প্রশাসন, বিচার ব্যবস্থা,ও আইনশৃঙ্খলা বাহিনীকে নিজ দ্বায়িত্বে এই বিচারের কাজ দ্রুত করে জনগনের মাঝে আইনের প্রতি শ্রদ্ধা ও বিশ্বাস ফিরিয়ে এনে হারকিউলিসদের প্রতি সমর্থন বন্ধ করার জন্য কাজ করতে হবে।
সর্বশেষ এডিট : ১১ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১:৪৪
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য লাস্ট সাপার

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১১ ই জুলাই, ২০২৬ সকাল ১০:৩৩



কক্সবাজার ডিবি কার্যালয়ের শীতাতপ নিয়ন্ত্রিত বিশেষ কক্ষ। টেবিলজুড়ে সাজানো নামী রেস্তোরাঁ থেকে আনা রূপচাঁদা ফ্রাই আর কোরাল মাছের দো পেঁয়াজা। টেবিলের একপাশে বসা এক... ...বাকিটুকু পড়ুন

উন্মাদ; নেতা না জনগন

লিখেছেন সামছুল আলম কচি, ১১ ই জুলাই, ২০২৬ সকাল ১০:৫৩



১। জনগন উন্মাদ, নাকি নেতা-পাতি নেতারা !!?? যেহেতেু জনগনই ভোট দিয়ে (বাংলাদেশ ছাড়া) নেতা নির্বাচন করে; বলা যায় জনগনের উন্মাদনা-ই নেতা-পাতি নেতাদের উন্মাদনা আরও বাড়িয়ে দেয় !!... ...বাকিটুকু পড়ুন

ফান্দে পড়িয়া বগা কান্দে রে

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুলাই, ২০২৬ বিকাল ৩:৩৪


আব্বাসউদ্দীন আহমদের কণ্ঠে ভাওয়াইয়ার সেই কালজয়ী সুরটা আজকাল ঘনঘন খুব মনে পড়ছে-

... ...বাকিটুকু পড়ুন

সরকারের যে কোন বড় সিধান্ত গুলো কেমন হওয়া উচিত!

লিখেছেন সাহাদাত উদরাজী, ১১ ই জুলাই, ২০২৬ বিকাল ৪:৩৭

সরকারের যে কোন বড় সিধান্ত গুলো কেমন হওয়া উচিত! বহুবার বলেছি, যারা আমার সাথে আছেন তারা নিশ্চয় দেখেছেন। সরকার যে কোন সিধান্ত দেবার আগে তার হাতে গবেষণা পত্র (কোন শিক্ষক... ...বাকিটুকু পড়ুন

সময়

লিখেছেন শাহেদ শাহরিয়ার জয়, ১২ ই জুলাই, ২০২৬ রাত ১২:৩৩

আহ সময়,
তুমি শেখাও,আমি শিখি না।
তুমি পড়াও,আমি পড়ি না,
তুমি দেখাও, আমি দেখি না।
বলেছিলে- একদিন বুঝবো,
সবকিছু হারিয়ে খুঁজবো!


তুমি ভুল!

চেয়ে দেখো-
আমি আজো বুঝি না,
আজো হা-হুতাশ নিয়ে কিছু খুঁজি না!

বি:দ্র: অনেকদিন পর!কেউ আছে আমার... ...বাকিটুকু পড়ুন

×