somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আকাঙ্খার অপমৃত্যু কবিতার জমিনে

০১ লা মে, ২০১১ বিকাল ৫:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আকাঙ্খার মরণ হলে কতটা ক্ষরণ হয় কবির
কতটা গুমরে মরে কবি; কবিতা কি জানে?
নিত্যদিন যে স্বপ্নাকাঙ্খা উঁকি দেয় মুহুর্মুহু
তার কতটা ধারন করে কবিতা; কতটা লীন
হয় কালের গর্ভে; কবি শুধু জ্ঞাত।
অপূর্ণ আকাঙ্খার তরে কেঁপে উঠে কবির মানস-ভূমি।

শিথানে সতত জন্মায় যে ভ্রান্তি; যে অঙ্কুর স্বপ্ন
স্বপ্নের চৌহাদ্দিতে যে মোহনকাল; যে সীমানা ছাড়া নীলাম্বর
কবিতার জমিনে তার রঙ-রূপ-প্রতিমা কতটা উঠে;
কতটা হয় জলছাপ; সে কেবল কবি জানে;
তাই আকাঙ্খার অপমৃত্যুতে গুমরে উঠে কবি।

একটা জীবন; ভ্রূণের পরিণত বয়স্বী রূপ; অলিগলি অন্ধকার
বিবৎস বিবর্তন বিরহ বিস্মরণ বিবমিষা বিতৃষ্ণা
কতটা অবোধে গিলে নীলকণ্ঠী হয় পাখি; কতটা বীষ পেলে মৃত্যুরহিত
স্বাতীতারার পতনে কতটা দুলে উঠে কবিমন; সতীর্থ সময়
মাতাল সমীরণে ভিজে যায় দখিনা বারান্দার কার্নিশ
কাঁচালঙ্কার বনে কতটা গভীর হয় স্মৃতিবেলার শৈশবদিন
তার কতটাই বা উঠে আসে কবিতার বিন্যাসে। বয়নে।

নিয়ত জন্মায় নিরন্তর স্বপ্নাকাঙ্খা
সম্ভাবনা স্বপ্নবীজ সাধ ও সাধনা
মস্তিষ্কের ডীপফ্রীজে আকাঙ্খার আস্তরণ
তার কতটা বপন হয় কালোত্তীর্ণ কবিতায়
কিংবা কতটা রোপিত হলে কবিতা কালোত্তীর্ণ হয়
সে কেবল কবি জানে; কবিতা জানে না
তাই প্রতিটি কবিতার জমিনেই আঁকা থাকে
সম্ভাবনার সমূহ মরণ; আকাঙ্খার অপমৃত্যু।
৯টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেউ পুড়বে আর কেউ পোড়াবে!

লিখেছেন রাজীব নুর, ২১ শে জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

অনেকদিন নিশ্চুপ আছি কিছুদিনের অপেক্ষায়;
কেউ কেউ বলে কিছুদিন নাকি হারিয়ে গেছে,
অনেকদিনের গর্ভে তাই মেলাতে সরল গণিত।
কিছুদিনের অপেক্ষায় অপেক্ষায়-
ছেটে দিয়েছি কথামালার ডালপালা।
বসে বসে মেলাই কাণ্ডহীন বৃক্ষের... ...বাকিটুকু পড়ুন

Good governance starts with respecting public money....

লিখেছেন জুল ভার্ন, ২১ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:২৬



Good governance starts with respecting public money....

গত দুই দশক রাষ্ট্রীয় সফর মানেই ছিল বিশাল বহর, শত শত সঙ্গী, অপ্রয়োজনীয় জাঁকজমক আর জনগণের টাকায় এক শ্রেণির মানুষের বিদেশ ভ্রমণের... ...বাকিটুকু পড়ুন

ইসলাম প্রতিষ্ঠায় যুদ্ধের প্রয়োজন নেই, ভালোবাসাই যথেষ্ট

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে জুন, ২০২৬ রাত ১১:৪৮



চীনের লিংশান পর্বতে শুয়ে আছেন ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তফা (সাঃ)-এর দুই সাহাবী সা-কে-জু (Sa-Ke-Zu) এবং
উউ-কো-শুন (Wu-Ko-Shun)। এই নামেই তাঁদের চিনতো স্থানীয় চীনবাসীরা। অবাক হতে হয়, আরব... ...বাকিটুকু পড়ুন

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

লিখেছেন জুল ভার্ন, ২২ শে জুন, ২০২৬ সকাল ৮:৫০

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

প্রিয় সহব্লগার,
একসময় সামু ছিল আমাদের ছোট্ট এক মহাবিশ্ব।
দৈনিক গড়ে তিন-চারশ' ব্লগার অনলাইনে থাকতেন। প্রতি মিনিটেই নতুন নতুন পোস্ট আসত। কেউ গল্প লিখছেন, কেউ কবিতা, কেউ... ...বাকিটুকু পড়ুন

দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল

লিখেছেন রোকসানা লেইস, ২২ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৭



বাংলাদেশে শেষ কবে সিনেমা হলে গিয়ে মুভি দেখেছিলাম মনে নাই। গতকাল সন্ধ্যায় আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম, স্টার সিনেপ্লেক্স মুভি থিয়েটারে। এখন আর আগের মতন সিনেমা হল নেই। অনেক কিছু বদলে... ...বাকিটুকু পড়ুন

×