somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পার্টি না কাল্ট ?

২৮ শে অক্টোবর, ২০০৬ রাত ১১:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের রাজনৈতিক দলগুলো আদৌ "দল" কি না সেটা নিয়ে প্রশ্ন করার সময় এসেছে । 'পার্টি ' না বলে এদের 'কাল্ট' বা ভক্তি সম্প্রদায় বললে অনেক ভাল হয় ।

প্রতিটা কাল্টেরই সাধারনত একজন পরলোকগত আইকন থাকেন । বলা হয় সেই পরলোকগত পিতৃপুরুষই দলের প্রাণবায়ু স্বর্গ থেকে রক্ষা করছেন । অতএব সেই পরমপিতাকে বা আব্বাহুজুর বা দাদাহুজুরকে পূজন আর ভজন না করে কাল্ট এগোতে পারে না । যেহেতু তিনি পরলোকগত, যেহেতু তিনি বর্তমান বিতর্কের উর্ধ্বে। আর যখন তিনি দুনিয়াতে ছিলেন তাঁর তখনকার জিন্দেগি নিয়ে কোন কমেন্ট করা মানেই সে বেঈমান, কাল্টের বাইরে ।

কাল্টে অবশ্যই একজন গদিনশীন পিতাজী বা মাতাজী থাকবেন । তিনি নিজের জন্য কিছুই করেন না, তিনি কেবল পরলোকগত পরমপিতার স্বপ্নবাস্তবায়নের হাতিয়ার বলে নিজেকে দাবী করেন । তিনি হচ্ছেন কাল্টের জীবিত আইকন । জীবিত আইকনের সাথে বেয়াদবী করেও কেউ কাল্টে থাকতে পারবে না । জীবিত আইকন, সকল চেলাদের দীক্ষা দিয়ে, কাল্টের বিভিন্ন জায়গায় বসাবেন । গদিনশীন আইকনের সন্মতি ছাড়া, চেলাদের অবস্থানের বৈধতা নেই ।

অন্ধ আনুগত্য ছাড়া কাল্ট বাঁচতে পারেনা । জীবিত আইকনের একটা সিদ্ধান্তকেও যে প্রকাশ্যে বিরোধিতা করে সে বিদ্রোহী, দলচ্যুত । কাল্ট চরিত্রকে যখন পলিটিক্যাল পার্টির উপর আরোপ করা হয়, যেটা সামন্তবাদী একটা খিচুড়িতে তালগোল পাকিয়ে যায় ।

তবে আনুগত্য ব্যাপারটা বাতাসা (বা বাতাস ? বা জীবিত আইকনের পশ্চাদবায়ু?) খেয়ে আসে না । চেলাদের লুন্ঠনের অণুমতি দেয়া হয়, শর্ত আছে লুটের ভাগ কাল্ট পাবে, কাল্ট বিপদে পড়লে চেলারা হাঁ রে রে করে তেড়ে আসবে । আবেগ বা ভক্তি মুলতঃ ইতর শ্রেণীর চেলাদের খাদ্য।

রাস্তায় কারো মাথা ফাটানো বা বিবস্ত্র করার পবিত্র দায়িত্ব এদের উপরেই বর্তায় । মাগনা মৌজে আর অন্যের রক্তে (কখনো নিজের রক্তেও) এরা নিজেদের ইগো ভেজায় । এরা কাল্টের ফিলোসফি বোঝে না তেমন ভাল ভাবে । প্রয়োজন নেই, এরা শুধু বোঝে অমুক ব্যাক্তি না জন্মালে পৃথিবী এমন হতো না আর সামনে "সুদিন" আসছে ।

কাফি, আর বোঝার কোন দরকার আছে ?

কিন্তু পলিটিক্যাল পার্টির কী আসলে ?
A political party is an organization that seeks to attain political power within a government, usually by participating in electoral campaigns. Parties often espouse a certain ideology, but may also represent a coalition among disparate interests.

আর কাল্ট ?
In religion and sociology, a cult is a cohesive group of people (often a relatively small and recently founded religious movement) devoted to beliefs or practices that the surrounding culture or society considers to be far outside the mainstream. Its separate status may come about either due to its novel belief system, because of its idiosyncratic practices or because it opposes the interests of the mainstream culture. Other non-religious groups may also display cult-like characteristics.


সর্বশেষ এডিট : ২৮ শে অক্টোবর, ২০০৬ রাত ১১:১৯
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ছবি ব্লগ -২

লিখেছেন হুমায়রা হারুন, ২০ শে এপ্রিল, ২০২৬ সকাল ১১:৪৭

ছবিব্লগ প্রকাশের পর আপনাদের ভাল লাগায় আরেকটি ছবি ব্লগ এবার।
সময়ঃ রাত ৮টা
স্থানঃ টরোন্টর আকাশ
তাপমাত্রাঃ ৫ ডিগ্রী সেলসিয়াস
সূর্যাস্তের পূর্ব মুহূর্তঃ টরণ্টোর আকাশে আজকের সন্ধ্যায় সূর্যের শেষ উঁকি

... ...বাকিটুকু পড়ুন

নৈতিকতা, দ্বিচারিতা এবং গণতান্ত্রিক মূল্যবোধ কি আছে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২০ শে এপ্রিল, ২০২৬ দুপুর ২:২০



নৈতিকতা, দ্বিচারিতা এবং গণতান্ত্রিক মূল্যবোধ কি আছে?

এখানে ছবি আছে ক্লি করে দেখতে হবে, যেহেতু আমাকে ছবি আপলোডে ব্লক করেছে এডমিন।

দেশের রাজনীতিতে একটি পুরোনো প্রবণতা আবারও স্পষ্ট হয়ে উঠছে- জনগণের বাস্তব... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৮৮

লিখেছেন রাজীব নুর, ২০ শে এপ্রিল, ২০২৬ বিকাল ৪:৫৩



আপনারা কেমন আছেন?
আমি কেমন আছি, বুঝতে পারছি না। মনে হচ্ছে কোনো অলৌকিক কিছু যেন জেনে ফেলেছি। না জানলেই বুঝি ভালো হতো। দুনিয়াতে যে যত কম জানে, সে... ...বাকিটুকু পড়ুন

আল্লাহর সাথে আমার দিদার কেমন ছিল?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২০ শে এপ্রিল, ২০২৬ রাত ৯:১২



আমি বিশ্বাসী মানুষ। আমার আল্লাহর দিদারে বিশ্বাস আছে। আল্লাহর সাথে আমার দিদার হয়েছে চার বার। প্রথমবার আমি স্বপ্নে দেখলাম হাসরের মাঠ। পূর্বে জাহান্নামের গভীর খাদ। খাদের উত্তর পাড়ে... ...বাকিটুকু পড়ুন

তারেক রহমান: বগুড়ায় খাল খননের কিছু নেই, হসপিটালের অবস্থা দেখেন এখানে

লিখেছেন অপলক , ২০ শে এপ্রিল, ২০২৬ রাত ৯:৪১

বর্তমান প্রধানমন্ত্রী আমি যাকি বলি God Gifted Surprise Prime minister আজ (২০এপ্রিল২০২৬) বগুড়া সফরে এসেছিল। অপ্রয়োজনীয় এজেন্ডা বেশি যা তার অদূরদর্শীতার পরিচয় দেয়।

বগুড়াতে খাল খননের কিছু নেই। এখানে ডিগ্রি কলেজ... ...বাকিটুকু পড়ুন

×