পোল্যান্ডে মোতায়েন করা আছে রাশিয়ান সৈন্য । তারা মোটেই জনপ্রিয় নয় পোল্যান্ডের সাধারন নাগরিকদের মধ্যে ।
একবার একটা ট্রেনের কামরায় বসে আছে চারজন মানুষ --একজন রাশিয়ান সৈনিক, একজন পোলিশ পুরুষ, একজন পোলিশ তরুনী আর একজন পোলিশ মধ্যবয়সী মহিলা কেউ কোন কথা বলছে না । ট্রেনটা একটা অন্ধকার টানেলের মধ্যে ঢুকতেই সব ঘুরঘুট্টি অন্ধকার হয়ে গেল, নিজের হাতটা পর্যন্ত দেখা যাচ্ছে না ।
এমন সময় 'চকাম' করে একটা চুমু দেয়ার শব্দের 'ঠাস' করে একটা চড়ের শব্দ শোনা গেল অন্ধকার কামরায় । তারপরেই ট্রেনটা অন্ধকার ছেড়ে আলোর মধ্যে বেরিয়ে এল ।
পোলিশ মহিলা ভাবছে--'নির্ঘাত ওই দুই পুরুযমানুষের একজন অন্ধকারে মেয়েটাকে চুমু দিতে গিয়ে থাপ্পড় খেয়েছে । বেশ হয়েছে!'
পোলিশ তরুণী ভাবছে--'আমাকে চুমু দেয়ার পায়ঁতারা করেছিল নিশ্চয়ই ওই দুই পুরুষের একজন । অন্ধকারে মহিলাকে চুমু দিয়ে থাপ্পড় খেয়েছে ! হিঃ হিঃ হিঃ'
রাশিয়ান সৈনিক ভাবছে--'নির্ঘাত পোলিশ লোকটা ওই দুই মহিলার কারো গালে চুমু দিতে গিয়েছিল । অন্ধকারে আমার গালে চড় কষিয়ে দিয়েছে, কপাল !' (আম্মাআআ)(বাঁচাওওও)
প্রশ্ন; পোলিশ পুরুষটা কী ভাবছে ?
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




