somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মার্ক টোয়েন (পর্ব 22)

২৮ শে মার্চ, ২০০৭ রাত ১০:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এই এই ইউরোপ ভ্রমনের অভিজ্ঞতা কাজে ক্লিমেন্স লিখলেন 'এ ট্র্যাম্প অ্যাব্রড' বইটা । 'ইনোসেন্ট অ্যাব্রডের' থেকে অনেক পাতলা মেজাজে লেখা বই এটা । টুইচেলকে 'হ্যারি' বানিয়ে দিয়েছেন তিনি বইতে । এতো বেশী ভাঁড়ামি এসেছে যে লেখাটায় ভ্রমন কাহিনীর ছাপ অনেকটাই মরে গেছে । তবু এটা একটা ক্লাসিক টোয়েন । হয়তো এভাবে লিখতেই বেশী পছন্দ করতেন তিনি । হিউমারের বাড়াবাড়ি মার্ক টোয়েনের একটা বড় দোষ (বা গুন) । রবার্ট লুই স্টিভেনসনের ' এ ট্র্যাভেলস উইথ ডাংকি' অবশ্য এরকমই লেখা । যদিও দু'জনের গন্তব্য ছিল ভিন্ন ।

সুইজারল্যান্ডের লসানে গিয়ে পরিবারের সাথে মিলিত হলেন ক্লিমেন্স । তারপরে সবাই ইতালি ঘুরে আবার জার্মানির মিউনিখে উঠলেন । তাঁরা থাকতেন ফ্রাউলাইন ডালভাইনারের 1 নং কার্লস্ট্রাসে, যেখানে 'এ ট্র্যাম্প অ্যাব্রড' এর পান্ডুলিপি বানাতে ব্যাস্ত ছিলেন টোয়েন । বসন্তকালে তাঁরা প্যারিস হয়ে লন্ডনে পৌঁছালেন ।

1879 সালের তেসরা সেপ্টেম্বর তাঁরা নিউ ইয়র্কে পৌঁছালেন । প্রায় দেড় বছর বাইরে ছিলেন টোয়েন । কাগজে লিখল টোয়েনের বয়স নাকি বেড়ে গেছে । হতে পারে সত্যি কথা, কারন আমরা এখন মার্ক টোয়েনের বেশির চুলই তখন পেকে গেছে ।

দেশে ফিরেই সোজা কোয়্যারি ফার্মে চলে গেলেন ক্লিমেন্স । তাড়াতাড়ি প্রকাশকের কাছে পান্ডুলিপি জমা দেবার ইচ্ছে তাঁর । কিন্তু যে কারনেই হোক, অনেক সময় লাগল বইটা প্রকাশ পেতে । আর তার আগেই বছর দুই আগে লেখা একটা গল্পকে ভিত্তি করে 'প্রিন্স অ্যান্ড দ্যা পপার' উপন্যাসের কাজ শুরু করে দিলেন টোয়েন ।

আসলে এই গল্পের আইডিয়াটা কিন্তু মৌলিক নয় ! বছর দুই আগে শার্লট ইয়ং এর 'দ্যা প্রিন্স অ্যান্ড দ্যা পেজ' গল্পটা পড়ে এটাকে নাট্য রুপ দেবার চেষ্টা করেছিলেন তিনি । শুধু পেজের (পরিচারকের) জায়গায় 'পপার' বা ভিখারী বসিয়ে । কিন্তু সেটা সম্পুর্ন করতে পারেন নি । তিনি খুব 'আধুনিক' একটা গল্প লিখতে চেয়েছিলেন । প্রিন্সের জায়গায় তখনকার প্রিন্স অভ ওয়েলস (রাণী ভিক্টোরিয়ার ছেলে) সপ্তম এডওয়ার্ডকে (1841-1910) রূপায়িত করতে চেয়েছিলেন । কিন্তু তৎকালীন যুবরাজকে লন্ডনের বস্তিতে এনে ফেললে ইংরেজ পাঠক চটবে ভেবে যোড়শ শতাব্দীর অষ্টম হেনরির দুর্ভাগা পুত্র এডওয়ার্ড টিউডরকে বা ষষ্ঠ এডওয়ার্ডকে (1537-1553) নায়ক হিসেবে এনে ফেললেন তিনি উপন্যাসে !

আগেই বলেছি ইংরেজ পাঠকের সেন্টিমেন্টকে যে কারনেই হোক দাম দিতেন মার্ক টোয়েন । কিংবা হতে পারে যোড়শ শতাব্দীতে সতেরো বছর বয়সে যক্ষায় ভুগে অকালে মারা যাওয়া কিশোর রাজা এডওয়ার্ডকে, রানী ভিক্টোরিয়ার অপোগন্ড, মাতাল ও লম্পট পুত্রের থেকে অনেক বেশী রোমান্টিক বলে মনে হয়েছিল মার্ক টোয়েনের ।

বরাবরের মতো বইটার প্রথম শ্রোতা হচ্ছে সুজি আর সারা ক্লিমেন্স । এতো দিনে গল্প বোঝার মতো বড় হয়ে উঠেছে ওরা । 'প্রিন্স অ্যান্ড পপার' শেষ হলো যখন, ততদিনে 'এ ট্র্যাম্প অ্যাব্রড' বাজারে চলে এসেছে । 'ট্র্যাম্প অ্যাব্রড' ভালই বিক্রি হলো, পঁচিশ হাজার কপি প্রথম বছরে চলি্লশ হাজার ডলার আনল লেখকের পকেটে ।
সর্বশেষ এডিট : ২৯ শে মার্চ, ২০০৭ সকাল ৮:৪৩
১১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এআই বিবেচনায় সামুর সেরা ব্লগারগণ

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৪১




সামহোয়্যার ইন ব্লগের উল্লেখযোগ্য ২০ ব্লগার
ক্রম ব্লগার যে কারণে উল্লেখযোগ্য
১ রাজীব নূর দীর্ঘ ১৬+ বছর সক্রিয়তা, বিপুল পোস্ট ও মন্তব্য, জীবনঘনিষ্ঠ লেখা
২ চাঁদগাজী/সোনাগাজী রাজনৈতিক ও সামাজিক বিশ্লেষণ,... ...বাকিটুকু পড়ুন

কেন যে এসব লাল বদর/বাঙ্গালী পাকিস্তানি (বুদ্ধিবৃত্তিক ভাবে বিকলাঙ্গ) আমাদের সাথে লাগতে আসে?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ০৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৪৯



১//@দেশ প্রেমিক বাঙালীঃ

তোমাদের মতো জামায়াতি লাল বদরদের/পাকিস্তানি শারমেয়দের/বরাহ শাবকদের.....

এক বছর রাখতে হবে বেলুচিস্তানে। তাহলে তাদের শৈশব থেকে ধোলাই হওয়া মগজ reset হলে হতেও পারে। reset হলে তারা... ...বাকিটুকু পড়ুন

=নীলাম্বরী সেজে আছি=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৩৮



এই এসো না কাছে এসো,
নীল শাড়ীতে নীলাম্বরী
ঠায় দাঁড়িয়ে অপেক্ষাতে
এসে ভাসাও প্রেমের তরী।

নীল সমুদ্দুর ডেকেছে আজ
তাই দাঁড়িয়ে আছি একা
এসো তুমি হাওয়ায় উড়ে
এসে করো একটু দেখা।

হাঁটতে ইচ্ছে বালিচরে,
তুমি আমার - পাশে হাঁটবে?
মনের... ...বাকিটুকু পড়ুন

মূল্যস্ফীতি বাড়লে বা কমলে আমরা টের পাই না কেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৫১


গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে বাংলাদেশে এখন কয়টা ঋতু আছে তা কেউ বলতে পারে না। আমার মনে হয় গ্রীষ্ম আর বর্ষার একটা মিশ্র ঋতু আছে, আর আছে শীত। এই গ্লোবাল ওয়ার্মিংয়ের... ...বাকিটুকু পড়ুন

মুহাম্মদ আলি জিন্না

লিখেছেন রাজীব নুর, ০৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ১১:৩৫



১৮৭৬ সালে করাচিতে এক দুষ্ট বালকের জন্ম হয়।
এবং ৭৬ বছর বয়সে দীর্ঘদিন যক্ষা রোগে ভূগে- দেশ ভাগের পরের বছর মারা যান। এই দুষ্ট বালক'ই পাকিস্তানের প্রতিষ্ঠাতা। নাম তার... ...বাকিটুকু পড়ুন

×