somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আজকের পত্রিকা প্রথম পাতা শেষের পাতা অন্যান্য পাতা খেলার পাতা সম্পাদকীয় সাহিত্য পাতা পুরোনো সংস্করণ Home / অন্যান্য পাতা / এখনও নরকের ছায়ায় ডা. নন্দিতা Dr. Nondita এখনও নরকের ছায়ায় ডা. নন্দিতা

০৪ ঠা এপ্রিল, ২০১৪ রাত ১১:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সন্ধ্যা হলে নীড়ে ফেরে পাখিরা। তিনি পাখি নন, ঘরে কেউ অপেক্ষাও করে নেই। তবু সন্ধ্যার আগে ঘরে ফিরতেই হয় তাকে। ভয় ঢুকে গেছে মনে। বিশ্বাস উঠে গেছে পুরো পৃথিবীর মানুষের প্রতি। পরম বিশ্বাসের জায়গা থেকে আঘাত পেয়ে কাউকে আর ভরসা করতে পারেন না তিনি। যাকে ভালবেসে ঘর, সমাজ, ধর্ম- সব ছেড়েছিলেন সেই ভালবাসার মানুষটিই তাকে রেখে অন্য আরেকজনের সঙ্গে ঘর বেঁধেছেন। সম্পত্তি হাতিয়ে নিতে পাগল সাজাতে চেয়েছিলেন তাকে। পাঁচ বছর ঘরে বন্দি ছিলেন। ২০১২ সালের ৯ই নভেম্বর পুলিশের সহায়তায় মুক্ত হন ডা. নন্দিতা সিনহা। তার হৃদয়-পৃথিবী ভেঙে চুরমার হয়ে গেছে হৃদরোগ চিকিৎসক ডা. জুলফিকার আহমেদ জামীর হৃদয়হীনতায়। মুক্ত হওয়ার পর তালাক দিয়েছেন স্বামীকে। তবুও ইতি ঘটেনি নরকজীবনের। নন্দিতার জন্য এখনও আতঙ্ক হয়েই আছেন ডা. জামী । সে আতঙ্ক প্রতিনিয়তই তাড়া করছে তাকে। স্বামীর চতুরতায় ছেলেমেয়ে কেউই তার কাছে নেই। ছেলেকে ফিরে পাওয়ার আশা ছেড়েই দিয়েছেন। আইনি লড়াই করছেন মেয়েকে ফিরে পেতে।

সিলেট এমসি কলেজে পড়ার সময়ই জুলফিকার আহমেদ জামীর সাথে পরিচয় হয় মৌলভীবাজারের কমলগঞ্জের তিলকপুরের বিপিন বিহারী সিনহার মেয়ে নন্দিতা সিনহার। এইচএসসি পাসের পর দুজনেরই ঠিকানা হয় সিলেট ওসমানী মেডিকেল কলেজ ক্যাম্পাস। বন্ধুত্ব রূপ নেয় ভালবাসায়। ধর্মের ব্যবধানও বাধা হয়ে দাঁড়াতে পারেনি সে ভালোবাসায়। মেডিকেল কলেজে অধ্যয়নরত অবস্থাতেই ১৯৮৮ সালে বিয়ে হয় দুজনের। ধর্ম পরিচয় পাল্টে নন্দিতা সিনহা হন নন্দিতা আহমেদ। কিছুদিনের মাঝেই নন্দিতা বুঝতে পারেন বড্ড ভুল করে ফেলেছেন। হাত ধরেছেন ভুল মানুষের। বাইরের রূপের সাথে ভেতরের রূপের মিল নেই জামীর। সম্পর্কে টানাপড়েন শুরু হয়। ফিকে হতে থাকে ভালোবাসা। দু সন্তানের মুখ চেয়েই শুধু সংসার টিকিয়ে রাখেন নন্দিতা। জোড়াতালির সংসার চলছিলো কোনো রকমে। ঝড় হয়ে আসে ভয়াবহ দুঃসংবাদটি। নন্দিতা জানতে পারেন তার শাশুড়ির বাসার কাজের মেয়ে তাসলিমার সাথে সম্পর্কে জড়িয়ে পড়েছেন তার স্বামী। পরে খোঁজ নিয়ে জানতে পারেন শুধু সম্পর্কই নয় তার স্বামী ঘরও করছেন সেই মেয়েটির সাথে এবং সে ঘরে একটি ছেলেও রয়েছে। সিদ্ধান্ত নেন সংসার আর টিকিয়ে রাখা যাবে না। এমনই মুহূর্তে চরম আঘাত হানেন ডা. জামী।
২০০৭ সালের শেষ দিন। পূর্ব পরিকল্পনামতো ছেলেকে বন্ধুর বাসায় রেখে সন্ধ্যা ৭টার দিকে ঘরে ফেরেন ডা. জামী। খুলে রেখে আসেন মূল দরজা। কিছুক্ষণ পর সেই খোলা দরজা দিয়ে প্রবেশ করে ৪ মুখোশধারী। ঘরে ঢুকেই তারা তেড়ে আসে ডা. নন্দিতার দিকে। জাপটে ধরে তাকে মাটিতে ফেলে শরীরে ইনজেকশন পুশ করে। জ্ঞান হারান ডা. নন্দিতা। সেই শুরু নন্দিতার বন্দি জীবনের। নন্দিতাকে মানসিক ভারসাম্যহীন প্রমাণে চলতে থাকে যড়যন্ত্র। নিয়মিত কড়া ইনজেকশন দেয়া হয় তাকে। এমনকি তাকে মানসিক ভারসাম্যহীন করার মিশন নিয়ে শহরতলীর আখালিয়াস্থ শাহজালাল মানসিক স্বাস্থ্য ও গবেষণা কেন্দ্রের পরিচালক ডা. নিজাম জাহিদের সাথে যোগসাজশের মাধ্যমে সেখানে ভর্তি করা হয়। কিছু দিন পর আবার ফিরিয়ে নিয়ে আসা হয় মিরের ময়দানের বাসায়। ইতিমধ্যে বাসা থেকে সরিয়ে ফেলা হয় তার নামে থাকা দুটো জায়গার দলিল, ৩০ ভরি ওজনের স্বর্ণালঙ্কার, নগদ সাড়ে তিন লাখ টাকা, তার নামে কেনা টয়োটা এলিয়েন গাড়ির কাগজ, পুবালী ব্যাংক স্টেডিয়াম শাখায় করা ৫ লাখ টাকার ফিক্সড ডিপোজিটের কাগজ, ব্যাংকের চেক বই-জমা বই। বাসায় ফিরিয়ে আনার পর ডা. নন্দিতাকে গৃহবন্দি করে রাখা হয়। কারও সঙ্গে যোগাযোগ করতে দেয়া হতো না। নন্দিতাকে বন্দি রেখেই ২০১২ সালের অক্টোবরের শেষের দিকে হজ পালনে সৌদি আরবে চলে যান ডা. জামী। পাহারা ও ইনজেকশনের দায়িত্ব দিয়ে যান নিজের বিশ্বস্ত লোক ইলেকট্রিশিয়ান আবদুল খালিক ও ড্রাইভার ভুট্টোর কাছে। স্বামীর চলে যাওয়ার পর মুক্তির আশা দেখেন ডা. নন্দিতা। জানালা দিয়ে প্রতিবেশী মহিলাকে তার ভাইয়ের মোবাইল ফোন নাম্বার দিয়ে বলেন তার ভাইদের যেন তাকে এসে নিয়ে যেতে বলেন। ওই মহিলার ফোন পেয়ে নভেম্বরের ৯ তারিখ ডা. নন্দিতার ভাইয়েরা পুলিশ নিয়ে এসে তাকে উদ্ধার করে নিয়ে যান। তবে ছেলে বা মেয়ে কাউকেই তার সাথে যেতে দেয়া হয়নি


Daily Mathabhanganews.
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নস্টালজিক

লিখেছেন সামিয়া, ১৬ ই মার্চ, ২০২৬ রাত ৩:৩৩



আমার ঘরটা এখন আর আগের মতো লাগে না। দরজার লক নষ্ট, বন্ধ করলেও পুরোপুরি বন্ধ হয় না, আধখোলা হয়ে থাকে। বুকশেলফে ধুলো জমে আছে, ড্রেসিং টেবিলের পর্দাটা এলোমেলোভাবে ঝুলে... ...বাকিটুকু পড়ুন

স্বপ্ন যখন মাঝপথে থেমে যায়: ঢাকার জলপথ ও এক থমকে যাওয়া সম্ভাবনার গল্প

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৬ ই মার্চ, ২০২৬ সকাল ৮:২৫

ঢাকার যানজট নিয়ে আমরা অভিযোগ করি না এমন দিন বোধহয় ক্যালেন্ডারে খুঁজে পাওয়া যাবে না। অথচ এই যানজট নিরসনের চাবিকাঠি আমাদের হাতের নাগালেই ছিল—আমাদের নদীগুলো। সম্প্রতি বিআইডব্লিউটিএ ঘোষণা করেছে যে,... ...বাকিটুকু পড়ুন

কেন আমি ইরানের বিরুদ্ধে-২

লিখেছেন অর্ক, ১৬ ই মার্চ, ২০২৬ দুপুর ১:১৪



ইরান বিশ্বসভ্যতার জন্য এক অভিশাপ, এক কলঙ্ক। কাঠমোল্লারা ক্ষমতা পেলে একটি রাষ্ট্রের যে কি পরিণতি হয়, তার জ্বাজ্জল্যমান উদাহরণ ইরান। সম্পূর্ণরূপে অসভ্য বর্বর অসুস্থ রাষ্ট্র গড়ে উঠেছে সেখানে। যেখানে... ...বাকিটুকু পড়ুন

ভাগাভাগি

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৬ ই মার্চ, ২০২৬ বিকাল ৩:৩৭

ভাগাভাগি
সাইফুল ইসলাম সাঈফ

এলাকায় এক ইফতার মাহফিল-এ
দাওয়াত পাই আর যথাসময় চলে যাই।
অনেক মানুষ পড়ছে দোয়া দুরুদ
ঘনিয়ে আসছে রোজা ভাঙার সময়।

তখন সবার সামনে বিলিয়ে দিচ্ছে বিরিয়ানি
আমার ভাবনা- হয়ত কেউ ভাবছে
যদি একসাথে খাওয়া... ...বাকিটুকু পড়ুন

২০২৩ এ ওয়াকআউট করেছিলেন, ২০২৬ এ তিনিই ঢাবির ভিসি ।

লিখেছেন সৈয়দ কুতুব, ১৬ ই মার্চ, ২০২৬ সন্ধ্যা ৭:২২


২০২৩ সাল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সভা চলছে। একজন শিক্ষক দাঁড়িয়ে বললেন, হলগুলোতে ছাত্রলীগের গেস্টরুম নির্যাতন বন্ধ করতে হবে। কথাটা শেষ হতে না হতেই তৎকালীন ভিসি জবাব দিলেন, "গেস্টরুম কালচার... ...বাকিটুকু পড়ুন

×