somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমি বিস্মিত, আসুন আপনিও বিস্মিত হোন

০৫ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৬:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ট্রেনে বাসায় ফিরছিলাম।ট্রেনে বসে ইমোতে দেশে কথা বলছিলাম। কিছুক্ষণ পর দেখলাম দক্ষিণ এশীয় চেহারার এক যুবক এসে আমার সামনের আসনে বসলেন। ভাবলাম হয়তো ভারত, শ্রীলঙ্কা বা পাকিস্তানী কেউ হবে। যাহোক ফোনে আমার কথা শেষ হওয়ার পর সে যুবক আমাকে অবাক করে দিয়ে প্রশ্ন করলেন, ‘ভাইয়া কী বাংলাদেশেী?’ আমি হ্যাঁ জবাব দিলাম। তারপর জানালেন একই বগির পেছনে বসা ছিলেন তিনি। ফোনে আমার বাংলা কথা শুনে কৌতূহলী হয়ে আমার সামনে এসে বসলেন। পরিচয়ের পর জানতে পারলাম সম্প্রতি অস্ট্রেলিয়ার মোনাশ ইউনিভার্সিটিতে এরোনটিকস এন্ড সিস্টেম এনালাইসিস (বিমান চালনা বিদ্যা) বিষয়ে ব্যাচেলরে পড়ার জন্য এসেছেন। বাসা ভাড়া নিয়েছেন মেলবোর্ন মেইন সিটিতে।আমি তাকে অভিনন্দন জানালাম।
কিছুটা কৌতুহলী হয়ে তার পরিবার সম্পর্কে আলাপের পর সে জানালো তার বাবা শাহজালাল বিমান বন্দরে নিযুক্ত কাস্টমস কর্মকর্তা।ফের আমি তাকে প্রশ্ন করলাম তার বাবা বিসিএস অফিসার কী না? সে জানালো ‘না’। আরো জানালো তিনি এনবিআর কর্মকর্তা ও তাদের নিজস্ব একাধিক বাড়ি রয়েছে উত্তরাতে।তারপর তার কাছে জানতে চাইলাম সে স্কলারশিপে না কী সেলফ ফান্ডিংয়ে এসেছে? জবাব দিল, ‘সেলফ ফান্ডিং ও আমার বাবাই সব টাকা দেবে এবং বাবাই পরিবারের একমাত্র উপার্জনকারী।’ এ কথা শুনে আমি বিস্ময়ে কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইলাম।
প্রিয় পাঠকগণ আপনাদের নিশ্চয় জানতে ইচ্ছে করছে আমার এ বিস্ময়ের কারণ কী? আসুন তবে ব্যাখা করা যাক। ঘটনা হলো মোনাশ ইউনিভার্সিটি শুধু মেলবোর্ন-ই নয় পুরো অস্ট্রেলিয়ার সবচেয়ে ব্যয়বহুল ইউনিভার্সির্টিগুলোর একটি। সাধারণত বিশ্বের অতি ধনী ও এলিট লোকদের সন্তানরাই এখানে সেলফ ফান্ডিংয়ে পড়াশুনা করে থাকে। যেখানে ৪ মাসের একটি সেমিস্টার পড়তে অস্ট্রেলীয় ১৭ থেকে ১৯ হাজার ডলার বা বাংলাদেশি টাকায় ১০ থেকে ১২ লাখ টাকা ফি দিতে হয়। এছাড়া তার প্রতি মাসে থাকা-খাওয়া ও অন্যান্য বাবদ আরো খরচ হবে প্রায় দেড় থেকে ২ হাজার ডলার বা ১ লাখ থেকে ১ লাখ ২০ হাজার টাকার মতো। আর তিন বছরের ব্যাচেলরের জন্য মোট ব্যয়টা পড়ে প্রায় ১ কোটি ২০ লাখের মত।
এবার আপনিই বুঝতে পারছেন শাহজালাল বিমান বন্দরে কর্মরত দ্বিতীয় শ্রেণির এ কর্তা কোথায় থেকে তার পুত্রের জন্য পাঠাবেন এত টাকা?
পত্রিকা থেকে জানলাম আপন জুয়েলার্সের ১৩ মন স্বর্ণ জব্দ করেছে গোয়েন্দারা। অথচ গত ১ দশক ধরে দেশে স্বর্ণ আমদানি বন্ধ। তবে আপন জুয়েলার্সসহ অন্যান্য অসংখ্য জুয়েলার্সের হাতে থাকা কয়েক হাজার মন স্বর্ণ ও হীরা কী মধ্যপ্রাচ্য থেকে বাংলাদেশে উড়ে এসেছে? না কী দেশে স্বর্ণের খনি পাওয়া গেছে?
না স্বর্ণের খনি পাওয়া যায়নি। পাওয়ার সম্ভাবনাও নেই। কিন্তু আমাদের বিকল্প স্বর্ণের খনি রয়েছে। আর সেগুলো হলো আমাদের বিমান বন্দরগুলো।
প্রসঙ্গত, নতুন বাজেটে অর্থমন্ত্রী ব্যাংকে রাখা ১ লাখ টাকায় ৮০০ টাকা করারোপ করেছেন। আর তা তিনি আদায় করেও ছাড়বেন। যে উদাহরণ পৃথিবীর কোথায় নেই। কিন্তু বছরে কয়েক হাজার কোটি টাকা বিদেশে পাচারের ন্যুনতম পার্সেন্টও তিনি ঠেকাতে পারছেন না। এর অর্থ কী দাঁড়ায়? আমাদের ক্ষমতার ইতিহাসই হলো আম-জনতার টুটি চেপে ধরার ইতিহাস? ক্ষমতাসীনরা বরাবরই আইনের উর্ধ্বে?
পুরো ঘটনায় আমি বিস্মিত। আসুন আপনিও বিস্মিত হোন
কপি পোষ্ট
লেখক: অস্ট্রেলিয়া প্রবাসী সাংবাদিক।
সর্বশেষ এডিট : ০৫ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৬:২০
১০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০১

লিখেছেন রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১



এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

×