আম্মার জন্য ঘরে পড়ার দুটো শাড়ী কিনতে হবে। ছোট বোন হুকুম করল যাও আম্মার জন্য শাড়ী কিনে আনো। বললাম এটা তো একেবারেই মেয়েদের কাজ। আমি শাড়ী চিনিও না বুঝিও না। যেহতু আমি ছাড়া আর কেউ ফ্রী নেই তাই বেরিয়ে গেলাম যে কাজ কখনও করি নি সেই কাজ করতে। বনানী সুপার মার্কেটে গিয়ে জানলাম এখানে শাড়ীর ভাল দোকান নেই, গুলশান ২ এর পিঙ্ক সিটিতে যেতে হবে। পিঙ্ক সিটির ব্যাপক দূর্নাম শুনেছি। ফিক্সড প্রাইস কিন্তু বাইরে যে শাড়ী ৩০০/= টাকা পিঙ্ক সিটিতে সেটা ৯০০/= টাকা। তাই একটা ট্রায়াল দেওয়ার জন্য গুলশান কাঁচা বাজারের অপোজিটের জাহিদ প্লাজার মার্কেটে ঢুকে গেলাম।দু তিনটা শাড়ীর দোকান আছে এবং কালেকশনও কম না। প্রথম দোকানে টাংগাইল তাঁতের শাড়ী দেখালো। যেটা পছন্দ হলো সেটার দাম চাইলো ১৩০০/= টাকা। আরেকটার দাম বললো ৮০০/= টাকা।দুটো শাড়ী ২১০০/= টাকা। সাহস করে বলে ফেললাম দুটো শাড়ী যদি ৭০০/= টাকা হয় নিতে পারি।দোকানদার কোন উত্তর না দিয়ে শাড়ী ভাঁজ করে রেখে দিল। আরেক দোকানে গেলাম। দুটো টাংগাইল তাঁতের শাড়ী চাইল ৮০০/= টাকা করে ১৬০০/= টাকা। এবারও বললাম দুটো শাড়ী ৭০০/= টাকায় দেবেন? দকানদার শাড়ীতে একটা ঝাড়া দিয়ে বলল ১০০০/= টাকা বললেও দিতে পারব না। এক দাম পনেরশ টাকা হলে নিতে পারবেন। এবার একটা মিথ্যে কথা বললাম শাড়ীর দাম আমি জানি ভাই। ৮০০/= টাকা হলে দেন না হয় চললাম। দোকানদার দোকানের ছোট ছেলেটার দিকে তাকিয়ে বলল দেওয়া যায় নাকি রে? গেলে দিয়া দে। ছেলে বলল দিয়া দেন উস্তাদ! ৮০০/= টাকায় দুটো শাড়ী নিয়ে বাসায় ফিরলাম। এখনো ভাবছি আসলে জিতলাম না ঠকলাম?!!!
আলোচিত ব্লগ
রাজা যায়, রাজা আসে!!!!

হিন্দিতে বহুল প্রচলিত একটা কথা আছে, ''ওউকাত মে আ গায়া''। এর বাংলা মানে হলো "নিজের সীমার মধ্যে চলে এসেছে" বা "নিজের আসল অবস্থান বুঝতে পেরেছে"। অর্থাৎ কেউ যখন নিজের ক্ষমতা... ...বাকিটুকু পড়ুন
ইতিহাস বারে বারে, আসে ফিরে

ইতিহাসের শিক্ষা জীবনের সর্বক্ষেত্রে প্রযোজ্য। সমাজ রাষ্ট্র বা পরিবার। হয়তো সময় ও ব্যক্তি পরিবর্তন হয়। কিন্তু ঘটনা শিক্ষার কোন পরিবর্তন হয় না।
ইতিহাস পড়ুন, বুঝুন এবং বাস্তব জীবন ও... ...বাকিটুকু পড়ুন
অন্তহীন অপেক্ষা (ছোটগল্প)

অপেক্ষা। অপেক্ষা করতে আমার ভাল লাগে না। গত দশটি বছর ধরে অপেক্ষা করছি। ট্রেনের জন্য। প্রত্যেকটা দিন। স্টেশনে বসে থাকি। কখনো লালমনিরহাটে। কখনো গাইবান্ধায় কখনো বা সান্তাহারে। আজ বসে আছি... ...বাকিটুকু পড়ুন
আনুগত্যের রাজনীতি: আওয়ামী লীগ ও বিএনপির ব্যবধান কোথায়?

গোপালগঞ্জের প্রসঙ্গ উঠলেই সরকারের মধ্যে এক ধরনের অস্বস্তি বা ভয় কাজ করে- এমন ধারণা অনেকের। কেন? গোপালগঞ্জ কি শুধু আওয়ামী লীগের ঘাঁটি... ...বাকিটুকু পড়ুন
=১৬ বছর ধরিয়া যাহারা সহ্য করিয়াছেন তাহাদিগকে ধইন্যবাদ=

আসেন আমার ব্লগে, কমেন্ট লাইক নিয়া ঝাঁপাইয়া পড়েন। খাওন দাওনের ব্যবস্থা আছে মিয়ারা। ভুয়া মফিজ ভাই আন্নেরও দাওয়াত। সাড়ে চুয়াত্তর ভাই আইসেন কিন্তু।
দেখতে দেখতে প্রিয় ব্লগে ১৬ বছর কাটিয়ে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।