আমার কিছু ভুল!
২৪ শে এপ্রিল, ২০২৪ রাত ১:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
১। ফ্লাস্কে চা থাকে। চা খেতে টেবিলে চলে গেলাম। কাপে দুধ-চিনি নিয়ে পাশে থাকা ফ্লাস্ক না নিয়ে জগ নিয়ে পানি ঢেলে দিলাম। ভাবছিলাম এখন কি করতে হবে? হুঁশ ফিরে এল। ফ্লাস্ক থেকে চা না ঢেলে জগ থেকে পানি ঢেলে ফেলেছি।
২। পানি খেতে গেছি, জগে এক ফোঁটা পানিও নেই। জগের মুখ খুলে টেবিলে রেখে জগ নিয়ে ঘরে গিয়ে স্টীলের আলমারির সামনে দাঁড়িয়ে ভাবছি আমি কি করতে এসেছি? হঠাৎই ভুলটা বুঝতে পারলাম। আমার আসলে যাওয়ার কথা ছিল রান্নাঘরে কলসীর কাছে।
৩। দাত ব্রাস করার কথা ভুলে গিয়েছিলাম। আলসেমি ঝেড়ে ফেলে উঠে গেলাম। রুমে এসে জায়নামাজ হাতে নিয়ে ভাবছি জায়নামাজ কেন নিলাম! আমি তো দাত ব্রাস করতে গিয়েছিলাম! এর পরই সম্বিত ফিরে পেলাম। দাত ব্রাস করতে গিয়েছিলাম কিন্তু আনমনা হয়ে পড়ায় দাত ব্রাস না করে ওযু করে রুমে ফিরে এসেছি।
শুনেছি নিউটন, আইন্সটাইনের এরকম হত! আমি যে তাদের মতই একজন এই কথাটা বিশ্ববাসীর অজানাই রয়ে গেল! আফসোস!!
সর্বশেষ এডিট : ২৪ শে এপ্রিল, ২০২৪ রাত ১:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তারপর থেকে এইবাড়ির সদস্য হয়ে গেলাম। মামী অর্থাৎ ইসহাক সাহেবের স্ত্রীর দেখাশুনা করতাম। মামী , খুবি ভালো মানুষ। এই পৃথিবীতে সব ভালো মানুষের একটা করে বড় অসুখ থাকে । যেমন...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শেরজা তপন, ০৬ ই আগস্ট, ২০২৬ দুপুর ১:৩১

প্রারম্ভিক জিজ্ঞাসা"মানুষের শারীরিক বিবর্তন এবং তার দৈনন্দিন আচরণের দিকে তাকালে এক অদ্ভুত ধাঁধা চোখে পড়ে। মানুষ যখন থেকে এক স্থান থেকে অন্য স্থানে মাইগ্রেশন বা পরিযান শুরু করল, তখন...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের ইতিহাসে মজিবরের শেষ শাসন কাল ও হাসিনার শেষ শাসন কাল দুটি ভিন্ন সময়ে হলেও গুরুত্বপূর্ণ কাঠামোগত মিল বহন করে। নির্বাচনী বৈধতার নিরিখে ১৯৭৩ সালের নির্বাচনের সংগে ২০১৪, ২০১৮...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজসোহান, ০৬ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১১

তেরো বছর বয়সে রবীন্দ্রনাথের মা মারা যান। জীবনস্মৃতিতে তিনি সেই রাতের কথা লিখেছেন। "যে রাত্রীতে তাঁহার মৃত্যু হয় আমরা তখন ঘুমাইতে ছিলাম। তখন কত রাত্রি জানি না, একজন পুরাতন...
...বাকিটুকু পড়ুন
এই লোকটির নাম আল আমিন। সে বিশেষ একটি দলের হয়ে জুলাই মঞ্চে জ্বালাময়ী বক্তব্য দেয় মাঝেমধ্যে। এর সম্পর্কে গুরুতর একটি অভিযোগ উঠেছে, সে নাকি ৫ আগস্ট দিবাগত রাতে ময়মনসিংহের দাপুনিয়া...
...বাকিটুকু পড়ুন