বাল্যকালের বন্ধুর বউ অসুস্থ। কিডনি ভাল অবস্থায় নেই। অনেক ডাক্তার অনেক হাসপাতাল ঘুরেছে। আমি জেনারেল প্র্যাক্টিশনার। সে প্রায়ই আমার কাছে এটা ওটা জানতে চায়। বুকে ব্যাথার জন্য আমার ক্লাসমেট কার্ডিওলজি ডাক্তারের কাছে পাঠালাম। সে ইভালুয়েশন শেষে জানিয়ে দিল কার্ডিয়াক কোন ইস্যু নেই। সে সময়কার একটা রিপোর্টে রোগীনির সোডিয়াম লেভেল ছিল ১২৬। এর দুই দিন পর ফোনে জানতে চাইলাম কি করছে, কেমন আছে? বন্ধু বলল ভাল নেই। বিছানা থেকে উঠতে পারছে না। কয়েকবার বমি করেছে। রাত তখন ১০ টা। তাকে বললাম আর্জেন্ট সিরাম ইলেকট্রোলাইট করতে এবং সোডিক্লোর ট্যাবলেট দিতে। পরদিন ইলেকট্রোলাইট রিপোর্ট পাঠালো হোয়াটসএপে। সোডিয়াম ১১৯! লাইফথ্রেটেনিং লেভেল। তাকে বললাম বাসার কাছে সরকারী বা ভাল কোন প্রাইভেট হসপিটালে নিতে, সোডিয়াম ইনফিউশন দিতে হবে। সে আমার কার্ডিওলজি ক্লাসমেটকে জানালে সে বলল তার হসপিটালে নিয়ে যেতে। সেখানে ট্রিটমেন্ট দেয়ার পর এখন সোডিয়াম লেভেল নরমালে এসেছে। তার এনিমিয়াও আছে। হিমোগ্লোবিন ৭.৮। কমপ্লিট ব্লাড কাউন্টে মিন কর্পাসকুলার ভলিউম লো এসেছে। এই ফাইন্ডিং আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়ার দিকেই ইন্ডিকেট করে। কিন্তু আয়রন প্রোফাইল করার পর দেখা গেল আয়রন লেভেল নরমাল, আইরন বাইন্ডিং ক্যাপাসিটি হাই হয়নি এটাও নরমাল। সেরাম ফেরিটিন হাই। অর্থাৎ এটা এনিমিয়া অফ ক্রনিক ডিজিজ, তাই কম্বাইন্ড পিকচার এসেছে। মেইন কালপ্রিট কিডনি। ইরাইথ্রোপয়েটিন তৈরি করতে পারছে না তাই এই এনিমিয়া। ডাক্তাররা স্বান্তনা দিলেন এই তো সুস্থ হয়ে গেছে। বাসায় চলে যান। বন্ধু বলল এত ডাক্তার দেখালাম কিছুদিন পর পরই এই অসুবিধা সেই অসুবিধা। তো আমি মিথ্যা স্বান্তনা দিলাম না। বললাম পেশেন্ট আস্তে আস্তে আরো খারাপের দিকে যাবে। কিডনি যেটুকু খারাপ হয়েছে সেটা কোনভাবেই আর ঠিক হবে না। তুমি চাইছ ম্যাজিক রেজাল্ট। হসপিটালে যাব আর ডাক্তার রা রোগীকে সম্পূর্ণ সুস্থ করে দেবে। অর্গান ফেইলিউরতো কোন ভাবেই রিকভার করা যাবে না। এটা যদি টাইফয়েড বা ম্যালেরিয়া হত আমি রোগীকে সম্পূর্ন সুস্থ করে দিতাম। [সুস্থতার মালিক আল্লাহ, ডাক্তার উছিলা মাত্র]। এটা তুমি মেনে নিতে পারছ না, অথচ এটা তোমাকে মেনে নিতেই হবে, আর কোন বিকল্প নেই। রোগীর প্রেশার, ডায়াবেটিস কিডনি ড্যামেজের জন্য দায়ী। বন্ধু বলল, আমি তাকে সব ওষুধ কিনে দিতাম সে খেত না, নিয়ম মানতোনা। এসব এখন আর বলে কি হবে? আমি মিথ্যা স্বান্তনা দেই না তাই সবার কাছেই তিক্ত।
তিতা ডাক্তার!
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
সর্বশেষ এডিট : ১৭ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ১:৪৮
৬টি মন্তব্য ৫টি উত্তর
আলোচিত ব্লগ
৫০১ নাম্বার রুম কি বিজয় নাকি লাম্পট্যর সাক্ষী।

মাওলানা মামুনুল হক নামের হেফাজত ইসলামের এক নেতা তার ফেসবুক ওয়ালে দীর্ঘ একটি পোস্ট লিখেছেন। তার এই পোস্টটি এক অদ্ভুত রসাত্মক ট্র্যাজেডি।
লেখাটি পড়লে মনে হয়, তিনি... ...বাকিটুকু পড়ুন
Good governance starts with respecting public money....

Good governance starts with respecting public money....
গত দুই দশক রাষ্ট্রীয় সফর মানেই ছিল বিশাল বহর, শত শত সঙ্গী, অপ্রয়োজনীয় জাঁকজমক আর জনগণের টাকায় এক শ্রেণির মানুষের বিদেশ ভ্রমণের... ...বাকিটুকু পড়ুন
ইসলাম প্রতিষ্ঠায় যুদ্ধের প্রয়োজন নেই, ভালোবাসাই যথেষ্ট

চীনের লিংশান পর্বতে শুয়ে আছেন ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তফা (সাঃ)-এর দুই সাহাবী সা-কে-জু (Sa-Ke-Zu) এবং
উউ-কো-শুন (Wu-Ko-Shun)। এই নামেই তাঁদের চিনতো স্থানীয় চীনবাসীরা। অবাক হতে হয়, আরব... ...বাকিটুকু পড়ুন
প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....
প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....
প্রিয় সহব্লগার,
একসময় সামু ছিল আমাদের ছোট্ট এক মহাবিশ্ব।
দৈনিক গড়ে তিন-চারশ' ব্লগার অনলাইনে থাকতেন। প্রতি মিনিটেই নতুন নতুন পোস্ট আসত। কেউ গল্প লিখছেন, কেউ কবিতা, কেউ... ...বাকিটুকু পড়ুন
অন্য ধর্মের অনুসারীদের সাথে সদয় আচরণ করলে আল্লাহর ভালোবাসা পাবেন
১) "দ্বীনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে নিজ দেশ থেকে বের করে দেয়নি, তাদের প্রতি সদয় আচরণ ও ন্যায়বিচার করতে আল্লাহ তোমাদের নিষেধ করেননি। নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণদের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।