পড়ন্ত বস্তু
০৩ রা এপ্রিল, ২০১৫ রাত ১:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
হৃদয়ের শ্লোক তার
বলি তবে সংক্ষেপে
ঢিলটা সে ছুড়েছিল
আবেগে বা আক্ষেপে
ছুড়েছিল এক সাথে
অভিমান দাবী দাওয়া
যা কিছু সে হারিয়েছে
আর যা যায়নি পাওয়া
পায়ে লেগে ছিল ধূলো
চোখে খুব দ্বন্দ্ব
উড়ছিল এলো চুল
কান তালাবন্ধ
ঢিলটা সে ছুড়েছিল
আক্রোশে আর ক্ষোভে
নেই যেন কোন চাওয়া
চেয়েই বা কী হবে
বাঁক মেনে উড়ছিল
ঢিল এক পাখি যেন
যে পাখি বন্দী আর
প্রশ্ন করেনা- কেন?
উত্তরে প্রশ্ন ভরা
খান খান প্রান্তর
ঢিল কি সূত্র জানে
বেগের হিসাব, ভর
যদি ঠোঁট পড়ে থাকো
আরও যত গল্প
খুঁজে পাবে লাইন এক
'চেয়েছে সে অল্প'
কার ভালবাসা সে যে
কার বুকে ওম চায়
আজ এই নদী ধারে
উড়ে দেখো ঢিল যায়
জলের পর্দা ভেদে
ঢিল যায় অতলে
সস্তায় এটাই পাওয়া
গড়নে বা আদলে
ঢিল যায় অতলেতে
নদী জল খলখল
তখনও সে ছুঁড়ে হাত
স্থির দেহে চঞ্চল
মাথায় ঘুরছে দেনা
পাওনা বা তাড়না
কে ছিল সে পৃথিবীর
বন্ধুতো কারও না
ডুবতে ডুবতে ঢিলের
শরীরটা ক্ষয়ে যায়
মাটি দিয়ে গড়া তবু
কিছু যেন রয়ে যায়
এতটুকু দেহ নিয়ে
ঢিল যেন স্থির হয়
কোন দিন আর কোন
পতনের গান নয়
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮
চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....
বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়...
...বাকিটুকু পড়ুন
আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন...
...বাকিটুকু পড়ুন

“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই...
...বাকিটুকু পড়ুন
পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল...
...বাকিটুকু পড়ুন