somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পাকিস্তান সফর ও ইঁদুর-বেড়াল খেলা

২৫ শে ডিসেম্বর, ২০১২ বিকাল ৪:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আ হ ম মুস্তফা কামাল আইসিসির সহ-সভাপতি পদ পাওয়ার জন্য পাকিস্তান সফরের প্রতিশ্রুতি দিয়েছিলেন পিসিবিকে। দেশে আন্তর্জাতিক ক্রিকেট ফিরিয়ে আনতে এটা ছিল পাকিস্তানের গাধার সামনে মুলা ঝুলানোর কৌশল।

কামালের প্রতিশ্রুতির পরপরই ভারত দেখল যে, বাহ বাংলাদেশকে ব্যবহার করে পাকিস্তান তো ভালই ফায়দা লোটার সিস্টেমে আছে, তখনি বিসিসিআই সভাপতি আইসিসির এক সভায় বাংলাদেশকে প্রথমবারের মত ভারত সফর করার আশার বাণী শোনাল। সঙ্গে সঙ্গেই কামাল পাকিস্তানের নিরাপত্তা নিয়ে আপত্তি তোলে সফর না করার আওয়াজ তোলেন, (পাকিস্তান সফরের প্রতিশ্রুতি দেওয়ার সময় কিন্তু এমন আপত্তি তোলেন নাই)।

পাকিস্তান তখন রাগের দুঃখে সহ-সভাপতি পদে কামালকে মনোনয়ন না দেওয়ার হুমকি দেয়। ততদিনে কামাল সাহেবের মাথায় এই ব্যাপারটা অবশেষে ঢুকে যে, সহ-সভাপতি (পরবর্তীতে সভাপতি) পদটা এখন শুধুই আলঙ্করিক। তাই, পাকিস্তানের হুমকিতে খুব একটা পাত্তা দেন নাই।

মাসখানেক পর দেখা গেল ভারত যে সময়ে বাংলাদেশকে আমন্ত্রন জানানোর আশার বাণী শুনিয়েছিল, সেই সময়টায় অতিরিক্ত মুনাফার আশায় পাকিস্তানকে আমন্ত্রন জানিয়ে বসে আছে। কামাল সাহেব এটা দেখে তখনি আবার নিরাপত্তা ইস্যু ভুলে পাকিস্তানকে নতুন করে প্রতিশ্রুতি দেন, সফরের দিন তারিখও ঠিক হয়। কিন্তু জনৈক টাইগার প্রেমিক হাইকোর্টে মামলা ঠুকে দিলে সফর সাময়িক বাতিল হয়, কিন্তু প্রতিশ্রুতিটা ঠিকই রয়ে যায়, যার জন্য দেশের ক্রিকেটে এখন আবার পাকিস্তান সফর নিয়ে হইচই।

পাকিস্তান সফরে না গেলে কোন পাকিস্তানি খেলোয়াড় বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলবে না বলে পাকিস্তান একদিকে হুমকি ধামকি দেয়, আরেকদিকে ভারত বাংলাদেশকে আমন্ত্রন জানানো ভুলে পাকিস্তানকে আতিথেয়তা দিয়ে বাংলাদেশের পাকিস্তান সফর নিয়ে জলঘোলা খেলাটা ভালই উপভোগ করছে।

কামাল সাহেব ঠিকই মুলার গন্ধ শুঁকে শুঁকে গন্তব্যে (সহ-সভাপতি পদে) পৌঁছেছেন, কিন্তু সফর নিয়ে যে জটিলতার সৃষ্টি করে গেছেন, তা শেষ করে যান নাই।

বাংলাদেশি টাইগাররা খারাপ খেললে ভক্ত হিসেবে খারাপ লাগে, কিন্তু বাংলাদেশকে নিয়ে ভারত-পাকিস্তানের এই টেবিল টেনিস খেলা টা আর দেশের গর্ব ক্রিকেটকে নিয়ে রাজনীতিটা কোন ভাবেই সহ্য হচ্ছে না।
সর্বশেষ এডিট : ২৫ শে ডিসেম্বর, ২০১২ বিকাল ৪:৪৭
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চিবিয়ে চিবিয়ে খুন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৭


পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

লিখেছেন নাহল তরকারি, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৩৯




কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

*২০১০ সালের কোনো এক শীতের সন্ধ্যা থেকে ফিরে দেখা ২০০৯-এর নভেম্বর।*

কিছু গান আছে, যেগুলো শুধু গান নয়; একেকটা সময়ের দরজা।... ...বাকিটুকু পড়ুন

হুমায়ূন আহমেদ: আন্ডাররেটেড (পর্ব ০১ )

লিখেছেন চারাগাছ, ১৮ ই নভেম্বর, ২০২৬ ভোর ৪:০৮

.


হুমায়ূন আহমেদ আমার প্রিয় লেখকদের একজন। তাঁর জনপ্রিয় উপন্যাসগুলোর কথা আমরা অনেকেই জানি, অনেক আলোচনা হয়েছে সেগুলো নিয়ে। কিন্তু তাঁর কিছু উপন্যাস আছে, যেগুলো আমার কাছে... ...বাকিটুকু পড়ুন

×