শুভ হোক তোমার জন্মদিন
২৫ শে ডিসেম্বর, ২০০৭ ভোর ৬:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
কাঠের ভেতর শিল্প ছিলো
শিল্পী ছিলো দূরে
লরি বোঝাই কাঠ পুড়ছে
রাজার বাগের মোড়ে।
রাজার বাগের মোড় ধোঁয়াটে
জানলা গুলো বন্ধ
শিল্পীরা সব নাক ধরেছে
পোড়া কাঠের গন্ধ !
কাঠের ভেতর উঁই পোকারা
মরন জ্বালায় বিদ্ধ
শিল্পী বলে মৃত্যু-বাণে
শিল্প হলো সিদ্ধ।
সহপাঠী বন্ধুর ব্যক্তিগত ডায়েরী হাতে নিয়ে তাৎক্ষণিকভাবে উপরের শিরোনামহীন এই কবিতাটি লিখেছিলো এক স্বভাব-কবি তরুণ। দিনটি ছিলো তিরাশির ২২শে এপ্রিল। বছরের পর বছর পেরিয়ে পুরোনো ডায়েরীর গহ্বরে তলিয়ে যাওয়া কবিতাটি আবার আলোর মুখ দেখেছে। কারন সেই স্বভাব-কবির হঠাৎ মৃত্যুর পর শোকগাথা লিখতে গিয়ে সেদিনের সেই সহপাঠী বন্ধুটি খুঁজে নিয়েছিলো চব্বিশ বৎসরের পুরোনো ডায়েরীটিকে। কবির নাম সঞ্জীব চৌধুরী।
আজ ২৫শে ডিসেম্বর।
আজ সঞ্জীব চৌধুরী জন্মদিন।
আমাদের সঞ্জীব’দা আজ ৪৫শে পা দিলেন।
এ এক অন্যরকম প্রথম জন্মদিন।
(দ্রস্টব্যঃ সেই সহপাঠী বন্ধুর নাম মোঃ আনোয়ারুল কবির- ঢাকায় এক বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার বিজ্ঞান বিভাগের শিক্ষক। উপরের কবিতা ও ডায়েরীর পাতার ছবিটি সঞ্জীব চৌধুরীকে নিয়ে লিখা তার অনলাইনে প্রকাশিত “
এক স্বপ্নিক সঞ্জীবঃ অন্তরঙ্গ আলোকে দেখা ” স্মরণগাথা থেকে নেয়া।)
সর্বশেষ এডিট : ২৫ শে ডিসেম্বর, ২০০৭ ভোর ৬:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ইদানীং ব্যস্ততার কারণে সামুতে আসা হয়না। মাঝে মাঝে ঢু মারলেও লগইন করা হয়না।
আজ একটা ভাবনা মনে উদয় হওয়ায় সবার সাথে শেয়ার করতে এলাম-
জামায়াতের একজন সংসদ সদস্য সংসদে দাড়িয়ে... ...বাকিটুকু পড়ুন

সেই সৈনিকটি কি রাতে ঘুমাতে পেরেছিল?এই বাংলাদেশের পলিমাটিতে ইতিহাস খুব ভয়ংকর।
এখানে কখনো কখনো নদী শুধু পানি বহন করে না- বহন করে রক্তের স্মৃতি।
গাছ শুধু ছায়া দেয়...
...বাকিটুকু পড়ুনচারিদিকে বিদ্যুতের জন্য ত্রাহি ত্রাহি অবস্থার মধ্যে মাদ্রাসার এই ছাত্রটি কুরআন গবেষণা করে আমাদের জন্য ফ্রি বিদ্যুতের ব্যবস্থা করেছেন। বিজ্ঞান পড়েননি, পড়েছেন কুরআন-হাদিস! সেই মাদ্রাসাছাত্রই বানালেন মাধ্যাকর্ষণ দিয়ে বিদ্যুতের যন্ত্র!
অবেশেষে... ...বাকিটুকু পড়ুন

ড্রাকুলার হাসিনা তো আর এমনি এমনি বলেনি যে, আমি ভারতকে যা দিয়েছি ভারত চিরকাল তা মনে রাখবে। রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র। যা মূলত ভারতকে একতরফা সুবিধা দেওয়ার জন্য তৈরি...
...বাকিটুকু পড়ুন
অবিশ্বাস্য, দুর্দান্ত, অতুলনীয়,অবিস্মরণীয় যে বিশেষণই ব্যবহার করি না কেন বাংলাদেশের এই জয়ের মহত্ব বুঝাতে কোন শব্দ ভান্ডারই যেন যথেষ্ট নয়। আমি রীতিমত বাকরুদ্ধ হয়ে গেছি বাংলাদেশের এমন পারফর্মেন্স দেখে!! বাংলাদেশ...
...বাকিটুকু পড়ুন