সারাদিন ঝিরঝির, ঝরঝর বৃষ্টি উপভোগ করিয়া,মুখবহিতে কয়েকজনের বাইরে বের হওয়ার বিড়ম্বনার স্টাটাস এ উপহাস মূলক মন্তব্য করিয়া বিকেল বেলা একটা কাজে বাসা থেকে বের হইলাম। দূরত্ব মোহাম্মদপুর শেখেরটেক হইতে কলাবাগান।জলাভূমি রূপ রাস্তা কোনরূপে পার হইয়া এক মাত্র বাস রাজধাণীর কাউন্টারে গিয়া দেখিলাম কোন বাস নাই। অনন্যোউপায় হইয়া মোহাম্মদপুর বাস স্টান্ডে যাওয়ার সিদ্ধান্তে উপনীত হইলাম।সামনে রাস্তার উপর একটা খাল(!!) আছে বলিয়া রিকশা লইলাম। দুরত্ব সামান্যই। রিকশাওলা ৬ টাকার ভাড়া ১২ টাকা নিবেই নিবে, সে এর কমে নাকি যায় না! যাই হোক ভাংতি না থাকায় সে ১০ টাকা লইয়া গজ গজ করিতে করিতে প্রস্থান করিল। আমি আবার এক মাত্র বাস এ টি ছি এল কাউন্টারে গিয়া পুনরাবৃত্তি দেখিলাম। বাস নাই।দিকভ্রান্ত হইয়া উপায় না দেখিয়া একটা শ্যামলী গামী লেগুনাতে ঊঠিলাম।পকেটে ভাংতি নাই,আশংকাতেই আছি। এখানে সেখানে থামাইয়া খাদ খাল অতিক্রম করিয়া সে শ্যামলী পৌছাইয়া ১০০ টাকার নোট নিয়ে ৫ টাকার ভাড়া ১০ টাকা রাখিয়া কিছু না বলিয়াই চলিয়া গেল।আমি নির্বাক। এরপর শুরু হল যুদ্ধ,কোন বাসে পা রাখার জায়গা নাই। হায় শুক্রবার! হায় বৃষ্টি!কোনকিছুই এই জনস্রোতকে আটকাইয়া রাখিতে পারে নাই,পারিয়াছে! পারিয়াছে ভাড়া দ্বিগুণ করিতে, পারিয়াছে শুকনো জামাকে কাদাতে ভিজাইয়া একাকার করিয়া দিতে পারিয়াছে।বাদর ঝোলা হয়ে একটা বাসে কোনরকম ঠাই পাইলাম।বাসের ভিতর এক অদ্ভুত একপাক্ষিক তর্ক,লেডিস সিটে এক বলশালী পুরুষ বসিয়া আছেন, সামনে ভিড়ের মধ্যে একজন নারী দাঁড়াইয়া আছেন, উনি ছিট ছাড়িবেন না।পিছন থেকে আরো কয়েকজন পুরুষ(!) তাকে সমর্থন জানাইতেছেন, কেন ছাড়িবে, কেন? যখন ৩ টাকা কিংবা ভাড়া ফাকি দিয়ে কেনা পৈত্রিক বাসের পুরুষ ছিটে নারীরা বসেন? কে বুঝায় তাহাদের সংরক্ষিত আসনের মানে? একবার বুঝাইতে উদ্দ্যত্ হইয়া আমার দূর্বল হাড়ের কথা চিন্তা করিয়া নিবৃত্ত হইলাম। কলাবাগান নেমে অবশেষে গন্তব্যে পৌছাইলাম। গিয়আছিলাম তাজউদ্দিন আহমেহ উপর ৪/৫ টা বই তাজউদ্দিন পাঠচক্রের আলমগীর ভাই এর কাছ থেকে আনিবার জন্য।তখন পৃথীবির সবথেকে বড় পরিহাস অপেক্ষা করিতেছিল আমার জন্য। বৈরী আবহাওয়ার জন্য আজ পাঠচক্র হবে না!!
বাহন পরিহাস
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
১৪টি মন্তব্য ৯টি উত্তর
আলোচিত ব্লগ
ফুনফুনা ফুন

ছয় হাজার হাজার আগে পৃথিবীর জনসংখ্যা ছিলো মাত্র দশ লাখ।
হ্যা দশ লাখ। পুরো পৃথিবীর সব জায়গায় মানুষ থাকতো না। বনজঙ্গল ছিলো। আর সমুদ্র এবং নদী। পাহাড় পর্বত।... ...বাকিটুকু পড়ুন
মহিউদ্দিন মোহাম্মদের জেন জি নিয়ে মূল্যায়ন এবং জেন জি'কে নিয়ে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, মূল্যায়ন

লেখক মহিউদ্দিন মোহাম্মদের এইসব কথার সাথে একটু দ্বিমত আছে। কারণটা বলছি..
২০১৯ থেকে আমার যে বিপুল সংখ্যক নারীদের সাথে সুন্দর, নির্ভেজাল ও পরিচ্ছন্ন বন্ধুত্ব হয়েছে, এর ৬০%-ই হচ্ছে জেন জি... ...বাকিটুকু পড়ুন
সর্বজনীন পেনশন: সুবিধা বাড়ছে, ভবিষ্যৎ কতটা নিশ্চিত ?

সরকারের মনোভাব সাধারণ মানুষের পক্ষে বোঝা কঠিন। ফ্যাসিস্ট আমলের বিতর্কিত 'সর্বজনীন পেনশন' প্রকল্পটি বাতিল না করে বর্তমান সরকার উল্টো নতুন নতুন স্কিম চালু করছে এবং এর সুযোগ-সুবিধা দিন দিন... ...বাকিটুকু পড়ুন
অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !
অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,
নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর... ...বাকিটুকু পড়ুন
কাতুকুতু'র কাহিনীনামা
কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।