লাগেনি সুন্দর
সাইফুল ইসলাম সাঈফ
তারে দেখিতে লাগেনি সুন্দর
তাঁর কথা শুনে উৎফুল্ল অন্তর!
সে দ্বীনদার কন্যা, সে অনন্যা
তাঁর গুণাবলী জ্যোতি যা প্রেরণা।
ফজরের পূর্বে উঠে করে সিজদা।
বুদ্ধিমতি তাকে জেনে আমি ফিদা।
নিয়মিত আদায় করে সে নামাজ
ঢিলেঢালা পোশাক তাঁর শালীন সাজ।
সে হালাল-হারাম মেনে চলে
সত্য, ন্যায়, ইনসাফের কথা বলে।
সে গীবত-পরনিন্দা থেকে বিরত
সে সৎ, বিনয়ী অবিরত।
সে যেন বাগে হাওয়ায় দোলা ফুল
সে যেন ফুটে থাকা সুবাসিত গুল।
সে হচ্ছে অনুভূত আনন্দের হাসি
সে কাঙিক্ষত সুখ আর খুশি!
সে অল্পে তুষ্ট, করে না বাড়াবাড়ি
সে শুধু প্রিয়জনের জন্যই সাজে বাহারি।
সে হচ্ছে রকমারি, সহজ সরল
নিশ্চয় সে পরকালে সফল।
উত্তরা, ঢাকা।
১৭.০৩.২০২৬
সর্বশেষ এডিট : ১৭ ই মার্চ, ২০২৬ সন্ধ্যা ৭:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



