somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কবি জিন্নাহ্‌ বিন্‌ জয়নুদ্দিন

১৭ ই মার্চ, ২০১১ রাত ২:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কবি জিন্নাহ্‌ বিন্‌ জয়নুদ্দিন মারা গেছেন। কিভাবে মারা গেছেন জিজ্ঞেস করি নি। প্রয়োজন অনুভব ও করি নি। তার মৃত্যু সংবাদ আমাকে গভীর শোকে মূহ্যমান করে তোলে নি।আমি জানি মৃত্যু একটা অনিবার্য প্রাকৃতিক বিষয়, কিন্তু তার শুন্যতা হঠাৎ আমাকে প্রগাঢ় ভাবে আকড়ে ধরে।
নির্দ্বিধায় হাঁটুর বয়েসী আমার সাথে তার সম্পর্কের গভীরতায় আমি বিলীন হতে থাকি। আনেক ছোট বেলা থেকে তাকে দেখে আসলেও পরিচয় ২০০৪ কিংবা ওই দিকটায়, আমাদের লিটল ম্যাগের লেখা নেবার সময়।'টোক' ( ঘাটাইল থেকে আমাদের প্রকাশিত লিটল ম্যাগ) নিয়ে উনার উৎসাহ ছিল সীমাহীন, আমার সাথে দেখা হলেই জিজ্ঞেস করতেন নানা পরবর্তী সংখ্যা কবে বের করছো? ঊনাকে আমি নানা বলে ডাকতাম। একবার টোক বের করার পর প্রেস থেকে আনার সময় আমার পকেট শূন্য, মালিকের বাঁকা চোখের দিকে তাকিয়ে বললাম কাল দিয়ে যাব, তখন ও জানতাম না কীভাবে দিব! রাস্তায় নানার সাথে দেখা, উনি একটা সংখ্যা পেয়ে প্রচন্ড খুশি হয়ে বেশ কিছুক্ষণ দেখলেন, পকেট থেকে বেশ কিছু টাকা দিয়ে বললেন এটা রাখ, আমি একটু কাচুমাচু করলে উনি বললেন, নানা আমি বুঝি পত্রিকা বের করা কত ঝামেলা , তুমি এটা রাখ। নানা নিজেও একটা ছোট কাগজ বের করতেন আনেক আগে 'গাংচিল', সেটা আমার জন্মের সময়কার , গাংচিলের কোন সংখ্যা আমি দেখিনি, যারা দেখেছেন তাদের কাছ থেকে এবং নিজে উপলব্ধি থেকে বুঝতে পারি ৯০ এর সময়ে একটা মফস্বল থেকে ভালো পত্রিকা বের করাটা কেমন দুঃসাধ্য ছিল। নানাকে প্রায়ই বলতাম পত্রিকাটা আবার বের করার জন্য, উনি আমাকে বলতেন নানা এবার তোমাকে নিয়ে বের করে ফেলব। প্রায় প্রত্যেকবার ভার্সিটি থেকে ঘাটাইল গেলে নানার সাথে দেখা হত, উনি আমাকে রাস্তার পাশে কোন চায়ের দোকেনে বসিয়ে চা খাওয়াতেন , নিজে একটা সিগারেট ধরাতেন, আমাদের দুজনের নিবিড় আড্ডা চলত অনির্ধারিত সময়। নানার গ্রামের বাড়ি ছিল বীরসিংহ , পড়ন্ত বিকেলে একদিন আমাকে বলছিলেন নানা তোমাকে আমি একবার আমার গ্রামের বাড়ি নিয়ে যাবো, সেখানে শুধু সবুজ ধানের খেত, আমরা আইল ধরে ধান খেতের ভিতর দিয়ে হেঁটে নদীর পাড়ে যাবো, সেখানের উথাল পাথাল বাতাসে দেখবা তুমি হারিয়ে গেছো। বাড়ি ফেরার সময় জেলেদের কাছ থেকে ছোত মাছ কিনে নিয়ে যাব, বাড়িতে আমার ভাইয়ের মেয়েটা খুব ভালো ছোট মাছের চচ্চড়ি রান্না করে। নানা ছিলেন চিরকুমার,তার ছাত্রছাত্রীর কাছে ভীষণ জনপ্রিয় ইংরেজির শিক্ষক। টোক এর সর্বশেষ সংখ্যায় প্রকাশিত কবি জিন্নাহ্‌ বিন্‌ জয়নুদ্দিন এর একটা ছড়া

উড়াল

হঠাৎ করেই উড়াল দিলে তুমি
ঘরে কি আর রইতে পারি আমি?

আকাশ পাড়ের কোন ঠিকানায়
কোথায় তোমার গাঁও
বায়ুর সাগর ভেলায় চড়ে
সেই খানেতে যাও।
নতুন দেশে লাগছে ক্যামন
ক্যামন তোমার ঘর
সবাই তোমার আপন বেশি
আমরা কেবল পর।

হাওয়ায় হাওয়ায় মন উড়ে যায়
যেন উড়াল পাখি
কখনো কি হয় না মনে
একটু খানি দ্যাখি।

মনের ঘরে জ্বলছে আগুন
কে নেভাবে আর
চার দিকে শুন্য আকাশ
পোঁড়া এ সংসার।


রাতের বেলা যখন নিয়ন আলোয় হেঁটে হলে ফিরছিলাম তখন মনে হচ্ছিল- একটা সবুজ ধান খেতের ভিতর দিয়ে পড়ন্ত বিকেলের মায়া মেখে কেউ একজন মাতাল হাওয়ার নদী পেরুচ্ছে, আমি নরম সবুজ ঘাসে শুয়ে বসন্তের রাতের তারায় চোখ মেলে আছি.....
সর্বশেষ এডিট : ৩০ শে এপ্রিল, ২০১১ রাত ১২:২৬
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তিনি বাংলাদেশী জাতির জনক

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৭ ই মার্চ, ২০২৬ সকাল ১১:৪১



বঙ্গবন্ধৃ শেখ মজিবুর রহমানকে জাতির পিতা মানে বাংলাদেশী নাগরিকগণের একাংশ। ১৯৭১ সালের পূর্বে বাংলাদেশী নামে কোন জাতি ছিল না। তাঁর ডাকে সাড়া দিয়ে পূর্ব পাকিস্তানের নাগরিকগণের একাংশ পশ্চিম... ...বাকিটুকু পড়ুন

জামায়াতের পরিচয়হীনতার আদর্শ ও তার ধারক-বাহক ২.০ রাজাকার প্রজন্ম

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ১৭ ই মার্চ, ২০২৬ দুপুর ১২:০৩

৭১ পরবর্তী জামায়াতী রাজাকারদের ২.০ প্রজন্মের শাবকেরা যারা ৭১ এর মুক্তিসংগ্রাম নিয়ে সন্দেহ পোষন করে, যারা সেই মুক্তিসংগ্রামে ভারতীয় ষড়যন্ত্র খোঁজে তাদের অবস্থা ওইরকম সন্তানদের মতোই যারা নির্দ্বিধায় তাদের বাবাদের... ...বাকিটুকু পড়ুন

লাগেনি সুন্দর

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৭ ই মার্চ, ২০২৬ সন্ধ্যা ৭:৫১

লাগেনি সুন্দর
সাইফুল ইসলাম সাঈফ

তারে দেখিতে লাগেনি সুন্দর
তাঁর কথা শুনে উৎফুল্ল অন্তর!
সে দ্বীনদার কন্যা, সে অনন্যা
তাঁর গুণাবলী জ্যোতি যা প্রেরণা।

ফজরের পূর্বে উঠে করে সিজদা।
বুদ্ধিমতি তাকে জেনে আমি ফিদা।
নিয়মিত আদায় করে... ...বাকিটুকু পড়ুন

ইউনূস স্যার ক্ষমতায় থাকলে রোহিঙ্গারা এই বছর ঈদ করত মিয়ানমারে

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই মার্চ, ২০২৬ রাত ৮:০৭


সেদিন উখিয়ার তপ্ত বালুর ওপর দাঁড়িয়ে প্রফেসর ইউনূস যখন চট্টগ্রামের আঞ্চলিক টানে ঘোষণা করলেন—"তোয়ারা আগামী ইঁদত নিজর দেশত ফিরি যাইবা", তখন মনে হচ্ছিল মুহূর্তের জন্য পুরো বিশ্বটা বুঝি স্ট্যাচু... ...বাকিটুকু পড়ুন

হেল্প পোস্ট : বারডেম হাসপাতালে পরিচিত কেউ কি আছেন?

লিখেছেন ডার্ক ম্যান, ১৭ ই মার্চ, ২০২৬ রাত ৯:৫৮

আমার এক পরিচিত মানুষ অসুস্থ। বারডেম হাসপাতালে তিনি চিকিৎসা নিতে চাচ্ছেন। চিকিৎসা সংক্রান্ত কাজে হেল্প করতে পারবেন এমন কোন ব্লগার বন্ধু কি আছেন। যদি কেউ হেল্প করতে পারেন, তাহলে... ...বাকিটুকু পড়ুন

×