somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বন্ধুত্ব... প্রেম... এবং তার কনসিকোয়েন্স

২৩ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কেমন যেন একটা ট্রেন্ড তৈরি হচ্ছে। নিচের কাহিনী টা ইদানীংকালের সাপেক্ষে খুব ই সাধারন। কে বা কারা যেন প্রেম করার এক অলিখিত এলগরিদম তৈরি করে দিচ্ছে। অনেকে অন্ধের মত সেই এলগরিদম অনুসরন করছে। পরিণতি কিন্তু বিপদজনক!
অপ্রয়োজনীয় কাহিনী বাদ দিয়ে কেবল মূল কাহিনী তে ফোকাস করলাম।
.।.।.।.।.।.।.।.।.।.।.।.।.।.।.।.।.।.।.।.।.।.।.।.।.।.।.।.।.।.।.।.।.।.।.।

একটা ছেলে একটা মেয়ে কে পছন্দ করছে। ছেলেটা মেয়ে টার ঘনিষ্ঠ হতে চাচ্ছে। 'বন্ধুত্ব' শুরু করছে। মেয়েটা যে ছেলেটার এতটাই কামনার চরিত্র হয়ে উঠছে মেয়েটা সেটা ঘুণাক্ষরেও বুঝতে পারছে না। মেয়েটার মনে হয়ত অন্য কোন চরিত্র ডাল পালা ছড়িয়ে বেড়াচ্ছে। যেহেতু আজকের দিনে ছেলেতে- মেয়েতে বন্ধুত্ব অনেকটাই সহজ ও স্বাভাবিক। মেয়েটাও সেই 'বন্ধুত্ব' চালিয়ে যাচ্ছে। এটা সেটা শেয়ার করছে। মজা করছে। বন্ধুতে বন্ধুতে যা হয়। ছেলেটার কাছে এই সহজ ব্যাপার গুলোই ধরা দিচ্ছে অন্য অর্থ নিয়ে। সে ভাবছে এই বন্ধুত্ব টা সম্পৃক্ত হলেই ভালোবাসার কথা জানিয়ে দিবো। মেয়েটার ভাবনা অন্য... ছেলেটাকে সে দেখে 'বন্ধু' হিসাবে... সঙ্গি হিসাবে। অন্য দ্বিতীয় কোন চিন্তা বা পরিকল্পনা তার নেই। ছেলেটা- মেয়েটার যোগাযোগ আরও বাড়ে। তারা এখন অবসরে ঘুরতে যায়... এক সাথে খায়... মুভি দেখে... মেয়েটা অবচেতনে অনেকটাই নির্ভরশীল হয়ে পড়ে ছেলেটার।
.
.
.
এরপর হয়ত মেয়েটার সাথে কোন এক দিন তার স্বপ্নের ছেলেটির যোগাযোগ হয়। তারা প্রেমে পড়ে। মেয়েটি তার সেই ছেলে 'বন্ধু' টিকে তার আনন্দের কথা... স্বপ্ন পূরণের কথা জানায়...
ছেলেটা অবাক হয়... স্তব্ধ হয়... আবেগের আতিশয্যে নিজের স্বপ্ন ভঙ্গের কথা জানায়...
এবার মেয়েটা অবাক হয়... স্তব্ধ হয়... তার চেয়ে বড় কথা সে হয় কিংকর্তব্যবিমুর ...
.
.
.
ছেলেটা জানতে চায়... তার সাথে এমন কেন করা হলো!
মেয়ে নিশ্চুপ।মেয়ে বুঝে না... ক্যামন করা হলো... মেয়ে ভাবে তোমাকে তো আমি 'ভাই' এর মতই দেখতাম...
.
.
ছেলেটি বন্ধুত্ব রাখতে চায় না... সে অপরাধবোধে ভুগে...
মেয়েটি বন্ধুত্ব রাখতে চায়... সেও অপরাধবোধে ভুগে...
কোন রকম জোরা তালি দেয়া বন্ধুত্ব চলতে থাকে...
এবার সমস্যা করে প্রেমিক। সে এই বন্ধুত্ব মেনে নিবে না।
চলতে থাকে কথা কাটাকটি... ঝগড়া... মনোমালিন্য...
প্রেমিক অপশন দেয়... হয় আমি নয়ত ছেলে ফ্রেন্ড...
প্রেমিকও অপরাধবোধে ভুগে... সে তো চায় নি কারো ফ্রেন্ডশিপ ভাঙতে... সে নিজের ... শুধুই নিজের একজন জীবন সঙ্গি খুজেছে...
.
.
.
এই জটিলতার কোন সহজ সমাধান নেই। জানিনা মেয়েটি কি বেছে নিবে...
যাই বেছে নিক... তিনটি হৃদয় রক্তাক্ত...
.
.
.
এবার আসা যাক অন্য কথায়...
দোষ টা কার?
মেয়েটির?? - না। সে কথাও কোন ভুল করে নাই। সে তার মত ঠিক ও সৎ ছিল।
ছেলে বন্ধুর?? - তাকেই বা দোষ দেই কিভাবে... সবাই তাকে শিখাইসে প্রেম এর প্রথম ধাপ হলো 'বন্ধুত্ব'... সে তাই করে গেছে...
প্রেমিকের? - না। সব দিক বিবেচনায়...
.
.
.
কারোর দোষ নাই... কিন্তু সম্মিলিত এত বড় দোষ! কিভাবে সম্ভব...!!
.
.
গল্পটা বুঝুন... ভেবে দেখুন।
আপনিই হয়ত মেয়েটি... হয়ত ছেলে বন্ধুটি... বা হতভাগ্য প্রেমিক টি...
মেয়েদের বলবো- ফ্রয়েডের তত্ত্ব পড়বেন। একটা ছেলে কে তার অনুমতি ছাড়া 'ভাই' বানানোর মত বোকামি করবেন না...
ছেলেদের বলবো- বিবেকবান হও। একটা মেয়েকে অনুমতি ছাড়া 'বৌ' ভাবার মত বোকামি করবে না।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আম্লিগ যদি আসে তাহলে ....... :(

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৬



বিএনপি। আপনারা ১৭ বছর ঘরে থাকতে পারেন নাই কিন্তু এখন যদি আবার আম্লিগ ফিরে আনেন তাহলে আপনারা তো দূরের কথা আপনার বাড়ির মাটিও থাকবে না। আপনার ঘর-দরজা থাকবেনা। শুধু... ...বাকিটুকু পড়ুন

মাঝে মাঝে তব দেখা পাই, চিরকাল কেন পাই না?

লিখেছেন ঋণাত্মক শূণ্য, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৫২

বিল গেটস এর নামে একটা কথা প্রচলতি আছে; জানি না কথাটা বিল বলেছে কি না, তবে আমার কাছে মাঝে মাঝে কথাটা সত্য মনে হয়। কথাটা এমনঃ আমি কোন কাজ করবার... ...বাকিটুকু পড়ুন

দেশের দুর্নীতি প্রতিরোধের জন্য একটি কাকতাড়ুয়া মডেল–২০২৬ নীতিপত্র প্রস্তাবনা দৃশ্যমান জবাবদিহি, নাগরিক নজরদারি ও AI প্রযুক্তিনির্ভর অনিয়ম প্রতিরোধ ব্যবস্থা

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:০৮


বাংলাদেশে দুর্নীতি ও অনিয়ম মোকাবিলায় প্রচলিত ব্যবস্থার একটি বড় অংশ হলো অপরাধ সংঘটিত হওয়ার পরে তদন্ত ও শাস্তি।
কাকতাড়ুয়া মডেল–২০২৬-এর দর্শন হবে তার পাশাপাশি অপরাধ সংঘটিত হওয়ার আগেই প্রতিরোধমূলক... ...বাকিটুকু পড়ুন

বাঁধনের ওপর হামলা নিন্দনীয়- কিন্তু নীতির মাপকাঠি কি সবার জন্য এক?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩


বাঁধনের ওপর হামলা নিন্দনীয়- কিন্তু নীতির মাপকাঠি কি সবার জন্য এক?

আজমেরী হক বাঁধন ইতালিতে হেনস্তা ও হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, জুলাই- আগস্টের আন্দোলনে... ...বাকিটুকু পড়ুন

ট্রাক্টরগাজি → চাঁদগাজী → সোনাগাজী → জেনারেশন৭১ কে নিয়ে দুটি কথা।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৮ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৫৯


ব্লগার গাজী সাহেব জ্ঞানী কিন্তু তিনি কট্টরপন্থী তাঁর ছেড়া টাইপের মানুষ তবে আলাপচারীতার লোক হিবেবে উনি খারাপ না। আপনি যদি ওনার সংগে হিজড়া রানূ-র মতো জ্বীহুজুর জ্বীহুজুর বলেন এবং... ...বাকিটুকু পড়ুন

×