somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ওসামা অভিযানে ব্যবহূত ছুরি নিলামে বিক্রি

২১ শে মে, ২০১৩ দুপুর ১২:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সকালের খবর ডেস্ক: আল কায়দার শীর্ষ নেতা ওসামা বিন লাদেন হত্যা অভিযানে নেভি সিল বাহিনীর ব্যবহূত একটি পকেট ছুরি নিলামে বিক্রি হয়েছে। ৩৫ হাজার চারশ’ ডলারে বিক্রীত ছুরিটির অর্থ অভিযানে অংশ নেওয়া নেভি সিল কর্মকর্তা ব্রেট শ্যাডলের পরিবারকে দেওয়া হবে। ব্রেট শ্যাডল এ বছরের মার্চে একটি প্রশিক্ষণ-দুর্ঘটনায় মারা যান। এএফপি।
পাকিস্তানের অ্যাবোটাবাদে আল কায়দা নেতা ওসামা বিন লাদেনের বাড়িতে বহু আলোচিত ২০১১ সালের ২ মের অভিযানে অংশ নেয় যুক্তরাষ্ট্রের এলিট ফোর্স নেভি সিল। অভিযানে অংশ নেওয়া ছয় সদস্যবিশিষ্ট নেভি সিল বাহিনীর আরেকজন ম্যাট বিসোনেট। ছয়জনের মধ্যে তিনিই একমাত্র ছুরি ব্যবহার করেন।
প্রসঙ্গত, ব্রেট শ্যাডল ও ম্যাট বিসোনেট ভালো বন্ধু ছিলেন।
বিসোনেটকে ২০০৩ সালে চাকুটি সরবরাহ করে ছুরি বানানোর বিখ্যাত প্রতিষ্ঠান ‘ইমারসন নাইভস’। ওসামা অভিযান ছাড়াও আরও বেশ কয়েকটি অভিযানেও বিসোনেট ওই ছুরিটি ব্যবহার করেন। ম্যাট বিসোনেট ওসামা হত্যা অভিযানের পর মার্ক টোয়েন ছদ্মনামে ‘নো ইজি ডে’ নামে একটি বইও প্রকাশ করেন।
সম্প্রতি বিসোনেট ওয়াশিংটন ভিত্তিক অনলাইন বাজার কমব্যাট ফ্লিপ ফ্লপসে চাকুটি নিলামে তোলেন। নিলামে তোলার কিছুক্ষণের মধ্যেই চাকুটি অজ্ঞাত এক ব্যক্তি ৩৫ হাজার চারশ’ ডলারে কিনে নেন।
চাকু ছাড়াও ওই নিলামে আরও কয়েকটি বিশেষ অপারেশনের সরঞ্জাম তুলে প্রায় ৭৫ হাজার মার্কিন ডলার সংগ্রহ করা হয়। নিলাম আয়োজনে সহায়তাকারী সাবেক আর্মি রেঞ্জার সদস্য ম্যাথিউ গ্রিফিন জানান, চাকু থেকে উত্তোলিত ৩৫ হাজার ডলার ব্রেট শ্যাডলের পরিবারকে দেওয়া হবে।
২৪ ফান্ডরাইজার ডট কমকে বিসোনেট জানান, কমব্যাট ফ্লিপ ফ্লপসের মালিক আমার বন্ধু। তিনি যখন আমাকে ছুরিটি নিলামে তুলতে বললেন, আমি সানন্দে রাজি হয়ে গেলাম। কারণ ছুরিটি থেকে সংগৃহীত সম্পূর্ণ অর্থ শ্যাডলের পরিবারকে দেওয়া হবে। আমি যেকোনোভাবে ওই পরিবারটিকে সাহায্য করতে চাচ্ছিলাম। সংগৃহিত।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একসাথে হাঁটি

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৩৭

একসাথে হাঁটি
সাইফুল ইসলাম সাঈফ

কতদিন তুমি প্রেম করবে হে রূপসী
অনেক দেরি হয়ে গেছে
আমারও খুব দেরি, ভীষণ দুখি
এসো হাতে হাত রেখে পথ চলি।
তুমি এলে পাশে ফিরে পাবো
সুখ, আনন্দ, প্রশান্তি, হবো সফল।
কত... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

×