somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইলিশ কাহিনী | গোপাল ভাঁড়ের গল্প

১১ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গঙ্গার ধারে একদিন কথা প্রসঙ্গে মহারাজ কৃষ্ণচন্দ্র গোপালকে বললেন, ‘আমাদের বাঙালির মধ্যে ইলিশ মাছ দেখলেই লোকে দাম জিজ্ঞেস করে, এর কারণ কি?’

গোপাল উত্তর দিল, ‘এটা বাঙালির স্বভাব মহারাজ। তবে আমি যদি ইলিশ মাছ নিয়ে বাড়ি ফিরি আমাকে কেউ দাম জিজ্ঞাসা করবে না।’

মহারাজ বললেন ‘এ অসম্ভব, হতেই পারে না, লোকে দাম জিজ্ঞেস করবেই।’

গোপাল মহারাজ কৃষ্ণচন্দ্রকে বললেন, ‘আমি নদীর ধার থেকে হাতে করে বাড়ি পর্যন্ত ইলিশ মাছ নিয়ে যাব, আমায় কেউ একবারও দাম জিজ্ঞেস করবে না। আমি হলফ করে বলতে পারি পরখ করে দেখতে পারেন।

মহারাজ কৃষ্ণচন্দ্র বললেন, ‘তা অসম্ভব। লোকালয় দিয়ে ইলিশ মাছ হাতে করে নিয়ে গেলে কেউ-না-কেউ তোমায় দাম জিজ্ঞেস করবেই, না করে পারেই না। আমি আজ পর্যন্ত সব সময়ই দেখে আসছি এবং শুনেও আসছি।’

গোপাল আবার জোর গইলায় বললে, ‘ইলিশ নিয়ে আমি নদীর পাড় থেকে লোকের ভিড়ের মধ্য দিয়ে বাড়ি পর্যন্ত যাব, আমার কাছে একবারও কেউ দাম জিজ্ঞেস করবে না দেখতে পারেন।’

গোপাল বলল, ‘তর্কাতর্কি করে লাভ নেই, আমি হাতে হাতে প্রমাণ করতে চাই এবং গোপাল আরও বলল, ‘আমি অসম্ভবকে সম্ভব করতে পারি কিনা দেখুন।’

মহারাজ কৃষ্ণচন্দ্র তখন গোপালকে বললেন, ‘বেশ, তুমি প্রকাশ্য রাজপথ দিয়ে ইলিশ মাছ হাতে নিয়ে করে বাড়ি পর্যন্ত নিয়ে যাও। পথে যদি তোমাকে কেউ ইলিশ মাছের দাম না জিজ্ঞেস করে, তবে আমি তোমাকে একশো-টাকা পুরস্কার দেব। যদি একজনও তোমায় দাম জিজ্ঞেস করে, টাকা তো তুমি পাবেই না, উল্টো তোমায় পঁচিশ ঘা চাবুক খেতে হবে। রাজী থাকো তো তুমি কাজে নামতে পার। পরে তো আমাকে দোষ দিতে পারবে না।’

গোপাল বললেন, ‘বেশ, আমি আপনার এ প্রস্তাবে রাজি আছি, দেখি পারি কিনা।’

মহারাজ কৃষ্ণচন্দ্র জেলেদের কাছ থেকে গোপালের হাতে একটি বড় ইলিশ কিনে দিলেন। ঠিক হলো মহারাজের তরফ থেকে দু’জন বিশ্বাসী লোক সত্যাসত্য যাচাই করার জন্য গোপালের বাড়ি পর্যন্ত গোপালকে অনুসরণ করে পিছু-পিছু যাবে। যাতে গোপাল ফাঁকি দিতে না পারে।

কথামতো ইলিশ মাছ হাতে ঝুলিয়ে লোকালয়ে পা দেবারত আগেই কিন্তু গোপাল একটা গাছের নিচে পরণের কাপড়খানা পাগড়ির মতো করে মাথায় বেঁধে নিল। কপালে কিছু কাদা মেখে নিল, তারপর সেই বড় ইলিশ মাছটি নিয়ে বাড়ির পথ ধরল এবং কোনও দিকে না তাকিয়ে চলে যেতে লাগল।

তাই দেখে লোকে ভাবলো গোপাল পাগল হয়ে গেছে। নানা রকম ঠাট্টা-বিদ্রুপ করল বটে, বাচ্চারা-দু’একটা ঢিলও ছুঁড়ল কিন্তু পথের কোনও লোক তার কাছে একবারও ইলিশ মাছের দাম জিজ্ঞেস করল না। বাড়ির কাছাকাছি এসেই গোপাল মাথা থেকে কাপড়টা খুলে নিয়ে কোমরে জড়িয়ে চট করে বাড়ির ভেতরে ঢুকে পড়লো। গোপালের পাগলামী দেখে এবং বাড়িতে ঢুকতে দেখে কিছুক্ষণ পরে মহারাজের বিশ্বাসী লোকেরা যে যার বাড়ি চলে গেল।

মহারাজ কৃষ্ণচন্দ্র বিশ্বাসী সঙ্গীদের মুখে সব ব্যাপারটা শুনে অবাক ও হতবাক হয়ে গেলেন। তখন বাধ্য হয়ে তাকে প্রতিশ্রুতি অনুযায়ী গোপালকে একশো টাকা পুরস্কার দিতে হলো। মহারাজের ধারণাই ছিল না যে গোপাল এমন অসম্ভব কাণ্ড করবে।
সর্বশেষ এডিট : ১১ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:০২
৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২১শে আগস্ট গ্রেনেড হামলা তার সাথে কিছু রুঢ় সত্য যা বদলে দিয়েছিলো দেশের রাজনীতি।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৩৪





২১শে আগস্ট গ্রেনেড হামলা সম্পর্কে আমরা সবাই মোটামুটি জানি। এই হামলায় কারা জড়িত ছিল সেটাও আজকের দিনে অজানা নয় একমাত্র নিতান্ত দলকানা ছাড়া। তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের সময়... ...বাকিটুকু পড়ুন

ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৪৪



ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

ধানমন্ডি ৩২ ভাঙা হয়েছিল- কে দেখেনি, কে জানে না, এটা অস্বীকার করার উপায় নেই।,... ...বাকিটুকু পড়ুন

গরীবের বউ সবার ভাবি

লিখেছেন অপলক , ২১ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:০২



৩৬ জুলাই আন্দোলনের পর অনেক আশায় ছিলাম। আশার গুড়ে বালি। তত্বাবধায়ক সরকারের সময় বাংলাদেশ ব্যাঙ্ক গভর্ণর ড. আহসান এইচ মনসুর বুদ্ধিদীপ্ত প্ররিশ্রম করে ২০২৬ জানুয়ারীতে রিজার্ভে রেখে গেছেন ৩৫... ...বাকিটুকু পড়ুন

মন থেকে যারা আওয়ামী লীগকে ভালোবাসেন এখন তাদেরকে আওয়ামী লীগের প্রয়োজন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২১ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৪০



ক্ষমতায় গেলে কোন দল যাদেরকে মনে রাখে না ক্ষমতায় গেলে তাদেরকেই তারা সবচেয়ে বেশী মিস করে। সেই নিখাঁদ দল প্রেমিকদেরকে এখন আওয়ামী লীগ খুঁজছে। তারা লগি বৈঠা নিয়ে... ...বাকিটুকু পড়ুন

৫ই আগস্ট ছিলো আরো একটি ১৫/২১শে আগষ্টের অপচেষ্টা।

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫২



২১শে আগস্ট পালন করা অর্থে , আমার কাছে মনে হচ্ছে আবারো জঘন্য কোনো ঘটনার পুনরাবৃত্তি হবে। কারন আমরা ঐ নারকীয় হত্যাকাণ্ডের কোনো বিচার সম্পন্ন করতে পারিনি। আমরা যারা... ...বাকিটুকু পড়ুন

×